“আসুন প্রতিদিন যে কোন অবস্হায় সত্যকথা বলি ও অন্তত একজন মানুষকে সাহায্য করি ”

মার্চ
১৩

তোমায় ভুলতেই হবে

সময় ০৮:৩৫:৩২

তোমায় ভুলতেই হবে ;
বাজ পাখির মতো ছো মেরে উবলে ফেলতে
হবে হদপিন্ড সমেত গোটা আত্মা থেকে ভালবাসা নামক ক্যান্সার ।
জরা গ্রস্ত জীবনের রন্ধে রন্ধে বাসা বেঁধেছে আজ নৈরাশ্য ;
নৈসর্গিক জীবনের পাঠ চুকিয়ে বুকিয়ে জীবন ক্রমশ আশ্চর্য বোধক
চিহ্ন হয়ে সন্মুক্ষে দন্ডায়মান ।।
কবিতা লিখলে হয় রক্ত ক্ষরন ;
তাই ভাবছি তোমায় ভুলতেই হবে ।
নিজের প্রতিচ্ছবিরা আজ আমায় দেখে অট্রহাসিতে মগ্ন
আমি কোন সাহসে তোমায় বুকে লালন করি বলো ?
নিজ ছাঁয়া ত্বারিত করে ফেরে ফেরারী খুনির ন্যায় ;
অথচ বেশ পাঁকা পোক্ত হয়ে বসে আছো হদপিন্ডে ক্যান্সারের ন্যায়
তাই ভাবছি তোমায় ভুলতেই হবে -
বাজ পাখির মতো ছো মেরে উবলে ফেলতে
হবে হদপিন্ড সমেত গোটা আত্মা থেকে ভালবাসা নামক ক্যান্সার ।
তাতে যদি মুক্তি মেলে ।

মার্চ
১২

"জ্বিন কন্যা" একটি ভৌতিক রহস্য গল্প ( শুক্রবারের আয়োজন )

সময় ১৪:৪২:২৪


"জ্বিন কন্যা" একটি রহস্য গল্প ( শুক্রবারের আয়োজন )

কে কে ওখানে ।
আমি ।
আমি কে ?
বেশ কিছুক্ষন চুপচাপ । কোন উত্তর নেই । তারপর একটা র্দীঘ শ্বাস ফেলার শব্দ । আমি আবার ও জিজ্ঞেস করলাম । আমি কে ? কথা বলছেন না কেন ?
আমি !
আমি কে ? আমি আবারও ভয়ে ভয়ে প্রশ্ন করলাম ।
আমি কেউ না ।
তবে আমার ঘরে কি করছেন ? কি ভাবে এসেছেন ? দরজা খুললো কে ? এক সাথে এতোগুলো প্রশ্ন করে আমি প্রায় হাপিয়ে উঠলাম । এমনিতেই আমার হার্টের অবস্থা ভাল নয় । এখন তো মনে হচ্ছে ভয়ে হার্ট ফেল করবে । ঘুমিয়ে ছিলাম ; হঠাৎ খুট খুট শব্দে ঘুম ভেঙ্গে গেল । প্রথমে ভেবে ছিলাম ইদুর টিদুর হবে । কাজের মেয়েটার উপড়ে মেজাজ খারাপ হলো ,কতো দিন বলেছি রাতে শোয়ার আগে তেলাপোকা ,ইদুর এর ঔষুধ ছিটিয়ে ঘুমাতে । না তার কোন খবর নেই । মনে হয় এনে দেওয়া ঔষুধ গুলোর কথা মেয়েটা ভুলেই গেছে । কাল নিজেই ছিটিয়ে দিতে হবে । রাতে এমনিতেই আমার ঘুম হয়না ।তাও আজ লেট নাইটে শুয়েছি । ভোরে অফিস ধরতে হবে । একবার ঘুম ভাংলে আর ঘুম আসবে না । আমার স্ত্রী তিথি ছেলে মেয়েকে নিয়ে দু’দিনের জন্য বাবার বাড়ী গেছে । পুরো বাসায় আমি একা ।
অফিস থেকে ফিরে সামান্য ...

মার্চ
১২

বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাবার প্রশ্নে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন ........

সময় ০৯:৪৭:১২


দেখে কে বলবে এরা কোন ম্যাচ না জিতে প্রধান নির্বাচকের গুটি হিসাবে অন্য খেলা খেলছে ।

তরুন ক্রিকেটার রকিবুলের অবসরে যাওয়া

যতো তারাতারি সম্ভব ব্যবস্থা না নিলে বর্তমান ক্রিকেট নিবাচক কমিটি বাংলাদেশের ক্রিকেট কে ছোবরা বানিয়ে ছেড়ে দেবে । দল নির্বাচন কমিটির কারনে বাংলাদেশের দিনকে দিন পিছিয়ে পরছে । আর অভিজ্ঞতা অর্জনের বুলি শুনাচ্ছে । কোন এক অদৃশ্য কারনে সেটাই সবাই হজম করছে ।

গত পরশু অনুশীলন শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছাড়ার সময় টিম বাসে হঠাৎ সামনে দাঁড়িয়ে পড়েন রকিবুল। ‘আমার কিছু বলার আছে’ বলে জানিয়ে দেন, এই টেস্ট সিরিজে তো নয়ই, কোনো ধরনের ক্রিকেটই আর খেলবেন না। ঘোষণাটা এমনই অবিশ্বাস্য যে, দলের কেউ কেউ এটিকে এমনকি রসিকতাও মনে করেছিলেন।
রকিবুলের অবসরের ব্যাপারে প্রধান নির্বাচক রফিকুল আলমের প্রতিক্রিয়াটা তাই জরুরি হয়ে যায়। কিন্তু দল নির্বাচনে মূল কর্তৃত্বের মতো কথা বলার অধিকারও যেন হারিয়ে ফেলেছেন তিনি! প্রধান নির্বাচকের উত্তর, ‘নো কমেন্টস। সিরাজ ভাইকে (ক্রিকেট পরিচালনা ...

মার্চ
১০

কর্মক্ষেত্রে নারী পুরুষ বলে কোন ব্যাপার নেই , যোগ্যতাই হোক মজুরী নিধারনের মাপকাঠি ।।

সময় ১৬:২৭:৫৫


যে কোন যন্ত্র আবিস্কার করে ব্যবহারের জন্য বাজারে ছাড়া হলে তার সঙ্গে একটি মেনুয়্যাল দেওয়া হয় । এতে নিদেশ থাকে যন্ত্রটিকে কি ভাবে ব্যবহার করতে হবে । যারা ঐ মেনুয়্যালটির নির্দেশ অনুসারে যন্ত্রটি ব্যবহার করে তারা ভাল ফল পায় । আর এতে যন্ত্রটিরও কার্য ক্ষমতাও অনেক দিন টিকে থাকে ।
ঠিক তেমনি , মহান আল্লাহতালা মানুষ তৈরি করে তার সঙ্গে একটি মেনুয়্যাল বা ব্যবহার নিদের্শিকা দিয়ে দিয়েছেন , সেটি হলো মহা গ্রন্হ আর কোরআন । আর পবিত্র কোনআনের সহজকরনের আলোকে রয়েছে মুহাম্মদ (স ) এর হাদিস সমুহ । ব্যস , এক জন মানুষের জীবন পরিচালনার জন্য আর কোন কিছুর প্রয়োজন নেই । কোরআন ও হাদিস এর বাহীরে মানব তৈরি বা রচিত আর যতো কিছু আছে তার সবটাতেই ভেজালে পরিপূর্ণ বা ফাঁকি । কেননা একটি মেশিন কখনই অন্য একটি মেশিন পরিচালনার জন্য নিয়ম কানুন তৈরি করতে প্রদ্বতিগতভাবে স্বক্ষম নয় ।

বর্তমানে বাংলাদেশ নারী আন্দোলনের নামে পুরুষ কতৃক নির্যাতন ,নিপিরন ,অত্যাচার নারীর প্রতি বৈষম্য ছাড়াতো অন্য যে বিষয়টাতে নারী আন্দোলনকারীরা বেশি সোচ্চার সেটি হলো সম-আধিকারের দাবী । সাধারনত সম-অধিকার বলতে ...

মার্চ
০৯

বিশ্বনারী দিবসে , আপনাদের শ্লোগানটি হোক “পারিবারিক ও সামাজিক জীবনে পুরুষরা আমাদের শত্রু নয় বন্ধু,মিত্র,সহযাত্রী ”

সময় ১৫:৫২:১৫


বিশ্বনারী দিবসে , বিশ্বের সকল নারীর প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করছি ।।

আজ শততম বিশ্ব নারী দিবসটি বিশ্বের প্রায় সব দেশে অতিব গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে । বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয় ; আমাদের দেশেও দিবসটি যর্থাযথ মর্যাদার মাধ্যমে উর্যাপিত হচ্ছে । প্রধান মন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলিয় নেত্রী সবাই ব্যস্ত বিভিন্ন সভা সেমিনার নিয়ে । বিভিন্ন কর্ম সূচীর ভেতর দিয়ে চলছে দিবসটিকে আরো স্মরণীয় করে রাখার প্রচেষ্টা । আমি ব্যক্তিগত ভাবে তাদের স্বাগত জানাই । কেননা আমি মনে করি পৃথিবীর সকল নারীই বিশেষ সন্মানের অধিকারিনী তা মা হিসাবে , বোন হিসাবে , স্ত্রী হিসাবে , কন্যা হিসাবে ।

তবে আজ নারী দিবসটিতে যে কথাটি বিশেষ ভাবে উর্চ্চারিত হচ্ছে তা হলো নারীর প্রতি পুরুষের বৈষম্যমুলক আচড়ন , নির্যাতন এবং পক্ষপাত মূলক আচড়ন । সকল ক্ষেত্রে নারীর প্রতি বৈষর্ম্যমূলক এই আচড়নের জন্য দায়ী করা হচ্ছে পুরুষ জাতীকে । যা কিনা চুড়ান্ত মিথ্যা । আমি মনে করি একজন নারীর প্রতি সবচাইতে বেশী বৈষম্যহীন আচড়ন করে অন্য একজন নারী । একজন পুরুষদ্বারা একজন নারী যতোটা নির্যাতিত হয় একজন নারীর দ্বারা অন্য ...

মার্চ
০৮

বিশ্বনারী দিবসে , আপনাদের শ্লোগানটি হোক “পারিবারিক ও সামাজিক জীবনে পুরুষরা আমাদের শত্রু নয় বন্ধু,মিত্র,সহযাত্রী ”

সময় ১৮:০৯:৪৯


বিশ্বনারী দিবসে , বিশ্বের সকল নারীর প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করছি ।।

আজ শততম বিশ্ব নারী দিবসটি বিশ্বের প্রায় সব দেশে অতিব গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে । বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয় ; আমাদের দেশেও দিবসটি যর্থাযথ মর্যাদার মাধ্যমে উর্যাপিত হচ্ছে । প্রধান মন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলিয় নেত্রী সবাই ব্যস্ত বিভিন্ন সভা সেমিনার নিয়ে । বিভিন্ন কর্ম সূচীর ভেতর দিয়ে চলছে দিবসটিকে আরো স্মরণীয় করে রাখার প্রচেষ্টা । আমি ব্যক্তিগত ভাবে তাদের স্বাগত জানাই । কেননা আমি মনে করি পৃথিবীর সকল নারীই বিশেষ সন্মানের অধিকারিনী তা মা হিসাবে , বোন হিসাবে , স্ত্রী হিসাবে , কন্যা হিসাবে ।

তবে আজ নারী দিবসটিতে যে কথাটি বিশেষ ভাবে উর্চ্চারিত হচ্ছে তা হলো নারীর প্রতি পুরুষের বৈষম্যমুলক আচড়ন , নির্যাতন এবং পক্ষপাত মূলক আচড়ন । সকল ক্ষেত্রে নারীর প্রতি বৈষর্ম্যমূলক এই আচড়নের জন্য দায়ী করা হচ্ছে পুরুষ জাতীকে । যা কিনা চুড়ান্ত মিথ্যা । আমি মনে করি একজন নারীর প্রতি সবচাইতে বেশী বৈষম্যহীন আচড়ন করে অন্য একজন নারী । একজন পুরুষদ্বারা একজন নারী যতোটা নির্যাতিত হয় একজন নারীর অন্য একজন ...

মার্চ
০৬

ব্লগে কি মরক লাগছে ??? বানানটি ঠিক না থাকার কারণ হচ্ছে ব্লগে লেগেছে মড়ক !!!

সময় ১৭:৪৫:৫১

ব্লগে কি মরক লাগছে ? “মরক”বানানটি ঠিক আছে? বানানটি ঠিক না থাকার কারণ হচ্ছে ব্লগে লেগেছে মড়ক !!!
সারা দিনে কাজের ফাকে ফাকে ব্লগে ডু মারা ইদানিং বিলাসিতা পর্যায় চলে গেছে । ভুড়িভোজের পরে যেমন পান মসলা জরুরী হয়ে পরে তেমনি কাজের ফাকে ফাকে ব্লগে না আসলে যেন কাজ কর্মে জোশ আসেনা । কিন্তু ব্লগের একি অবস্থা ? গতকাল পিকনিকে যারা গিয়েছিলেন তাদেরকে শুভেচ্ছা । যারা যেতে পারেননি তাদেরকেও শুভেচ্ছা । পিকনিকে একজন চিকনা মতো মডারেটরকে দেখলাম । ছবি দেখে বুঝা যায় আদর যন্তের কোন কমতি হয়নি । কিন্তু দু’দিন পর পর ব্লগের একি হাল ? এ প্রশ্ন কি কেউ তাকে করছেন ? নাকি মাগনা জিনিষ যেমন থাকে তেমনই ভালো ? কি আজব রে বাবা টেকনিকাল সমস্যার কারনে একটা নোট পর্যন্ত দেওয়া প্রয়োজন মনে করে না । মরক সাধারণত গরু ছাগলে লাগে এবার দেখছি তা ব্লগেও আঘাত হনেছে ।

  • ১৩টি মন্তব্য

মার্চ
০৩

মডারেটরের কাছে আমার একটা প্রশ্ন ( ষ্টিকি পোষ্ট )

সময় ১২:২৩:২৪


মডারেটারের কাছে আমার একটি প্রশ্ন । একটা পোষ্ট কতোদিন ষ্টিকি করে রাখার নিয়ম আছে ? নাকি এটা এখন ভাড়া খাঁটছে । স্বচ্ছতা বলে তো একটা ব্যাপার আছে , নাকি ? এক জিনিষ দেখে দেখে বোর লাগছে । প্লিজ এটা সরান । নিবাচিত পোষ্টে পাঠান । নিজের স্বচ্ছতার প্রমান দিন । অনেক ভাল লেখাও এর জন্য মার খাচ্ছে । কাল যদি আর একজন পিকনিক ছিকনিকের আয়োজন করে সেটা আপনি কতোদিন ষ্টিকি করে রাখবেন ? যারা পিকনিকে যাবে তারা এমনিতেই যাবে -চোখের সামনে মুলা ঝোলাবার মতো এটা ঝুলিয়ে রেখেছেন কেন ? দয়া করে ব্যাপারটাকে কেউ ব্যক্তিগত পর্যায়ে নেবেন না । এর আগে চড়ুইভাতির পোষ্টটা তো দু'দিনের বেশি ষ্টিকি অবস্থায় রাখেননি । তবে কি আপনি পক্ষপাত করছেন ???স্বচ্ছতা কিন্তু ঈমানের অংশ ...

মার্চ
০২

বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যে ২য় দ্বিতীয় ওয়ানডে ম্যাচ(আসুন লাগি বাজি )

সময় ১৭:৫০:০৩



ইমরুল কায়েস আর রহিমের ব্যাটের উপড় সোয়ার হয়ে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে করছে ২৬০ রান । আমি দেখছি আশার আলো । মনে হয় জিতে যাবে বাংলাদেশ । আমি যে দলে বাজি ধরি সে দল হারে । তাই আমি ইংল্যান্ডের পক্ষে বাজি ধরলাম । শেষ পর্যন্ত ম্যাচ ইংল্যান্ড বেড় করে নেবে । আপনারা কি বলেন । নিরাপদ অবস্থানে থেকে কাকও নাকি ঈগলের মতো আওয়াজ দেয় । বাংলাদেশতো আজ সেই আবস্থানে । আসুন আজ আমরাও ঈগলের কন্ঠস্বরে আওয়াজ তুলি ।লাগাই বাজি । যার যা ইচ্ছে ।

  • ৬০টি মন্তব্য

মার্চ
০২

বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যে ২য় দ্বিতীয় ওয়ানডে ম্যাচ(আসুন আজ আরেকটা হার দেখার জন্য নিজেদের প্রস্তুত করি । )

সময় ১২:০১:০৩


প্রিয় খেলাপাগল বন্ধুরা আসুন আজ আরেকটা হার দেখার জন্য নিজেদের প্রস্তুত করি । ওয়ামআপ করে শরীরটা গরম করে নেই । কেননা আজ দুপুরে শুরু হচ্ছে বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যে ২য় দ্বিতীয় ওয়ানডে ম্যাচ । ম্যাচ হারার কস্ট তো সহ্য করা যায় কিন্তু ম্যাচ হারার পরে নিলর্জ্জর মতো অভিজ্ঞতা অজর্নের কথা সহ্য করা যায় না ।
কাদের ইশারায় বা কাদের কে খুশি করে এসব নির্বাচক মন্ডিলী দীর্ঘ দিন যাবত অভিজ্ঞতা অজনের দোহাই দিয়ে বাড়ী গাড়ি হাকিয়ে বেড়াচ্ছে এখন সময় এসেছে তা খতিয়ে দেখার । মাশরাফির হারিয়ে যাওয়া দিন এরাই শুরু করলো । এদের কারনেই রফিকের মতো খেলোয়ার হারিয়ে গেছে এসব দেখার কি কেউ নেই ? নিজেরা জীবনে একটি ভাল ম্যাচ না খেললেও নির্বাচক মন্ডলিতে স্থান করে নিয়ে ক্রিকেটের দুনীয়ায় বাংলাদেশকে এরা তামাশার জাতীতে পরিনত করেছে । জিম্বাবুয়ের সঙ্গে জয় কে যারা দেখেছিল বিশ্বকাপ জয়ের মতো করে তাদের লজ্জায় মরে যাওয়া উচিত । এরা হচ্ছে নিরলজ্জ জোঁকের বংশধর হাজার হাজার ম্যাচ হারলেও লজ্জা পায় না । এদেরকে তারাবার ব্যবস্থা করা উচিত । ম্যাচ হারলে জরিমানার ব্যাবস্থা করলে এসব ...

  • ৪৩টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫