সোমবার ২০ মে ২০১৩, ৬ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem

আমার সাম্প্রতিক মন্তব্যComment

স্বরূপে অরূপ

পূর্ণ নামঃ অরূপ কুমার মন্ডল
{ব্লগে আছি স্বরূপেই!}

পৈত্রিক নিবাসঃ পত্নীতলা, নওগাঁ।
(জন্ম ও নিম্নমাধ্যমিক পর্যায় পর্যন্ত বেড়ে ওঠার স্থান। এখন মাঝে মাঝে এখানে বেড়াতে যাই!)

বর্তমান আবাসস্থলঃ মাদার বখশ হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
(আমরা সবাই রাজা!)

পড়াশুনাঃ ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
(‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচীকে সফল করার একটি ব্যর্থ প্রচেষ্টা। বুঝতেই পারছেন, এই কর্মসূচীর অর্থায়নে কে আছে!)

জন্মদিন ও বয়সঃ জন্মদিন ২রা সেপ্টেম্বর, বয়স ২৩ বছর।
(বয়স সর্বদা এটাই থাকবে। কারণ, আমি এক কথার মানুষ, রাজনৈতিক নেতা-নেত্রীর মতো বছর বছর কথা পাল্টাই না!)

গাত্রবর্ণঃ ঘোরতর কৃষ্ণ বর্ণ!
(ফেয়ারনেস ক্রীমে বিশ্বাস নাই। তাই দুই সপ্তাহ ব্যবহারে গাত্রবর্ণ পরিবর্তনের কোন চেষ্টাও নাই। ও পথ মাড়ানো বন্ধ।)

পছন্দের রঙঃ নীল ।
(কষ্টের রঙ কিংবা ফেসবুকের রঙের সাথে এর কোন সম্পর্ক নেই। কোন কারণ ছাড়াই ভালোলাগে। আর সম্ভবতঃ ভালো লাগার জন্য কোন কারণ লাগে না। )

পছন্দের পোশাকঃ জিন্স, টিশার্ট।
( দুটো’ই ঢিলেঢালা।)

প্রিয় খাবারঃ বাংলা ও ফাস্ট ফুড।
(ভালোলাগে অনেক খাবার, কিন্তু ভালোবাসি মায়ের হাতের রান্না খেতে।)

পছন্দের লেখকঃ সুমন্ত আসলাম।
(অল্প কথায় মানুষের চোখে জল আনতে পারে খুব কম লোকই। সুমন্ত আসলাম সেই অল্প কয়েকজনের একজন। )


যে গানের কথা সত্য বলে মানিঃ
এক কানা কয় আরেক কানারে
চলো এবার ভবপারে।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারংবার।
এসব দেখি কানার হাটবাজার।
(অনেক মানুষকে দেখলেই এই গানের কথাটা কানের মধ্যে বাজতে থাকে।)


পছন্দের প্রযুক্তিপণ্যঃ মোবাইল ও ল্যাপটপ।
(এই দু’টো দিয়েই অনেকের চোখকে ফাঁকি দিয়ে ফেসবুক ও ব্লগ ব্যবহার করা যায়।)

অবসরের বিনোদনঃ বাংলা ব্লগ,ফেসবুক,কম্পিউটার গেমস।
( এগুলো নিয়ে অবসর সময়গুলো বেশ ভালোই কেটে যায়।)
(ও হ্যাঁ, আমার ব্লগবাড়ির ঠিকানাঃ http://www.prothom-aloblog.com/blog/arupkumar )

অপছন্দ (নিজের সম্পর্কে):একটুখানি অগোছালো ধরনের।
(বুঝতে পারি তখনই, যখন প্রয়োজনের সময় কোনকিছু খুঁজে পাই না।)

অপছন্দ (অন্যের সম্পর্কে): সেন্স অফ হিউমারের অনুপস্থিতি, সময়জ্ঞানহীনতা, অপ্রয়োজনীয় মিথ্যার আশ্রয় নেওয়া এবং অন্যের পছন্দ-অপছন্দের প্রতি উদাসীনতা।
( অপছন্দ-ভীষণভাবে।)

শুভ ব্লগিং!
ই-মেইলঃsendmail2arup@gmail.com
Arup Kumar Mondal | Create Your Badge
হিট কাউন্টারঃ

Website counter

fb

  • রাজশাহী
  • ১ বছর, ২১ দিন, ৬ ঘন্টা, ৫২ মিনিট
  • ৩২ টি
  • ৩১০ টি

আমার যত লিংকStar

আমার যত ফেভারিটStar

পছন্দের যত পোস্টStar

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment