শনিবার ১৮ মে ২০১৩, ৪ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem
AnnoSomoy

আমার সাম্প্রতিক মন্তব্যComment

অন্য সময়

আমি...
আমি আস্থির ,
নিস্তব্দতাকে ভেঙ্গে ফেলে
করি চৌ্চির ।

আমি আড্ডাবাজ ,
বন্ধু বান্ধব এর সাথে হৈ হুল্লোড় এ মেতে থাকি
ফেলে সব কাজ ।

আমি দুষ্ট,মহা শয়তান
কোন নিয়ম মানি নাকো ,
সর্বদা গাহি নিয়ম ভাঙ্গার গান ।

আমি পড়াচোর ,
করি নিজের সাথে চুরি
আজকে না কাল পড়বো বলে ,
বই ধরি আর ছাড়ি ।

আমি ফাকিবায,মহা অলস
ভালবাসি ঘুমাতে ,
আগে ঘুম পরে কাজ
এই নিয়ম আমার জগতে ।

আমি কল্পনাচারী,
ভাবতে লাগে ভালো
নিজের মাজে তৈরি করেছি অন্য জগত
আমি সেই জগতের আলো ।

আমি নজরুলের দুরন্ত পথিক
আসীম সাহসী মন,
পুরাতন কে ভেঙ্গে ফেলে করি
নতুনের উদ্ভাবন ।

আমি কিছুটা কাব্যিক
আমার অদেখা রাজকন্যার কাছে
ভীষণ রোমান্টিক ।
জীবনের অনেকটা সময় পার হয়েছে
রাজকন্যার অপেক্ষায় ,
এখনো অপেক্ষায় আছি
তার ভালবাসার আশায় ।

আমি চিনি না নিজেকে
আমার রাজত্বে রাজা অন্য আরেকজন,
করার কিছু নাই,
দর্শক বেশে কেবলই তার
খেলা দেখে যাই ।

আমি অন্য সময়
সময়ের ঘড়িতে বন্দি নয়
আমার মন,
অতীত,বর্তমান ভবিষ্যৎ সবত্রই
আমার বিচরণ ।
  • পাসওয়ার্ড
  • ২ বছর, ১ মাস, ২ দিন, ১১ ঘন্টা, ১৬ মিনিট
  • ১৬ টি
  • ৯৮ টি