কল্যাণের পথযাত্রী

নভেম্বর
০৯

আপনি বাঙালী ..আমি সিলেটি..

সময় ০১:০৪:৪১

বাংলাদেশ জীবন থেকে নেয়া

বড় মুসীবতে আছি। এদেরকে কে বুঝাবে যে আমি যেমন বাঙালী, তারাও তেমন বাঙালী।
কিছুদিন আগে আমার এক ছাত্র আমাকে বলল "ব্রাদার, ইউ আর বেংগলী এণ্ড আই এম সিলেটি, রাইট?"
আমি বললাম, "কে বলেছে তোমাকে এ কথা? আমি যেমন বাঙালী, তুমিও তেমন বাঙালী।"
তার কথা হল, " না আমি সিলেটি ভাষায় কথা বলি আর আপনি ঢাকাইয়া ভাষায় কথা বলেন।"
আমি বললাম, "পাগল নাকি? তুমি যেমন সিলেটি ভাষায় কথা বল, তেমনি আমিও আমার অঞ্চলের ভাষায় কথা বলি। আর তা হল চাটগামী ভাষা।" আর যখন দেশের দু'অঞ্চলের লোকেরা একসাথে কথা বলে তখন তারা শুদ্ধ বাংলায় কথা বলে, যদি তারা শিক্ষিত হয়। ওটা ঢাকাইয়া ভাষা না। ঢাকাইয়া ভাষায় শুধু ঢাকার লোকেরা কথা বলে।"
যাই হোক ছেলেটা বুঝেছে ব্যাপারটা এবং এরপর সে নিজেকে গর্বের সাথেই বাঙালী বলে পরিচয় দিত।
কিন্তু ওর মত মানসিকতার মানুষের সাথে প্রায়ই দেখা হয় এখানে। বয়স হয়েছে তাদের, অথচ এ ছোট্ট ব্যাপারটা বুঝেনা যে বাংলাদেশের সব অঞ্চলের আঞ্চলিক ভাষাতেই অনেক পার্থক্য আছে। যেটা বইয়ের ভাষা ওটা ঢাকার ভাষা না। এটা না বুঝে তারা তাদের ছেলেমেয়েদেরকে অন্যান্য বাংলাদেশী ছেলেমেয়েদের থেকে আলাদা একটা পরিচয়ে বড় করতে চাচ্ছে এখানে।

নভেম্বর
০৫

আর মাত্র ৬৩ ভোট>>>>তারপর ইতিহাস

সময় ০৯:২২:৪৬

আন্তর্জাতিক


বারাক ওবামা এখন পর্যন্ত (রাত ১০:০৮ নিউ ইয়র্ক টাইম, নভেম্বর ৪, ২০০৮) ২০৭ টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। আর মাত্র ৬৩ টি ইলেক্টোরাল ভোট তাঁকে বানিয়ে দেবে প্রেসিডেন্ট ইলেক্ট। আর আমেরিকা তৈরী করবে নতূন ইতিহাস। গত শতকের ৬০ এর দশকে কৃষ্ণাঙ্গরা নাগরিক অধিকারের জন্য আন্দোলন করছিল। আর আজ তাদের একজন হতে চলেছেন আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট।
আমরা অপেক্ষা করছি নতুন এ ইতিহাসের শুরুর। অনেকেই আজ ঝরাবে ...

নভেম্বর
০৪

হোয়াইট হাউসে যাওয়ার জন্য আজ ভোট, তাই..

সময় ২১:৩২:১১

ছবি


আজ হোয়াইট হাউসে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন ওবামা-বাইডেন এবং ম্যাককেইন-পেলিন। তাঁরা কখন যেতে পারবেন সেতা সিদ্ধান্ত হতে এখনো দেরী আছে কিছুটা। কিন্তু আমি যে তাদের বেশ আগে ওপথে ঘুরে এসেছি তা হয়তো অনেকেই জানেননা। সেটা জানাতেই এই ...

  • ৩৬টি মন্তব্য

অক্টোবর
২৬

যোগ দিলাম!

সময় ০১:৩৩:০৪

ব্লগ

ব্লগিং করার অত সময় নেই। তবুও মাঝে মাঝে লিখা - হয়ত মাসে বা ৬ মাসে একবার। আবার কখনো কখনো এর চেয়েও ঘন ঘন, অথবা তার চেয়েও দেরীতে। তবে অনেকের লিখা পড়া হয়, যদিও মন্তব্য লিখার মত ধৈর্য বা সময় কোনটাই অনেক সময় থাকেনা।
যাই হোক সবার জন্য ...

  • ১০টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫