দুর্দিন চিরকাল থাকে না •
দুর্দিন চিরকাল থাকে না – বীরেন্দ্র চট্টোপাধ্যায়
যখন দুর্দিন ঘনিয়ে আসে
তখন মাথা ঠান্ডা রাখাই সবচেয়ে জরুরী কাজ।
যাঁদের মুখে সব সময় কথার খই ফোটে
তাঁদের দরকার তখন কিছুদিনের জন্যে বাক সংযম অভ্যাস করা।
দুর্দিন আসছে, এই খবরটুকু যাঁদের কানে পৌঁছে দেওয়ার মানুষ ছিল না,
তাঁরা কবি, অধ্যাপক, রাজনীতির পন্ডিত অথবা নেতা যা-ই হোন না কেন,
তাঁদের উচিত এখনও কিছুদিন নিজেদের ভাবনাগুলিকে যাচাই
করে নেওয়া।
দুর্দিন কখনও চিরকাল থাকে না,
এ কথাটাও আমাদের সমানভাবে মনে রাখা দরকার।
নইলে সামনের অন্ধকার আমাদের ঘাড়ে এমনভাবে চেপে বসবে
যাতে রাস্তা হাঁটাই হবে কঠিন থেকে কঠিনতর সমস্যা।
দুর্দিনে আমরা নিশ্চয় যে-যার ঘরে ব’সে থাকবো না
শুভ ও অশুভের লড়াইয়ে তখনও আমাদের কাজ থেকেই যাবে!
কেউ কেউ আমাদের ছেড়ে চ’লে যাবেন, ভিন্ন আদর্শের কথা ব’লে ;
অথবা নীরবে — যাঁর যেমন রুচি ও অভ্যাস!
আর তখনই আমরা পৃথিবীকে আরেকটু বে’শি ক’রে চিনতে পারবো ;
বুঝতে পারবো, কোথায় আমাদের সত্যিকারের শক্তি,
আর কোথায় আমাদের দুর্বলতা।

লেখক নাইয়ার মেহরীন
- নাইয়ার মেহরীন -এর ব্লগ
- ১২ টি মন্তব্য
- ১৫ নভেম্বর ২০১২, ২১:২৬
- কবিতা
প্রিন্ট করুন
- ১২ টি মন্তব্য
-
মেজদা১৫ নভেম্বর ২০১২, ২২:১৫
দুর্দিন থেকে “দূর” দূরে ফেলে দিন তখন দেখবেন শুধু সুন্দর একটা দিন। ধন্যবাদ বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে আর আপনাকে।
সুস্থ থাকুন, আনন্দে থাকুন।

-
রব্বানী চৌধুরী১৬ নভেম্বর ২০১২, ১০:১৬
আপনার প্রথম পোষ্টটির জন্য আপনাকে অভিনন্দন। নিয়মিত লিখবেন, শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন। -
রব্বানী চৌধুরী১৬ নভেম্বর ২০১২, ১০:২৯
আমরা উন্নত মন ও মানসিকতা নিয়ে শুভ ব্লগিং এর পক্ষে, শুভ হোক আপনার ব্লগিং প্রথম আলো ব্লগে। -
রব্বানী চৌধুরী১৬ নভেম্বর ২০১২, ১০:২৬
উন্নত মন ও মানসিকতা নিয়ে যারা শুভ ব্লগিং এর পক্ষে সকলের প্রতি আমাদের শ্রদ্ধা। নিয়মিত লিখবেন, শুভেচ্ছা জানবেন।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
তাঁদের দরকার তখন কিছুদিনের জন্যে বাক সংযম অভ্যাস করা।