বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

বিশ্বনারী দিবসে , আপনাদের শ্লোগানটি হোক “পারিবারিক ও সামাজিক জীবনে পুরুষরা আমাদের শত্রু নয় বন্ধু,মিত্র,সহযাত্রী ”

বিশ্বনারী দিবসে , বিশ্বের সকল নারীর প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করছি ।।

আজ শততম বিশ্ব নারী দিবসটি বিশ্বের প্রায় সব দেশে অতিব গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে । বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয় ; আমাদের দেশেও দিবসটি যর্থাযথ মর্যাদার মাধ্যমে উর্যাপিত হচ্ছে । প্রধান মন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলিয় নেত্রী সবাই ব্যস্ত বিভিন্ন সভা সেমিনার নিয়ে । বিভিন্ন কর্ম সূচীর ভেতর দিয়ে চলছে দিবসটিকে আরো স্মরণীয় করে রাখার প্রচেষ্টা । আমি ব্যক্তিগত ভাবে তাদের স্বাগত জানাই । কেননা আমি মনে করি পৃথিবীর সকল নারীই বিশেষ সন্মানের অধিকারিনী তা মা হিসাবে , বোন হিসাবে , স্ত্রী হিসাবে , কন্যা হিসাবে ।

তবে আজ নারী দিবসটিতে যে কথাটি বিশেষ ভাবে উর্চ্চারিত হচ্ছে তা হলো নারীর প্রতি পুরুষের বৈষম্যমুলক আচড়ন , নির্যাতন এবং পক্ষপাত মূলক আচড়ন । সকল ক্ষেত্রে নারীর প্রতি বৈষর্ম্যমূলক এই আচড়নের জন্য দায়ী করা হচ্ছে পুরুষ জাতীকে । যা কিনা চুড়ান্ত মিথ্যা । আমি মনে করি একজন নারীর প্রতি সবচাইতে বেশী বৈষম্যহীন আচড়ন করে অন্য একজন নারী । একজন পুরুষদ্বারা একজন নারী যতোটা নির্যাতিত হয় একজন নারীর অন্য একজন নারী নির্যাতিত হয় তা চাইতে কয়েক গুন বেশি ।

পারিবারিক জীবনে শাশুড়ি কতৃক ছেলের বউ যতোটা নির্যাতিত হয় শশুর কতৃক তার এক গুন ও হয় না । অফিস আদালতেও দেখা যায় যে কোন বিপদ আপদে এক জন পুরুষ সহকর্মী তার নারী সহকর্মী যতোটা না সাহায্য করে একজন নারী সহকর্মী কাছ থেকে ততোটা সাহায্য কখনই পাওয়া যায় না । কিন্তু তারপরও পুরুষদের কে মনে করা হয় শত্রু । একজন নারী যখন কোন পুরুষ দ্বারা নির্যাতনের শিকার হয় তখন সেখানে একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে সে নারীটির সাহায্যে কম করে হলেও দু’জন পুরুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয় যারা কিনা আক্রান্ত নারীটির পরিবারের কেউ না ।
আজ বিশ্ব নারী দিবসে যেখানে দাঁড়িয়ে নারীরা তাদের নিজেদের জন্য আন্দোলন করছে এ অবষ্থানটিও পুরুষের তৈরি । একজন পুরুষের জন্য একজন নারী যতোটা প্রয়োজনীয় একজন নারীর জন্যও একজন পুরুষ ঠিক ততোটাই । কেউ কারো শত্রু নয় । কিন্তু অতিব দু:খের সঙ্গে বলতে হচ্ছে যে নারীদের এ কথাটি বলতে শুনা যায় না । যারা আজ নারী আন্দোলন করছে খতিয়ে দেখলে দেখা যাবে তাদের দ্বারাই নারীরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে । নারীরা যদি শুধু মাত্র ধমীয় অনুশাসন মেনে চলে তা হলে তাদের আর আন্দোলন করতে হয় না । নারীরা আজ স্বাধীন । ইসলাম ধর্ম তাদের নিরাপত্তা দিয়েছে ,অধীকার দিয়েছে ,সন্মান দিয়েছে ।

নারীরা একজন পুরুষের কাছে যতোটা সন্মান আশা করে একজন নারীরও উচিত একজন পুরুষকে ততোটা সন্মান দেয়া । আমি বলতে চাচ্ছি, পুরুষ কখনই নারীর শত্রু নয় , এ চিন্তাটা নারীদের মাথা থেকে বাদ দিয়ে এগুতে হবো । তা না হলো আগামী পাঁচশত বিশ্ব নারী দিবসেও নারীদের আন্দোলনের নামে রাজপথে থাকতে হবে । বিশ্বনারী দিবসে , আপনাদের শ্লোগানটি হোক “পারিবারিক ও সামাজিক জীবনে পুরুষরা আমাদের শত্রু নয় বন্ধু,মিত্র,সহযাত্রী ”।
০৮।০৩।২০১০
১২ টি মন্তব্য
mridulsu MRIDUL০৮ মার্চ ২০১০, ০৬:২০
বিশ্বনারী দিবসে , আপনাদের শ্লোগানটি হোক “পারিবারিক ও সামাজিক জীবনে পুরুষরা আমাদের শত্রু নয় বন্ধু,মিত্র,সহযাত্রী ”

ভালো বলেছেন........।
amarkobita আমার কবিতা০৮ মার্চ ২০১০, ০৬:৩৩
আসুন বিশ্বনারী দিবসে , বিশ্বের সকল নারীর প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করি ।
kohin কাহেনি০৮ মার্চ ২০১০, ০৬:৫৫
আসসালামু আলাইকুম,
ভ্রাতা আমার কবিতা,
আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাইতেছি।
কিন্তু ''নীরবতা'' পালনের বিষয়টি ঠিক বুঝিতে পারিলাম না :

''বিশ্বের সকল নারীর প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করছি ।''
এইখানে শ্রদ্ধাপালনের সহিত নীরবতা পালনের সম্পর্ক কোথায়?
ছহি-ছালামতে থাকিবেন।
murubbe মুরুব্বী০৮ মার্চ ২০১০, ০৮:০৬
বিশ্বনারী দিবসে
আমাদের শ্লোগান হোক
"পারিবারিক ও সামাজিক জীবনে
পুরুষরা নারীদের
নারীরা পুরুষদের
শত্রু নয় বন্ধু
মিত্র এবং সহযাত্রী।"

বিভেদ নামের কলংকিত শব্দ
আসুন ভুলে যাই চিরতরে।
amarkobita আমার কবিতা০৯ মার্চ ২০১০, ০৭:২৪
আসুন বিশ্বনারী দিবসে , বিশ্বের সকল নারীর প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করি । কেননা আমি বিশ্বাস করি সম্মান দেয়ার মাঝেই সম্মান অর্জন করা সম্ভব ।
neelsadhoo নীলসাধু০৮ মার্চ ২০১০, ০৮:২১
শুভেচ্ছা আমার কবিতা।
ভালো থাকুন সবসময়।
amarkobita আমার কবিতা০৯ মার্চ ২০১০, ০৮:৪৯
আপনাকে ধন্যবাদ ।
rangeela রঙের মানুষ রঙ্গীলা (সুজা)০৮ মার্চ ২০১০, ০৯:০২
“পারিবারিক ও সামাজিক জীবনে পুরুষরা আমাদের শত্রু নয় বন্ধু,মিত্র,সহযাত্রী ”।

পোস্টের সাথে সহমত।
ভাল থাকুন আমার কবিতা ভাই।
boipagol বই পাগল০৮ মার্চ ২০১০, ১১:৩৮
“পারিবারিক ও সামাজিক জীবনে পুরুষরা আমাদের শত্রু নয় বন্ধু,মিত্র,সহযাত্রী ”।
সুন্দর বলেছেন কবিতা ভাই।
পোস্টের বক্তব্যও অনেক যুক্তি যুক্ত হয়েছে।
বাস্তবতা ফুটে উঠছে।
ভাল থাকুন।
amarkobita আমার কবিতা০৯ মার্চ ২০১০, ০৭:২৩
সম্মান দেখানোর ব্যাপারটি যার যার ব্যক্তিগত , আপনি কি ভাবে দেখাবেন সেটা আপনার ব্যাপার । আমি বলছি -আসুন বিশ্বনারী দিবসে , বিশ্বের সকল নারীর প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করি । কেননা আমি বিশ্বাস করি সম্মান দেয়ার মাঝেই সম্মান অর্জন করা সম্ভব ।
samsulalammehedi মেহেদী০৯ মার্চ ২০১০, ০৭:৩৬
কেমন আছেন ? সুন্দর পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
amarkobita আমার কবিতা০৯ মার্চ ২০১০, ০৮:৪৮
মেহেদী ভাই ধন্যবাদ । আমি ভাল আছি আপনি কেমন ?

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment