অন্বেষণ
অনন্ত নক্ষত্রকুঞ্জের ছায়ায় সপ্ত-আকাশের পরপারে
খুঁজে ফিরি তোমায় হে সৃষ্টিকর্তা
জগৎ সংসারে বারেবারে তোমায় পেয়েও হারাই
সোনালী সুখেরা সবুজের গল্প শোনায়
নিরন্তর অনন্ত বিভ্রম আমায় পথভ্রান্ত করে
গোধূলিরঙের দুঃখেরা অবিরাম ছুটছে দিগ্বিদিক
কাল থেকে কালান্তরে এতটুকু শান্তির আশায়।
আকাশ ছোঁয়া স্বপ্নগুলো বিপন্ন মানবতায় গুমরে মরে
কি নিষ্ঠুর এই পৃথিবীর মানুষেরা
শুধু একরত্তি শান্তির আশায় অহর্নিশ সংগ্রাম
এতটা রহস্যময় হতে নেই হে বিধাতা।

লেখক আফরোজ
- আফরোজ -এর ব্লগ
- ২৩ টি মন্তব্য
- ২৬ নভেম্বর ২০০৯, ০১:১৮
- বিবিধ
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
কি নিষ্ঠুর এই পৃথিবীর মানুষেরা
শুধু একরত্তি শান্তির আশায় অহর্নিশ সংগ্রাম
এতটা রহস্যময় হতে নেই হে বিধাতা
চমৎকার শব্দচয়ন। ভালো লাগলো আপু। ঈদ মোবারক।