বৃহস্পতিবার ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ, ১৪১৯ সাইনইন | রেজিস্টার |bangla font problem


রসমালাই

উপকরণ: দুধ ৪ কাপ, চিনি ২ কাপ, গুঁড়ো দুধ ২ কাপ, বেকিং পাউডার ২ চা চামচ, ডিম ২ টা, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, ১ টেবিলচামচ আমন্ডবাদাম কুচি ও পেস্তাবাদাম কুচি।

প্রস্ততপ্রনালী:
প্রথমে একটি হাড়িতে দুধ ২ কাপ, চিনি ও পরিমান মত পানি মিশিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে জ্বাল দিয়ে ঘন করে রাখুন। একটি বাটিতে ২ কাপ গুঁড়ো দুধ নিয়ে সাথে বেকিং পাঊডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ডিম ফেটিয়ে একটু একটু করে দিয়ে মেশান। মেশানোর পর পছন্দমত গোল বা লম্বাটে করে ঘন দুধের মধ্যে ছাড়ুন। এবার রসমালাই সবগুলো ছাড়ার পর হালকা ভাবে নেড়ে ৫-৬ মিনিট পর চুলা থেকে নামান। ঠান্ডা করে উপরে আমন্ডবাদাম কুচি ও পেস্তাবাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
৪০ টি মন্তব্য
jakir জাকির বেপারী০৮ জানুয়ারি ২০০৯, ১১:২৫
অনেকদিন পর আফরোজ আপা, কেমন আছেন ?
afruj আফরোজ০৮ জানুয়ারি ২০০৯, ১১:২৮
ভালো..আপনারা সবাই কেমন আছেন?
earthfire লোকমান০৮ জানুয়ারি ২০০৯, ১১:২৬
প্রায় ২০০ বছর পর।
afruj আফরোজ০৮ জানুয়ারি ২০০৯, ১১:২৯
হুমমমমমমম....এসে দেখি কত্ত কিছু মিস করেছি...
khalilmahmud খলিল মাহমুদ০৮ জানুয়ারি ২০০৯, ১১:৩৭
এটা কি রসমালাই হলো? মনে হয় না। কুমিল্লার রসমালাই অন্যভাবে বানায়। আপনার রেসিপিটা অন্য একটা মিস্টান্ন'র রেসিপি বলেই মনে হলো।
afruj আফরোজ০৮ জানুয়ারি ২০০৯, ১১:৫৯
আমি কুমিল্লার রসমালাই কিভাবে বানায় দেখিনি...আমি আমার মতো করে বানাই...
khalilmahmud খলিল মাহমুদ০৮ জানুয়ারি ২০০৯, ১১:৩৮
এটা কি রসমালাই হলো? মনে হয় না। কুমিল্লার রসমালাই অন্যভাবে বানায় না। আপনার রেসিপিটা অন্য একটা মিস্টান্ন'র রেসিপি বলেই মনে হলো।
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১২:০০
godhulirsurjo গোধুলীর সুর্য০৮ জানুয়ারি ২০০৯, ১১:৩৯
আপু কেমন আছেন ?


যে খাবারের রেসিপি দিলেন, আমি তো মিষ্টি খুব বেশী পছন্দ করি, এখন আমার জিহ্বা তো খাইতে চাইতেছে, কিন্তু এত রাতে রান্না করবে কে, আমি আপনার বাসায় যাচ্ছি , রেডি রাখিয়েন
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১২:০১
অনেক ধন্যবাদ... ঠিকাছে..D
godhulirsurjo গোধুলীর সুর্য০৯ জানুয়ারি ২০০৯, ১২:১১
আপু দরজা খুলেন আমি আসেছি,
karim_bhai কারিম ভাই০৮ জানুয়ারি ২০০৯, ১১:৩৯
এটা কি ফুরুতততত করে খাব নাকি গপ গপ করে খাব.....
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১২:০২
যেভাবে খুশী..
tahmid1971 তাহমিদুর রহমান০৮ জানুয়ারি ২০০৯, ১১:৪১
এই রাতের বেলা এইটা কি দেখালেন আপি। ঘুম তো আজকে আসবে না।
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১২:১৩
raihan786 লংকার রাজা০৮ জানুয়ারি ২০০৯, ১১:৫৯
এবার রসমালাই সবগুলো ছাড়ার পর হালকা ভাবে নেড়ে ৫-৬ মিনিট পর চুলা থেকে নামান।@আফরোজ আপনি মনে হয় রসমলাইয়ের সলিউশনটার রেসিপি দিয়েছেন।সেক্ষেত্রে শুধু রসমলাই(সলিউশন ছাড়া) কোথায় পাওয়া যায় জানাবেন কি?
auvibiswas অভি০৯ জানুয়ারি ২০০৯, ১২:০৭
মেশানোর পর পছন্দমত গোল বা লম্বাটে করে ঘন দুধের মধ্যে ছাড়ুন ... এইটুকু পড়েননি ভাই ?
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১২:১৫
মিস্টিগুলো বানিয়ে মালাইয়ের মধ্যে ছাড়তে হবে..
santho09 সাম্য০৯ জানুয়ারি ২০০৯, ০১:৪৩
আপু রসমালাই এর লোভ সামলাতে পার‍ছি না।
যে‍দিন বানাবেন শুধু একটা Mr.call দি‍লেই হ‍বে।চ‍লে আসব।
আ‍পু আ‍মি কিন্তু আবার কম খে‍তে পারি না।
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ০২:০২
আমিতো রেধেঁ খাওয়াতে খুব ভালবাসি..
muslima মুসলীমা০৯ জানুয়ারি ২০০৯, ০৩:৫৯
খুব মজার রেসিপি। আহা!!!!!! এখনি খেতে ইচ্ছা করছে।
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১২:৪৭
ধন্যবাদ
suminsawon সুমিন শাওন০৯ জানুয়ারি ২০০৯, ০৬:৪৪
তাই বলে বানানোটা এত্ত সহজ!!!!
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১২:৪৯
রান্না আসলেই সহজ...
computer নির্বাসিত নিশাচর০৯ জানুয়ারি ২০০৯, ০৭:৩১
আহ! জিভে জল এসে যায়.............!!
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১২:৫০
আমারো...খাবারের কথা শুনলেই জিভে জল আসে...
sujanpranto12 সুজন০৯ জানুয়ারি ২০০৯, ০৯:৪২
গাইবান্ধার রসমালাই কিন্তু বিখ্যাত।
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১২:৫১
জানি..অনেক খেয়েছি..কিন্তু ওদের রেসিপিটা জানিনা...
ferdousmirza ফেরদৌস মির্জা০৯ জানুয়ারি ২০০৯, ১০:০২
মজার।
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১২:৫১
হুমমমম
serendipity মাভেরিক০৯ জানুয়ারি ২০০৯, ১২:০৫
হুমম, খুব ভালো।
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১২:১৭
বাংলাদেশে রসমালাই কিনতে পাওয়ে যায়.. এই রেসিপিটা যারা বিদেশে থাকেন তাদের জন্য..কিনতে না পেলেও যাতে বানিয়ে খেতে পারেন..
sadid_hasan না বলা কথা০৯ জানুয়ারি ২০০৯, ১২:১০
godhulirsurjo গোধুলীর সুর্য০৯ জানুয়ারি ২০০৯, ১২:১২
মানে আমি এখন আপনার দরজার সামনে দাড়িয়ে আছি
godhulirsurjo গোধুলীর সুর্য০৯ জানুয়ারি ২০০৯, ০২:৫২
আপু এই ভাই কে দেখতে হলে চোখ বন্ধ করে দেখতে হবে , চোখ খুলে দেখলে খুজেই পাবেন নাহ
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১২:১৭
খুলেছি কিন্ত আপনাকে দেখছি না..
mukut মুকুট ০৯ জানুয়ারি ২০০৯, ১২:৫৩
এখনতো খেতে ইচ্ছা করছে!!!

@সুজন, বগুড়ায় মহরম আলী দইঘরের রসমালাই খেয়ে দেখ কখনও বগুড়া গেলে, গাইবান্ধাকে টেক্কা দেবে আশা করি
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ১০:৩৫
এবারতো আমারই খেতে ইচ্ছে করছে....
sharmabangla সজল শর্মা০৯ জানুয়ারি ২০০৯, ১২:৫৬
জীবন গদ্যময় হয়ে আছে- রসগোল্লা খেলে হয়তো শায়েরীময় হত।
afruj আফরোজ০৯ জানুয়ারি ২০০৯, ০২:০১
ঝটপট বানিয়ে খান..

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment