বর্ণিল বর্ণমালার ইন্দ্রজালে
সময় ২১:৪৯:০৭
কবিতা
![]()
বাংলাভাষার জন্মকথা শোনাই শোন
কত হাজার বছরের পুরোনো আর্যভাষা চর্যাপদ থেকে
রুপান্তরিত হতে হতে স্রোতস্মিনী নদীর মতো
কতো চড়াই-উতরাই ভেঙে পেরিয়ে এল অন্তবিহীন পথ
বাহান্নতে পাকিস্তানী শাসকেরা প্রথম রূদ্ধ করতে চাইল
আমাদেরী মাতৃভাষার রথ।
বর্ণমালা উঠল ফুঁসে রূদ্ররোষে ঝড়লো তাজা প্রাণ
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উঠেছিল শ্লোগান
সালাম, রফিক, বরকত, জব্বারের রক্তে রঞ্জিত
হয়েছিল সেদিন রৌদ্রদগ্ধ পিচঢালা রাজপথ
আজো তার নির্বাক সাক্ষী পথের দুধারের কৃষ্ণচূড়া গাছের সারি
আট-ই ফাল্গুনের আগুনে ফুলগুলো যেন তাই জ্বলছে
শিমুল পলাশ রক্তিম ঝান্ডা উড়িয়েই চলছে
বাতাসের হাহাকারে বিক্ষোভ প্রতিশোধের সকরুন আখ্যান।
তারপর সময়ের সিড়ি বেয়ে চলে গেছে কতো প্রভাত ফেরী
সুর্যটা পড়লো বাঁধা শ্রদ্ধার শহীদমিনারে
অবাক পৃথিবী হয়েছিল নতজানু, শত্রুরা পরাভূত
বিশ্ব মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেল
আট-ই ফাল্গুন তথা অমর একুশে ফেব্রুয়ারী
বর্ণিল বর্ণমালার ইন্দ্রজালে পৃথিবীটা পড়লো বাঁধা
অ আ ক খ আমাদের প্রানের ...




Phonetic