জীবনের প্রতিটি মুহুর্ত বেঁচে থাকার জন্য ...............।

জানুয়ারি
২৬

বাঙলাদেশে আসছে এয়ারটেল

সময় ১৫:৩৬:৪৮


যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন একটি সাড়া জাগানো প্রযুক্তি। বাংলাদেশে এটা যথেষ্ট পরিবর্তনের সূচনা করেছে। বাংলাদেশে কয়েকটি মোবাইল অপারেটর ক্রমাগত গ্রাহক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এদের মধ্যে দুবাইয়ের ধাবি গ্রুপের ওয়ারিদ টেলিকম একটি। বাংলাদেশে ওয়ারিদের আগমন খুব বেশিদিন হয়নি। এই মোবাইল অপারেটরের কার্যক্রমে গতিশীলতা আনতে এর সঙ্গে যোগ দিচ্ছে ভারতীয় মোবাইল অপারেটর এয়ারটেল।

বাংলাদেশে কার্যক্রম শুরুর ঘোষণা
গত ১৮-০১-২০১০ তারিখে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ‘ভারতি এয়ারটেল’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক মনোজ কোহলি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দেয়। এসময় উপস্থিত ছিলেন ভারতি এয়ারটেলের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কাপুর, পরিচালক নরেন্দ্র গুপ্ত, বাংলাদেশে নিযুক্ত নতুন সিইও ক্রিস টবিট ও ওয়ারিদ টেলিকমের বর্তমান সিইও মুনীর ফারুকী। এয়ারটেল ধাবি গ্রুপের নিকট হতে ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। আগামী দু-তিন মাসের মধ্যে তারা মালিকানা হস্তান্তর সম্পর্কিত সব কাজ সম্পন্ন করতে পারবে বলে জানা গেছে।

  • ৯টি মন্তব্য

ডিসেম্বর
৩১

গোপন কথার দিন কি শেষ হচ্ছে ?

সময় ১৫:৪৩:৫১


সেলুলার নেটওয়ার্কের সবচে’ জনপ্রিয় স্ট্যান্ডার্ড জিএসএম টেকনোলজির মাধ্যমে মোবাইল ফোনে কথা ও এসএমএস পাঠানোর গোপন সংকেত ভেঙ্গে ফেলেছেন এক জার্মান কম্পিউটার বিজ্ঞানী! ফলে মোবাইল ফোনের মাধ্যমে বলা আপনার কথাগুলো হাওয়া থেকে ধরে নিয়ে হ্যাকাররা ইচ্ছা করলেই গোপন স্থানে বসে তা শুনতে পারবে! ফলে বিশ্বের ৪শ’ কোটি মোবাইল ফোন ব্যবহারকারীর কথোপকথনের গোপনীয়তা বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিছু যন্ত্রপাতি ব্যবহার করে এক প্রান্তের কথাগুলো অপর প্রান্তের গ্রাহকের মোবাইলে পৌঁছানোর আগেই ধরে ফেলতে পারবে হ্যাকাররা।

ঘটনাটি ঘটিয়েছেন জার্মানীর কারস্টেন নোহল নামের এক কম্পিউটার বিজ্ঞানী। জিএসএম টেকনোলজির গোপন সংকেত ভেঙ্গে ফেলার ব্যাপারে তিনি বিবিসিকে বলেছেন, এটা শুধু দেখাতে চেয়েছি মোবাইল ফোনে কথা বলাকে গ্রাহক যত নিরাপদ বলে মনে করেন, আসলে তারা ততটা নিরাপদ নন। এক প্রান্তের মোবাইল আলাপ অপর প্রান্তের নাম্বারে পাঠানোর আগে যে অ্যালগরিদম ব্যবহার করে এনক্রিপ্ট (মানুষের দুর্বোধ্য জটিল সংকেতে রূপান্তর) করা হয় তা বের করে ফেলেছেন তিনি। অপর প্রান্তের এনক্রিপ্ট করা তথ্য শ্রোতার ...

  • ১২টি মন্তব্য

ডিসেম্বর
১২

স্ফিংক্স : এক দানবী

সময় ১১:৫৩:৩৮


স্ফিংক্সের দেহের ওপরের অংশ ছিল নারীদেহের মতো আর নিম্নাংশ ছিল সিংহের মতো। পাখাবিশিষ্ট এই দানবীর কথা প্রাচীন মিসরীয় ধর্মগ্রন্থ থেকে জানা যায়।

গ্রিক পুরাণে তার কাহিনী নিয়ে আছে অসংখ্য উপকথা। শোনা যায়, এই দানবী বাস করতেন থিবির কাছে একটি শিলাখণ্ডের ওপর। সেখানে তিনি ত্রাসের রা্জত্ব কায়েম করেছিলেন। এই দানবীর স্বভাব ছিল, মানুষ দেখতে পেলেই তাকে ধাঁধা জিজ্ঞেস করতেন এবং যারা ঠিকঠাক উত্তর দিতে পারত না, তাদের তিনি হত্যা করতেন। অবশ্য একজন ছাড়া কেউ-ই তার ধাঁধার সঠিক জবাব দিতে পারেননি। যিনি পেরেছিলেন তার নাম ইডিপাস।

স্ফিংক্সের ধাঁধাটি ছিল, 'সকালবেলায় চার পায়ে হাঁটে, দুপুরবেলায় দু'পায়ে আর বিকেলবেলায় তিন পায়ে হাঁটে কোন প্রাণী? ইডিপাসের জবাব ছিল মানুষ। কারণ মানুষ সকালবেলা অর্থাৎ শৈশবে দুই হাত দুই পায়ে হামাগুড়ি দিয়ে চলাফেরা করে। দুপুর অর্থাৎ যৌবনে সোজা হয়ে হাঁটে আর বিকেল মানে বার্ধক্যে মানুষ নূ্যব্জ হয়ে পড়লে লাঠি ভর দিয়ে হাঁটাচলা করে।

ইডিপাসের এমন উত্তর শুনে স্ফিংক্স অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ক্রোধের বশে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। ইডিপাস পড়ে থিবির রাজা হন। ...

  • ৫টি মন্তব্য

ডিসেম্বর
০৯

হারিয়ে যাওয়া ফিনিসীয় সভ্যতা

সময় ১০:৫৭:৩৯


আধুনিক সিরিয়া, লেবানন এবং ইসরাইলের তীরভূমি প্রাচীনকালে ফিনিসিয়া(Phoenicia) নামে পরিচিত ছিল। আগে লেবানন পর্বতমালা এবং পশ্চিমে ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থান এ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালের কেনান নামে পরিচিত ভূমিই ফিনিসিয়া। এ নামটি গ্রিকদের দেয়া। তবে কেনান অঞ্চলের বলে তারা কখনো কখনো কেনানি নামেও পরিচিত। এমনকি তাদের প্রধান নগর সিডোন থেকে এরা সিডোনীয় নামেও অভিহিত হয়। তাদের ভাষা সেমিটিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

ফিনিসীয়রা ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন নগররাষ্ট্রে বাস করতো। নগরগুলো ঐক্যবদ্ধ করে তারা কোনো একক বড় রাষ্ট্র গড়ে তুলতে পারেনি। সমুদ্রতীরের বাসিন্দা হিসেবে তারা দক্ষ নাবিক এবং নৌচালনায় বিশেষ পারদর্শী ছিল। তারা ব্যবসা-বাণিজ্যেও ছিল পারঙ্গম। বাণিজ্যের স্বার্থে প্রাচীন মিসরের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা ছিল। ফলে তারা পারস্পরিকভাবে একে অপরকে সাংস্কৃতিক দিকেও প্রভাবিত করেছিল। ব্যাবিলনের সঙ্গেও তাদের বাণিজ্যিক লেনদেন ছিল। ব্যাবিলনীয় সভ্যতা ফিনিসীয়দের খুবই প্রভাবিত করে। তারা ব্যাবিলনীয়দের কিউনিফর্ম লিখন পদ্ধতি গ্রহণ করে এবং পুরাকাহিনীগুলো সারা দক্ষিণ-পশ্চিম ...

নভেম্বর
২৩

আমাদের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু

সময় ১০:৩৯:০৩


প্রথিতযশা বিজ্ঞানী , বিশ্ববিজ্ঞানের অনন্য স্থপতি এই উপমহাদেশের বিজ্ঞানের জনক স্যার জগদীশচন্দ্র বসুর ৭২তম মৃত্যুবার্ষিকী। ১৯৩৭ সালের আজকের দিনে তিনি বিহারের গিরিডিতে শীতকালীন অবকাশ যাপনের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৮৫৮ সালের ৩০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বিক্রমপুরের রাড়িখাল গ্রামের কৃতী এ বাঙালি বিজ্ঞানী গাছের প্রাণ ও অতি ুদ্র তরঙ্গ সৃষ্টি এবং তা প্রেরণের েেত্র প্রভূত উন্নতি সাধন করে বিজ্ঞানকে অনেকদূর এগিয়ে দিয়েছেন। তার পিতা ভগবান চন্দ্র বসু ময়মনসিংহ জিলা স্কুলে শিকতা করেছেন। পরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ফরিদপুর, বর্ধমান ও অন্য অঞ্চলে দায়িত্ব পালন করেন। তার পিতা তৎকালীন ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন। তিনি ইংরেজি শিার বদলে ছেলেকে মাতৃভাষায় পড়াশোনার তাগিদ দিয়েছিলেন। ভাষার প্রতি বিশেষ মমত্ববোধ ছাড়াও ভগবান চন্দ্র চেয়েছিলেন তার পুত্র দেশের মানুষের সঙ্গে মিলেমিশে মানুষ হোক এবং তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হোক।

জগদীশ চন্দ্র বসু চিকিৎসা বিজ্ঞান পড়তে ১৮৮০ সালে লন্ডনে পাড়ি জমান। কিন্তু কালাজ্বরে আক্রান্ত হওয়ায় তিনি ...

  • ১১টি মন্তব্য

নভেম্বর
১৫

প্রাচীন বাঙলার শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর

সময় ১১:৪০:২৩


হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ আমাদের এ বাংলাদেশ। কত জ্ঞানী, গুণী, পন্ডিত জন্ম নিয়েছেন এ দেশে। তাদেরই একজন শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর। সেই প্রাচীনকালে তিনি বাংলাদেশকে এশিয়ার বিভিন্ন দেশে পরিচিত করিয়েছেন। অতীশ দীপঙ্কর বার্মা, নেপাল ও চীনের তিব্বত গিয়ে বৌদ্ধধর্ম প্রচার করেন। আর অতীশ দীপঙ্করের সমাধী সৌধও চীনের তিব্বতে।

অতীশ দীপঙ্করের জন্ম বাংলার অন্যতম প্রাচীন রাজধানী বিক্রমপুরে। বিক্রমপুর আজ মুন্সীগঞ্জ জেলা নামে পরিচিত। মুন্সীগঞ্জের সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামে বৌদ্ধধর্মের পরম পন্ডিত শ্রীজ্ঞান দীপঙ্কর ৯৮০ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে ও চীনে অতীশ দীপঙ্করের জন্ম সাল নিয়ে ঐতিহাসিকরা দু’ভাগে বিভক্ত। একদল ঐতিহাসিকের মতে, অতীশ দীপঙ্কর ৯৮০ সালের ২৪ ফেব্রুয়ারী। অন্য দলের মতামত হলো ৯৮২ সালে। তারা জন্ম তারিখ নির্ধারণ করতে পারেনি। ২৪ ফেব্রুয়ারিও নির্ভরযোগ্য বা প্রমাণিত তারিখ নয়। বিক্রমপুরের ইতিহাস হতে জানা যায়-বিক্রমপুরস্থ বজ্রযোগিনী গ্রামে বৌদ্ধ মহাতান্ত্রিক দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ জন্মগ্রহণ করেন। বিক্রমপুরের ইতিহাসে লেখাটি হুবহু এভাবেই মুদ্রিত হয়েছে। ...

নভেম্বর
১১

দিনের আলোয় সরকারী তেল !

সময় ০৯:৩৭:১০


আমরা সবাই এতদিন জানতাম সরকারী গাড়ী, রেল ইত্যাদির জ্বালানী তেল চুরি হয় ।
তেল চুরি করে রাতের আধারে যাতে কেউ না দেখে । তেল চুরির কোন সুপারভাইজার থাকে না ।

এবার দেখুন দিনের আলো তে চোরের সহকারী এবং স্বয়ং চোর কে ।

হায় বাংলাদেশ !
কি হবে আমাদের ভবিষ্যৎ ?
কোথায় ? কোন সর্বশেষ অধপতনের দিক যাচ্ছি আমরা ?

ছবি : দৈনিক ইনকিলাব, ...

  • ৩০টি মন্তব্য

নভেম্বর
০৯

একজন ওয়ারেন বাফেট

সময় ১৪:২১:০৯


ওয়ারেন বাফেট। এক সময় মুদি দোকানে কাজ করতেন। ছিলেন হকার। বিক্রি করতেন সংবাদপত্র। এখন দুনিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী। বর্তমানে ৬৩টি কোম্পানির মালিক। এ পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি ডলার দান করেছেন বিভিন্ন দাতব্য সংস্থায়। তারপরও তিনি ৪ হাজার কোটি ডলারের মালিক। এখন তার নামের সঙ্গে যুক্ত হয়েছে অনেক বিশেষণ। মার্কিন বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং লোকহিতৈষী বলে পরিচিতি পেয়েছেন। অনেকে তাকে ‘মিরাকল অব ওমাহা’ নামে ডাকেন। এত বিত্তবেসাতের মালিক হয়েও তার মধ্যে নেই কোন বিলাসিতা।

জীবন যাপন করেন অতি সাধারণ মানের। ৫০ বছর আগে বিয়ের পরে ৩ বেডরুমের যে বাড়িটি কিনেছিলেন এখনও সেখানেই বাস করেন। এমনকি বাড়িটির চারপাশে নেই কোন আলাদা প্রাচীর। তিনি বলেন, আমার যা কিছু দরকার তার সবই আছে এখানে। বিশ্বের এত বড় ধনী, তার বাসার চারদিকে নেই কোন বেড়া বা সীমানা প্রাচীর। এ বিষয়ে তার পরামর্শ হলো- প্রকৃতপক্ষে আপনার যতটুকু দরকার তার বেশি কিছু কিনবেন না। আপনার সন্তানদেরও এমনটা ভাবতে ও করতে শেখান। নিজের গাড়ি তিনি নিজেই চালান। তার আছে বিশ্বের সবচেয়ে বড় জেট কোম্পানি। কিন্তু ভ্রমণ করেন সাধারণ মানুষের ...

নভেম্বর
০৩

বিজ্ঞানী ড. কুদরাত-এ-খুদা

সময় ১৪:৩৩:০২


বাংলা ভাষায়ও যে বিজ্ঞানচর্চা করা যায় এবং এ ভাষার মাধ্যমে বিজ্ঞানের নানা আবিষ্কার ও বিজ্ঞানীদের কথা সর্বস্তরে পৌছানো সম্ভব, তা হাতে-কলমে প্রথম তিনিই দেখানোর চেষ্টা করেছেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর তার নেতৃত্বে ১৯৭২ সালের ২৬ জুলাই যে 'জাতীয় শিক্ষা কমিশন' গঠিত হয়েছিল, সেই কমিশনের রিপোর্ট বাস্তবায়িত হলে হয়ত আমাদের শিক্ষার চেহারা অনেক আগেই বদলে যেত, যা দীর্ঘ চলি্লশ বছরে সম্ভব হয়নি। গবেষক ছিলেন তিনি, তবে তার কর্মকাণ্ড কেবল বৈজ্ঞানিক নানা আবিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার বড় পরিচয় শিক্ষাবিদ হিসেবে।

বিখ্যাত এই বিজ্ঞানী ও শিক্ষাবিদের নাম মুহম্মদ কুদরাত-এ-খুদা। তবে ড. কুদরাত-এ-খুদা নামেই তিনি বেশি পরিচিত। ১৯০০ সালের ১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাড়গ্রামে এক সম্ভ্রান্ত পীর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্ম হয়েছিল অসীম প্রতিভা নিয়ে। অবিভক্ত ভারতের বিখ্যাত কলেজে কৃতিত্বের সঙ্গে রসায়নশাস্ত্রে শিক্ষা সমাপ্ত করে তিনি উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য যান ইংল্যান্ডে। কুদরাত-এ-খুদা লন্ডন বিশ্ববিদ্যালয় ১৯২৯ সালে রসায়নে ডিএসসি ডিগ্রি লাভ করেন। এ সময় তিনি কলকাতা ...

  • ৮টি মন্তব্য

নভেম্বর
০১

প্রিয় কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সময় ১২:২০:১৫


আমার প্রিয় কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । আজ আমার প্রিয় এই অমর কথাসাহিত্যিকের মৃত্যুদিবস ।

আমি যখন স্কুলে ৯ম শ্রেনীতে দ্রুত পঠন হিসেবে “পথের পাঁচালী” পাঠ করি সেই থেকেই তিনি আমার প্রিয় কথাশিল্পী । “পথের পাঁচালী”র অনেক পাতার কাল্পনিক দৃশ্য সেই কিশোর বয়সে আমি হৃদয়পটে এঁকেছি । এখন সেই উপন্যাসের কোন কোন অধ্যায় আমার চোখে ভেসে উঠে । অপু, দূর্গা আর তাদের মা , সর্বজয়া যেন চিরন্তন বাঙলারই অবিনশ্বর প্রতিচ্ছবি । বিশ্বখ্যাত চলচিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালনায় নির্মিত তার লেখা অপরাজিতা, অপু’র সংসার, পথের পাঁচালী চলচিত্রের প্রতিটি দৃশ্য এত জীবন্ত এত আবেগঘন যা সিনোমাগুলো না দেখলে কেউ বুঝতে পারবেন না ।

প্রকৃতির মাঝে তিনি লীন হতে পারতেন। দু'চোখ ভরে উপভোগ করতে পারতেন নিসর্গ সৌন্দর্যকেও। আবহমান বাংলার নিভৃত পল্লীজীবন ও সাধারণ মানুষের প্রাত্যহিক ক্রিয়াকর্ম তিনি দেখেছেন একেবারে কাছ থেকে। ফলে তার রচনাতে মানবজীবন ও প্রকৃতি একীভূত হয়ে অভিনব ব্যঞ্জনায় মূর্ত হয়েছে। রবীন্দ্রনাথের পর বাংলা কথাসাহিত্যে যে ক'জন শক্তিমান লেখকের আবির্ভাব ঘটেছিল, বাংলা উপন্যাসের মূল ...

  • ৮টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫