অগ্নিস্নাতা

বিনিদ্র রাত শেষে জেগে ওঠে আর একটা বিবর্ণ ভোর
রাতের ক্যানভাসে হয়না আঁকা কোন মধুর স্বপন
নিঠুর মরুর বুকে ক্ষতচিহ্ন বয় জীবনের জলছবি
সিডরের প্রমত্ত জলরাশি আছড়ে পড়ে হৃদয়তটে
চূর্ণ বিচূর্ণ আমি আবার গড়তে বসি নিস্তব্ধ আমাকে।
গ্রহনের কাল শেষে পরাভূত রবির মতোন
আছে আমার উদ্যমের বিপুল সম্ভার
শত বাঁধা ভেঙ্গে করি বিস্তার দূর্বার আকাঙ্খায়
অস্তিত্ব প্রকাশিত হোক অগ্নিস্নাত রুদ্র অক্ষরে।
লেখক আফরোজ
- আফরোজ -এর ব্লগ
- ৫৩ টি মন্তব্য
- ৩১ জানুয়ারি ২০১০, ০৯:০২
- বিবিধ
প্রিন্ট করুন
- ৫৩ টি মন্তব্য
-
জাইদিস৩১ জানুয়ারি ২০১০, ০৭:১৭
আপা অনেকদিন পর আপনার কবিতা দেখলাম।
শত বাঁধা ভেঙ্গে করি বিস্তার দূর্বার আকাঙ্খায়
অস্তিত্ব প্রকাশিত হোক অগ্নিস্নাত রুদ্র অক্ষরে।
সুন্দর তবে খুব জটিল।
ভাল থাকবেন। -
সজল শর্মা৩১ জানুয়ারি ২০১০, ০৭:১৯
কবিতা পড়ে অগ্নিস্নান হয়ে গেল। সুন্দর লেখেছেন। অনেক দিন পরে মনে হয় দেখলাম আপনাকে। শুভেচ্ছা। -
সজল শর্মা৩১ জানুয়ারি ২০১০, ০৭:৩০
ভাল আবার ভাল না। সব মিলিয়েই চলছে।সবাই ব্যস্ত। আমি শুধু অকামা। অবশ্য কাজ ফেলে অনেক বেশি সময় নষ্ট করি। -
সারওয়ার চৌধুরী৩১ জানুয়ারি ২০১০, ০৮:৫৯
বাহ !
প্রথম পংক্তিটিই চমৎকার!
আর পুরোটাতে উপমা চিত্রকল্প বেশ লেগেছে
ভালো থাকুন -
অরু৩১ জানুয়ারি ২০১০, ০৯:৪০
রাতের ক্যানভাসে হয়না আঁকা কোন মধুর স্বপন
নিঠুর মরুর বুকে ক্ষতচিহ্ন বয় জীবনের জলছবি
--------------------------অদ্ভুত।
আমি মুগ্ধতা রেগে গেলাম -
সুমিন শাওন৩১ জানুয়ারি ২০১০, ১০:২০
অনেকদিন পর আপনার লেখা পাঠ করলাম, শুভেচ্ছা
কবিতা ভালো হয়েছে,,,,,,আমার ভালো লেগেছে -
একলা তেপান্তর৩১ জানুয়ারি ২০১০, ১১:২১
রাতের ক্যানভাসে হয়না আঁকা কোন মধুর স্বপন
নিঠুর মরুর বুকে ক্ষতচিহ্ন বয় জীবনের জলছবি
সিডরের প্রমত্ত জলরাশি আছড়ে পড়ে হৃদয়তটে
চূর্ণ বিচূর্ণ আমি আবার গড়তে বসি নিস্তব্ধ আমাকে.....
ভালো লাগা।শুভেচ্ছা কবি। -
অশরীরি মেয়ে০১ ফেব্রুয়ারি ২০১০, ০১:০৯
অনেক সুন্দর কবিতার লাইন গুলো। আমার সাধারণত কবিতা পড়তে ভালো লাগে না কিন্তু এই কবিতা টির নামটা এত সুন্দর যে পড়ে ফেললাম। অনেক সুন্দর হয়েছে আপু
-
সাইদুর রহমান চৌধুরী০২ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৫৭
চমৎকার একটি কবিতার জন্য আপনাকে ধন্যবাদ।
'নিঠুর' - এরকম শব্দগুলো কেমন জানি গতিময়তা এনে দেয় কবিতায়, আমার খুব ভালো লাগে।
শুভেচ্ছা নেবেন। -
অপ্রিয় সত্য৭০২ ফেব্রুয়ারি ২০১০, ০৬:২৭
ওয়াও!!! দারুন-খুব সুন্দর-অতি চমৎকার
শব্দ যে আমার জানা নেই আর................
অথচ কত গুন আপনার !
তবে দুঃখ নেই- আপু'টা তো আমার
-
নাসরীন জুবায়ের১০ ফেব্রুয়ারি ২০১০, ১০:৩২
ভালো লাগলো কবিতা।
আপু কেমন আছো? পিকনিকে যাবে?
সময় পেলে ফোন দিও।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
অনেকদিন পর এলেন মনে হয় ? কেমন ছিলেন ? কেমন আছেন ?