শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

অদ্রিজ

সেই কবে হাতছানি দিয়েছিলে
মনোহর মরিচিকা তুমি
সুখের বারতা পাঠালে
নিরুদ্দেশ মরশুমি পাখির ডানায়
ভালবেসে নিঃস্ব হলাম আমি
ভরালে জীবন নদী কানায় কানায়।

অসম্ভবের দোলায় অলৌকিক রথে চড়ে
পেরিয়ে যাব জীবন মরুভুমি
কত বিনিদ্র সাজানো স্বপ্নেরা
হল পূর্ণ বিকশিত তোমার স্পর্শে
কত শতকের সেই ভুলে ভরা গল্প
ফেরে নতুনের বেশে পরম হর্ষে।

মনের ভেতর জমে থাকা মেঘ ওড়ে
স্মৃতির ক্যানভাসে তৃষাতুর মায়াবী মুখখানি
সহাস্য সহজ ভঙ্গী, আনন্দিত উচ্ছাসে
নিপুন মুদ্রায় ভাঙ্গো সুর্যাস্ত সকাল
অচেনা আলাপ সুর বুনে ক্রমাগত
নির্বাসিত প্রহরে প্রহরে অবগুণ্ঠিত মহাকাল।

দুরন্ত স্বপ্নের জাল ছিঁড়ে গেছে
এলোচুলে তরল দুঃখ রেশমী লহর তুলে দিয়ে যায়
সম্পর্ক পেয়েছে বহুবিধ রূপ জীবিত ও মৃতের
নিরুত্বাপ বাতাস নির্বাক বয়ে যায়
মৃত্যুর হিমশিতল ছোঁয়ায়
শুয়ে আছ উর্ধমুখ ঘাস গালিচায়।
৪৩ টি মন্তব্য
qmilon ‍িমলন১৫ নভেম্বর ২০০৯, ০৩:৪০
আপু,
চমৎকার লাগলো আপনার কবিতাখানি।
ধন্যবাদ।
afruj আফরোজ১৫ নভেম্বর ২০০৯, ০৩:৪৭
শুভেচ্ছা রইল
sajalchakraborty হাজারি১৫ নভেম্বর ২০০৯, ০৩:৪১
নিপুন মুদ্রায় ভাঙ্গো সুর্যাস্ত সকাল
অচেনা আলাপ সুর বুনে ক্রমাগত
নির্বাসিত প্রহরে প্রহরে অবগুণ্ঠিত মহাকাল।

দারুন আপু......
afruj আফরোজ১৫ নভেম্বর ২০০৯, ০৩:৫০
অনেক ধন্যবাদ
simi সিমি১৫ নভেম্বর ২০০৯, ০৩:৪৮
আপু খুবই ভালো লেগেছে আপনার কবিতা ।
afruj আফরোজ১৫ নভেম্বর ২০০৯, ০৩:৫১
অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক ধন্যবাদ
linafardows লীনা ফেরদৌস১৫ নভেম্বর ২০০৯, ০৩:৫২
বাহ আফরোজ বাহ !!!
afruj আফরোজ১৫ নভেম্বর ২০০৯, ০৪:৫৯
তোমার ভাল লেগেছে জেনে আমি আনন্দিত ... ধন্যবাদ
charukotha চারু কথা১৫ নভেম্বর ২০০৯, ০৩:৫৮
খুব সুন্দর ভাললাগায় ছোঁয়া কবিতাখানি
afruj আফরোজ১৫ নভেম্বর ২০০৯, ০৫:০০
অসংখ্য ধন্যবাদ
tuhin2985 েমাঃ হুমায়ুন কবির তুিহন১৫ নভেম্বর ২০০৯, ০৪:০৭
কঠিন কঠিন শব্দের সম্ভার। আমি কবিতা এমনিতেই কম বুঝি তার মাঝে এগুলো দুর্বোধ্য লাগে। সহজ কথার কবিতাগুলো ভালইলাগে।
কথাগুলো একটা বাচ্চার মুখে খুব মানাতো। কিন্তু আমার মুখ থেকেই বেরুচ্ছে। আর অকপটে তা স্বীকার করতে প্রথমে সংকোচ হলেও এখন ভালো লাগছে।
afruj আফরোজ১৫ নভেম্বর ২০০৯, ০৫:০৩
হুমমম ... আমি ইচ্ছা করেই শব্দ নিয়ে খেলি... ধন্যবাদ
salahuddinshuvro সালাহ্ উদ্দিন শুভ্র১৫ নভেম্বর ২০০৯, ০৪:১২
আপনার সাম্প্রতিক মন্তব্য আমি দখতে পাচ্ছি। আপনি মেইল করে বিস্তারিত জানান। আপনি কি মজিলা ব্যবহার করেন।
afruj আফরোজ১৫ নভেম্বর ২০০৯, ০৫:০৬
আমি মজিলা ব্যাবহার করি...এইমাত্র সাম্প্রতিক মন্তব্য আর প্রোফাইল দেখতে পাচ্ছি...কয়েকদিন ছিল না... ঠিক করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
nayandhaka নয়ন ঢাকা১৫ নভেম্বর ২০০৯, ০৪:৩৩
সুন্দর একটা কবিতা
মনের গভীরে গিয়ে লাগলো,
এরকম কবিতা নিয়মিত দিন
শুভকামনা থাকলো।
afruj আফরোজ১৫ নভেম্বর ২০০৯, ০৫:০৮
আপনার জন্যও রইল শুভকামনা
neelsadhoo নীলসাধু১৫ নভেম্বর ২০০৯, ০৪:৩৫
সুনদর লিখেছেন।
বেশ ভালো লেগেছে।
বেশ সুন্দর শব্দ চয়নে সুন্দর প্রকাশ

শুভেচ্ছা কবি ।
ভালো থাকুন।
afruj আফরোজ১৫ নভেম্বর ২০০৯, ০৫:১০
আপনিও ভাল থাকুন...ধন্যবাদ
thaba_baba থাবা_বাবা১৫ নভেম্বর ২০০৯, ০৪:৪৩
ছন্দটা খুব ভাল লেগেছে।
afruj আফরোজ১৫ নভেম্বর ২০০৯, ০৫:১১
ধন্যবাদ
neemphul ‍নিমফুল১৫ নভেম্বর ২০০৯, ০৫:১৪
অসাধারণ,,,,শব্দরা যেন আপনার কথা শোনে,যেখানে যাকে যেভাবে বসাচ্ছেন,সেভাবেই বসছে।
খুবই ভাল লাগল।
afruj আফরোজ১৫ নভেম্বর ২০০৯, ০৫:১৯
অনুপ্রানিত হলাম... শুভেচ্ছা রইল
saifuzzamankhaled সাইফুজ্জামান খালেদ১৫ নভেম্বর ২০০৯, ০৫:১৬
সুন্দর!!!
afruj আফরোজ১৫ নভেম্বর ২০০৯, ০৫:১৯
ধন্যবাদ
ekanto একান্ত১৫ নভেম্বর ২০০৯, ০৬:২৭
চমৎকার ......
afruj আফরোজ১৬ নভেম্বর ২০০৯, ০৫:৩২
কবিতা পড়ার জন্য ধন্যবাদ আপনাকে
fakir007 ফকির আব্দুল মালেক১৫ নভেম্বর ২০০৯, ০৭:৪৩
বুঝতে কষ্ট লেগেছে। এতবার পড়ে একটা কবিতা বুঝার ধৈর্য্য থাকে না সব সময়।
ধন্যবাদ আপনাকে।
afruj আফরোজ১৬ নভেম্বর ২০০৯, ০৫:৩৩
অনেক কস্ট করে কবিতা বুঝতে চেস্টা করার জন্য ধন্যবাদ আপনাকে
sujanpranto12 সুজন১৫ নভেম্বর ২০০৯, ০৮:৫১
দুর্ভাগ্য আমার। তখন মন্তব্য করতে যাবো আর অমনি বিদ্যুৎ চলে গেল।
আপনার কবিতা পেলে ভালো লাগে আপা। পড়তে উৎসাহ পাই।
afruj আফরোজ১৬ নভেম্বর ২০০৯, ০৫:৩৪
তুমিতো ব্লগটাকে সবসময় মাতিয়ে রাখো...ভালো লাগে আমাদের
shamanshattik শামান সাত্ত্বিক১৫ নভেম্বর ২০০৯, ১০:২৭
বেশ ভাল লেগেছে। অনেক অনেক শুভ কামনা। আগের কবিতায় মন্তব্য করেছিলাম।
afruj আফরোজ১৬ নভেম্বর ২০০৯, ০৫:৪৬
মন্তব্যের জবাব দিলাম এইমাত্র...ব্লগে বসলে ইলেস্ট্রিসিটি চলে গেলেও মজিলা লগইনটা ধরে রাখে লগঅফ না করতে পারায়...সবাই ভাবে আমি অনলাইনে...আসলেতো পিসিই বন্ধ...পড়ে ব্লগে ঢুকে দেখি আমি অনলাইনে...তাই মন্তব্যের জবাব দিতে অনেক সময় দেরী হয়ে যায় বলে আমি দুঃখিত... আবার অনেক সময় হাজারবার চেস্টা করেও কোন নির্দিস্ট মন্তব্যের জবাব দেয়া যায় না ...নেয় না বলে...তখন হাল ছেড়ে দিতে হয় ... আমি আপনার একজন মুগ্ধ পাঠক... অনেক অনেক শুভকামনা রইল... ভাল থাকবেন শামান...নিয়মিত লিখবেন আমাদের জন্য
amarkobita আমার কবিতা১৬ নভেম্বর ২০০৯, ০৮:৪৬
ভালবেসে নিঃস্ব হলাম আমি
ভরালে জীবন নদী কানায় কানায়।

আসলে আমরা সবাই নিঃস্ব ??? কি বলেন ???
afruj আফরোজ১৭ নভেম্বর ২০০৯, ০৫:৫১
হতে পারে... ধন্যবাদ
coroi চড়ই১৭ নভেম্বর ২০০৯, ০৯:৫৬
অসাধারণ কবি... অসাধারণ...
ostorag একলা তেপান্তর১৭ নভেম্বর ২০০৯, ১০:০৭
ভাল লাগল!
sarwarchowdhury সারওয়ার চৌধুরী১৮ নভেম্বর ২০০৯, ০২:৫১
দুরন্ত স্বপ্নের জাল ছিঁড়ে গেছে
এলোচুলে তরল দুঃখ রেশমী লহর তুলে দিয়ে যায়
:i
afruj আফরোজ১৯ নভেম্বর ২০০৯, ০৩:৩৩
afruj আফরোজ২২ নভেম্বর ২০০৯, ০৪:০৪
@ চড়ই, @ওসটোরাগ অনেক ধন্যবাদ
sokal_ratri সকাল২২ নভেম্বর ২০০৯, ০৫:৪৮
আপনার নতুন লেখা কই আমি তো আপনার লেখার আপেক্ষায়
afruj আফরোজ২৪ নভেম্বর ২০০৯, ০২:৫২
সময় পেলেই আবার লিখব...ধন্যবাদ
nasrinjubaer নাসরীন জুবায়ের২২ নভেম্বর ২০০৯, ০৮:৩৪
মায়বতী আপু তোমার মায়া-ময় কবিতা ভালো লাগলো..... ভালো থেকো প্রিয় মানুষ।
afruj আফরোজ২৪ নভেম্বর ২০০৯, ০২:৫৩
তুমিও ভালো থেকো...শুভেচ্ছা রইল

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment