কথপকথন।
- নেহাল?
+ তুমি এখানে! কি করে!
- কতদিন পরে তাই না?
+ হ্যা, তা তো বেশ অনেকদিন।
- শেষ কবে বল তো?
+ বছর দশের কম নয়।
- আবার দেখা হবে ভাবিনি, তবে চেয়েছি। অন্তত একবার,
+ কেন?
- আমার অশেষ কথাটি যে হয়নি বলা।
- বড় বেশি অস্থির ছিলে তুমি। একটু হয়েছ সুস্থির?
+ তোমার মনে হয়, তা হওয়ার?
- কি জানি, তবে একটুতো হওয়া চাই।
- পচিশের যা পয়ত্রীশে নিশ্চয়ই নয়।
+ কি হয়?
- বেমানান, অস্বাস্থ্যকরও বলতে পার।
+ মরা মনের স্বাস্থ্য পচেনা ।
- এখনো কষ্ট পাও!
+ আনন্দ-বেদনার পার্থক্য করি না যে।
- কেমন আছি, জানতে চাইবে না?
+ না।
- কেন?
+ জানি তো অভিনয় প্রিয় নয় তোমার।
- তেমনই আছ, আজো বদলাওনি এতটুকু।
+ বদলে নিলে কই?
- অভিমান আর অহং কোথায় ভাসিয়ে নিয়ে গেল!
- তুমি দুঃখ পাও?
+ পাথর তো নই।
- একবার অন্তত খুজতে!
+ নিশ্চয়ই বলবে না “আমি আমারে বুঝি নাই বলিয়া তুমি বুঝলে না কেন”?
- বললে কি বাতুলতা হবে? ফিরে যেতে পারি না আবার?
+ হারানো সময় ফিরে চাইতে নেই।
- কেন?
+ সময়ের সাথে পালটায় অভ্যেস, প্রিয়মুখ, প্রিয় সুর..................
+ পুরোনোতে ফিরে যেতে নেই, তাই।
- তুমি চাও না একেবারেই?
+ মেলান যায়না, আর মেলেও না। তখন স্মৃতিও প্রবঞ্চক।
- উঠলে যে, বলবে না কিছু?
+ আমি তো বলি। তুমি শুনতে পাও না?
- তুমি শুনবে না?
+ না।
- কেন?
+ যদি মিল খুজে না পাই।।
+ তুমি এখানে! কি করে!
- কতদিন পরে তাই না?
+ হ্যা, তা তো বেশ অনেকদিন।
- শেষ কবে বল তো?
+ বছর দশের কম নয়।
- আবার দেখা হবে ভাবিনি, তবে চেয়েছি। অন্তত একবার,
+ কেন?
- আমার অশেষ কথাটি যে হয়নি বলা।
- বড় বেশি অস্থির ছিলে তুমি। একটু হয়েছ সুস্থির?
+ তোমার মনে হয়, তা হওয়ার?
- কি জানি, তবে একটুতো হওয়া চাই।
- পচিশের যা পয়ত্রীশে নিশ্চয়ই নয়।
+ কি হয়?
- বেমানান, অস্বাস্থ্যকরও বলতে পার।
+ মরা মনের স্বাস্থ্য পচেনা ।
- এখনো কষ্ট পাও!
+ আনন্দ-বেদনার পার্থক্য করি না যে।
- কেমন আছি, জানতে চাইবে না?
+ না।
- কেন?
+ জানি তো অভিনয় প্রিয় নয় তোমার।
- তেমনই আছ, আজো বদলাওনি এতটুকু।
+ বদলে নিলে কই?
- অভিমান আর অহং কোথায় ভাসিয়ে নিয়ে গেল!
- তুমি দুঃখ পাও?
+ পাথর তো নই।
- একবার অন্তত খুজতে!
+ নিশ্চয়ই বলবে না “আমি আমারে বুঝি নাই বলিয়া তুমি বুঝলে না কেন”?
- বললে কি বাতুলতা হবে? ফিরে যেতে পারি না আবার?
+ হারানো সময় ফিরে চাইতে নেই।
- কেন?
+ সময়ের সাথে পালটায় অভ্যেস, প্রিয়মুখ, প্রিয় সুর..................
+ পুরোনোতে ফিরে যেতে নেই, তাই।
- তুমি চাও না একেবারেই?
+ মেলান যায়না, আর মেলেও না। তখন স্মৃতিও প্রবঞ্চক।
- উঠলে যে, বলবে না কিছু?
+ আমি তো বলি। তুমি শুনতে পাও না?
- তুমি শুনবে না?
+ না।
- কেন?
+ যদি মিল খুজে না পাই।।
লেখক মোঃ গালিব মেহেদী খান
- মোঃ গালিব মেহেদী খান -এর ব্লগ
- ৬ টি মন্তব্য
- ১৫ নভেম্বর ২০১২, ০৯:২৭
- কবিতা
প্রিন্ট করুন
- ৬ টি মন্তব্য
-
ঋষি১৫ নভেম্বর ২০১২, ১১:০৩
সুপ্রিয় ব্লগারবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় সহ ব্লগার নীলসাধুর ব্লগটিতে পোষ্ট এবং মন্তব্য সংখ্যা আশ্চর্যজনকভাবে ০ দেখাচ্ছে। অথচ তিনি এই ব্লগে এই পর্যন্ত প্রায় ৫৭0 টি পোষ্ট দিয়েছেন এবং প্রায় ২৯ হাজার মন্তব্য করেছেন। জনপ্রিয় এই ব্লগারের সকল পোষ্ট কে বা কারা মুছে দিয়েছে!!!
যে বা যারাই এই অপকর্মের সঙ্গে জড়িত তাদের সবার জন্য এক রাশ নিন্দা রেখে গেলাম। রেখে গেলাম ঘৃণা।
এই বিষয়ে ব্লগ কর্তৃপক্ষের বক্তব্য আশা করছি। আমাদের কারো তথ্যই এই ব্লগে নিরাপদ নয়। এই পর্যন্ত বেশ কিছু রেজিঃ নিক তাদের রেজিঃ এবং সকল পোষ্ট এবং মন্তব্য হারিয়েছেন। এটা মেনে নেয়া যায় না। এই বিষয়ে ব্লগ কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করি।
এই অপকর্মের নিন্দা জানাই।
ব্লগার নীলসাধুর বর্তমান প্রোফাইল
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
+ আনন্দ-বেদনার পার্থক্য করি না যে।
- কেমন আছি, জানতে চাইবে না?
+ না।
- কেন?
+ জানি তো অভিনয় প্রিয় নয় তোমার।
- তেমনই আছ, আজো বদলাওনি এতটুকু।
+ বদলে নিলে কই?
- অভিমান আর অহং কোথায় ভাসিয়ে নিয়ে গেল!
- তুমি দুঃখ পাও?
+ পাথর তো নই।
- একবার অন্তত খুজতে!
+ নিশ্চয়ই বলবে না “আমি আমারে বুঝি নাই বলিয়া তুমি বুঝলে না কেন”?
অনেক ভাল লাগল.............