-
আমার সাম্প্রতিক মন্তব্য

মোঃ সাইফুল ইসলাম সাইফ
সালটা ২০০৭ যখন মাধ্যমিক এর দরজা পেরিয়ে একঝাঁক স্বপ্ন নিয়ে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড এর অধীনে ডিপ্লোমা ইন ইঙ্গিনিয়ারিং এ নতুন সংযোজিত "ইলেক্ট্রো মেডিক্যাল টেকনোলজী"(মেডিক্যাল খাতে ব্যাবহার করা হয় এই সকল যন্ত্রপাতি সম্পর্কিত) তে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এ ভর্তি হই। কিন্তু স্বপ্ন গুলো কয়েক দিনেই দুঃস্বপ্নে পরিণত হয়েছিল।ভর্তির তথ্য বিবরণীতে যখন এই বিষয়টা দেখেছিলাম তখন কোন হুশ ছিলনা। মনে মনে এই সিদ্বান্তে উপনীত হয়েছিলাম যে ডিপ্লোমা আমি এই বিষয়ের উপর ই করব। তখন মনে আশা ছিল যে, নতুন বিষয়, পাশ করে বের হতে পারলেই নিশ্চিত সরকারী চাকরী পেয়ে যাব।কারণ আমি মনে করি আমি ও আমার মত মধ্যবিও পরিবারের ছেলেমেয়েদের কাছে সরকারী চাকরী একটা বিরাট বড় লালিত স্বপ্ন। তাই বাবার কথা উপেক্ষা করে এই বিষয়েই ভর্তি হয়েছিলাম। জানাছিলনা বাবার কথা না শুনার ফল কি হতে পারে। আজ যেটা দেখতে পাচ্ছি সরকারী তো পরের কথা বেসরকারী চাকরীর বিজ্ঞপ্তি ও হচ্ছেনা বললেই চলে।যখন দেখি বিভিন্ন অনলাইন চাকরীর বাজার এবং বিভন্ন পত্রপত্রিকায় প্রতিনিয়ত ডিপ্লোমা ইঙ্গিনিয়ারদের জন্য সরকারী ও বেসরকারী পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে তখন আমি ও আমার মত যারা এই বিষয়ে পড়ালেখা সম্পন্ন করেছি বা করব তারা হতাশ হই এই ভেবে যে সরকার যদি চাকরীই দেবেনা তাহলে এই বিষয়টা কেন চালু করল? খুশির খবর হল এই যে, বিগত বছরের জুন মাসে বিশ্ব ব্যংক এর আধীনে প্রকল্প মেয়াদে চুক্তিভিত্তিক কয়টি পলিটেকনিক এ জুনিয়র ইন্সট্রাক্টর পদে ১০ থেকে ২০ জনের একটা নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল এই যে, বিষয়টি চালু হবার অর্ধযুগ পেরিয়ে গেলে ও সরকার কর্তিক একনো কোন নিয়োগ দেয়া হয়নি।উল্লেখ্য যে, এই বিষয়টির অনেক ুরুত্ব ও ক্ষেত্র রয়েছে।যেমন, বিভিন্ন বিভাগীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, সদর হাসপাতাল, উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্স, সিভিল সার্জনের কার্যালয় ইত্ত্যাদি।যেহেতু এই বিষয়টা নতুন তাই পরিমিত শিক্ষকসহ জনবল,প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উন্নত প্রশিক্ষণের কিছুটা অভাব হওয়ায় আমরা যারা এই বিষয় থেকে পাশ করে বের হয়েছি তারা বাস্তবিক কাজে খুব একটা দক্ষ নয়। তাই মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন এই যে, আমাদেরকে উপযুক্ত প্রষিক্ষনের মাধ্যমে নিয়োগ প্রধান করে এইসব হতাশাগ্রস্থ ছেলেমেয়েদের জীবন হতাশা থেকে মুক্তি দিতে আপনার সু মর্জি হয়।
বিনীত
ইলেট্রো মেডিক্যাল এর ছাত্র ছাত্রীদের পক্ষে
মোঃ সাইফুল ইসলাম সাইফ
আশুগঞ্জ,বি-বাড়িয়া
মোবাইলঃ ০১৮১৭০৫৬৪৩৩
বিনীত
ইলেট্রো মেডিক্যাল এর ছাত্র ছাত্রীদের পক্ষে
মোঃ সাইফুল ইসলাম সাইফ
আশুগঞ্জ,বি-বাড়িয়া
মোবাইলঃ ০১৮১৭০৫৬৪৩৩
- সিলেট
- ৩ মাস, ১৫ দিন, ৩ ঘন্টা, ৮ মিনিট
- ০ টি
- ০ টি
-
আমার যত লিংক
-
আমার যত ফেভারিট
-
পছন্দের যত পোস্ট
-
পূর্বতন পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য






নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক