শাহী জর্দা
ঈদ এসে গেল। সবাইকে ঈদের শুভেচ্ছা ও সাথে একটা রেসিপি দিলাম।
উপকরণঃ
বাসমতী চাল আধা কেজি আধাঘন্টা ভিজিয়ে রাখতে হবে, চিনি ৩ কাপ, কিশমিশ আধা কাপ, গরম মসলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, কমলা বা আনারস ১ কাপ, দারুচিনি মোরব্বা আধা কাপ, পানতোয়া ২৫০ গ্রাম, মাওয়া আধা কাপ, জর্দার রং আধা চা চামচ, ঘি বা বাটার অয়েল ১ কাপ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, পেস্তাবাদাম স্বাদমতো, কাজুবাদাম স্বাদমতো।
প্রণালীঃ
পরিমাণমতো পানি ফুটিয়ে নিতে হবে। পানি ফোটানোর সময় ২ টেবিল চামচ ঘি ও রং দিয়ে ফুটাতে হবে। পানিতে ভিজিয়ে রাখা চাল দিয়ে শক্ত ভাত রান্না করে নিতে হবে। ঝাঁজরিতে ভাত ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। এখন বড় পাত্রে ভাত, চিনি, গরম মসলা, গুঁড়ো দুধ, আনারস, মোরব্বা, গরম ঘি মিশিয়ে চুলায় অল্প আঁচে বসিয়ে রাখতে হবে ঘন্টাখানেক তাওয়ার ওপর। দু-তিনবার ওপর-নিচ করে দিতে হবে হালকা হাতে। নামানোর আগে বাদাম, কিশমিশ ও মাওয়া দিয়ে নেড়ে নামাতে হবে। পানতোয়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
মাওয়াঃ
গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, ঘি আধা চা চামচ, গুঁড়ো চিনি ১ চা চামচ, গোলাপজল আধা চা চামচ- সব একত্রে মিলিয়ে নিতে হবে।

লেখক আফরোজ
- আফরোজ -এর ব্লগ
- ২০ টি মন্তব্য
- ২৭ নভেম্বর ২০০৯, ০৭:২৭
- বিবিধ
প্রিন্ট করুন
- ২০ টি মন্তব্য
-
বীর বাহাদুর বলবল সিং২৭ নভেম্বর ২০০৯, ০৮:১১
ইস গতকাল রেসিপিটা দিলে আজ রান্না করা যেতো।
আজ তো এখানে ঈদ শেষ
-
সারোয়ার হোসেন২৭ নভেম্বর ২০০৯, ০৮:৩৩
আফরোজ আপু,
কেমন আছেন?
অর্চি কেমন?
আমার প্রিয় খাবারের একটি।
তৈরী থাকবেন, বাসায় হামলা দিতে পারি।
ধন্যবাদ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
প্রস্তুত থাকবেন,আগামীকাল আপনার বাসায় যাচ্ছি শাহী জর্দার স্বাদ নিতে।
ঈদ মোবারক।
ঈদ আনন্দ ও খুশীতে কাটুক।