...

মার্চ
০৩

ইমরুল কায়েস কি ওয়ানডে/টিটুয়েন্টির জন্য উপযুক্ত?

সময় ২১:২৯:৩২

হ্যাঁ ভাই, একটু কঠোর শোনালেও বাস্তবতা, উপযুক্ত নয়।
সময়ের সাথে ক্রিকেটও গতি পেয়েছে, টিটুয়েন্টি তো বটেই, ওয়েনডেও এখন অনেক ফাস্ট। তাই সেই পুরণো ধাঁচের গ্রাফটিং এখন পাওয়ার ক্রিকেটের যুগে অচল।

ভারতের বিরুদ্ধে যেই ক্লোজ ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২৯৬করে, গতকালও প্রায় একইরকম ক্লোজ ম্যাচে ২৬০করেও হারল। দুই ম্যাচেই ইমরুল ফিফটি হাঁকিয়েছে। একটাতে ৭০ আরেকটাতে ৬৩রান। কিন্তু সমস্যা অন্যখানে। ব্যাটিং উইকেটে ১০০ বলে ৭০ আর ১১৩ বলে ৬৩; তাও আবার সীমিত ওভারের ম্যাচে কোনও কাজের কথা না। তাছাড়া এইরকম স্বার্থপর ব্যাটিং দর্শকদেরও বিরক্তি ধরায়।

জাভেদ ওমর বেলিম গোল্লার কথা মনে পরে গেল। গোল্লা যেই ম্যাচে ২৫-৩০ ওভারের মধ্যে আউট না হয়ে টিকে যায়, তখনই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। গোল্লা-কে ব্যাট হাতে মাঠে দেখলেই প্রমদ গুনতাম! একবার মনে আছে, ১৫০ বলে ৮০ করে দর্শক-বিশ্লেষকদের প্রচুর সমালোচনা কুড়িয়েছিল।

অসঙ্গতি আরও আছে। ব্যাটিং অর্ডার নিয়ে। মাহমুদুল্লাহ ধারাবাহিক ভাল খেলার পরও কেন এত নীচের অর্ডারে তাকে নামান হচ্ছে?

ওপেনিংএ অভিজ্ঞ শাহরিয়ার নাফিস কিংবা জুনায়েদ ...

  • ৯টি মন্তব্য

অক্টোবর
২৫

ব্লগ টিউটোরিয়াল পোষ্টেসমুহের সঙ্কলনঃ পোষ্টে ছবি দেয়া, লিঙ্ক যুক্ত করা, ইউটিউব-ফেসবুক থেকে ভিডিও এমবেড করা, ফন্ট ছোট-বড় করা এবং ফন্ট কালার পরিবর্তন।

সময় ০০:০৪:৫৯

এইটা কোনও মৌলিক পোষ্ট না। ব্লগ সংক্রান্ত টেকি পোষ্টগুলোর সঙ্কলন। কিছুক্ষন আগেই সরাসরি ইউটিউব ভিডিও এমবেড হচ্ছিল না সহজে, তখনও দ্বারস্থ হতে হল মুকুট ভাইয়ের ইউটিউব ভিডিও টিউটোরিয়াল পোষ্টে। প্রায়শই পোষ্টে থাম্বনেইলে ছবি যুক্তকরা, লিঙ্ক দেওয়া, ভিডিও যুক্ত করা, ফন্ট সাইজ এবং কালার পছন্দমত সাজিয়ে নেওয়াতে ঝক্কি পোহাতে হয়। স্বভাবতই খটমটে এইচটিএমএল কোড গুলো মনে রাখা কষ্টকর। তাই প্রতিটা অপারেশনের জন্য টিউটোরিয়াল খুঁজতে আলাদা আলাদা উইন্ডো খুলতে হয় বারেবারে। তাই প্রতিটা টিউটোরিয়াল পোষ্টের সঙ্কলন একসাথে জড়ো করা হল। আপাতত কেবল নিজের সুবিধার জন্য, জনস্বার্থে, (কেউ সাহায্য নিলে মাইন্ড করব না)
_____________________________________

লিখার মাঝে কিভাবে লিংক দেয়া যায়?-ই-মনঃ
মন্তব্য ১:
লেনিন বলেছেনঃ *a href="ইউআরএল">যা লিঙ্ক করতে চান সেই টেক্সট, লিঙ্কের শিরোনাম
(* এর স্থলে লেফট্ অ্যারো বসবে)
এখন ডাবল কোটের মাঝে আপনার ঠিকানা দেবেন। যেমন : www.imon.com
কিন্তু এটাকে অবশ্যই এভাবে লিখতে হবে, http://www.imon.com তা না হলে গন্তব্য যাবেনা।
আর যেসব লিঙ্ক প্রথম আলো ...

  • ৩৭টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫