শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

কিমা কাবাব

উপকরণঃ
১। সেদ্ধ করা গরুর মাংসের কিমা ২ কাপ
২। মিহি কুচি সেদ্ধ করা সবজি (গাজর, ফুলকপি, বাঁধাকপি, মাশরুম) ১ কাপ
৩। কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৪। আদা বাটা ১ চা চামচ
৫। রসুন বাটা ১ চা চামচ
৬। পেঁয়াজ মিহিকুচি ২ টেবিল চামচ
৭। ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
৮। পুদিনাপাতা কুচি ১ চা চামচ
৯। কাঁচামরিচ মিহি কুচি ২টি
১০। গরম মসলা গুঁড়া আধা চা চামচ
১১। ফেটানো ডিম ২টি
১২। লেবুর রস ১ টেবিল চামচ
১৩। টোস্ট বিস্কুটের গুঁড়া ১ কাপ
১৪। লবণ স্বাদমতো
১৫। ভাজার জন্য তেল

প্রণালীঃ বিস্কুটের গুঁড়া ও তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এবার মিশ্রণ থেকে নিয়ে কাবাবের মতো করে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়া মেখে ডুবো তেলে ভেজে সসের সঙ্গে পরিবেশন করুন।
১৭ টি মন্তব্য
polashmiah পলাশমিঞা২৭ নভেম্বর ২০০৯, ০৮:৩৫
আমি এই মাত্র কয়েকটা খাইছি
afruj আফরোজ২৭ নভেম্বর ২০০৯, ০৮:৫০
গুড... আমি কাল বানিয়ে খাব ... ঈদ মোবারক
murubbe মুরুব্বী২৭ নভেম্বর ২০০৯, ০৮:৩৭

afruj আফরোজ২৭ নভেম্বর ২০০৯, ০৮:৫০
আপনাকেও ধন্যবাদ ... ঈদ মোবারক
nasrinjubaer নাসরীন জুবায়ের২৮ নভেম্বর ২০০৯, ১০:৪৪
এটি দারুন হবে মনে হয়.......ধন্যবাদ
afruj আফরোজ০৪ ডিসেম্বর ২০০৯, ০৫:৩৩
হুমমম ...
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী৩০ নভেম্বর ২০০৯, ১১:৪১
উঁহু, মানতে পারলাম না। আপনি পুরোদস্তর আইটির লোক নন।
afruj আফরোজ০৪ ডিসেম্বর ২০০৯, ০৫:৩৪
আইটির লোকেরা কি না খেয়ে থাকে নাকি
writerzillur ‍িজল্লুর রহমান০১ ডিসেম্বর ২০০৯, ০৭:০৭
ম্যাডাম আমি ভোজন রসিক নই। আপনার লেখাটি অন্যদের কাজে লাগবে, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। আমি একটা লেখা পোষ্ট করেছি। আশা করি পড়বেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। ধন্যবাদ।
afruj আফরোজ০৪ ডিসেম্বর ২০০৯, ০৫:৩৫
অবশ্যই পড়ব ... ধন্যবাদ
sadi সাদি০৪ ডিসেম্বর ২০০৯, ০৫:৫৭
কেউ বানাইয়া খাোয়াইলে বড়ই খুশী হইব।
tuntunjhunjhun টুনটুনঝুনঝুন১৬ ডিসেম্বর ২০০৯, ০৭:০১
আপনার জন্য ব্লগ এ কাবাব পাঠালাম। কেমন হল খেয়ে জানাবেন।
shamanshattik শামান সাত্ত্বিক১৮ ডিসেম্বর ২০০৯, ০২:১৪
কিমা কাবাব, শাহী জর্দা - খুবই লোভনীয়। তৈরি রাখুন। যে-কোন সময় এসে পড়তে পারি।
afruj আফরোজ২১ ডিসেম্বর ২০০৯, ১২:২২
এসে পড়ুন .... খুবই খুশী হব ...ধন্যবাদ
writerzillur ‍িজল্লুর রহমান২৩ ডিসেম্বর ২০০৯, ০৬:৩৮
আপনি কোথায়? আপনাকে খুঁজতে কি গুগল সার্চ দিতে হবে নাকি?
mhjoynul এমএইচজয়নুল১০ জানুয়ারি ২০১০, ০১:৫৫
জানি ভালো কবিতা লিখেন। একটু আয়েশ হচ্ছে একটা পড়ার । পাঠাবেন?
samsulalammehedi মেহেদী২৪ জানুয়ারি ২০১০, ১১:২৩
আপা কেমন আছেন ?

দেখি তৈরি করতে পারি কিনা।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment