আমিও ফিরে যাব প্রিয়
আমিও ফিরে যাব প্রিয়
-জে এম আজাদ
অনুরাগের অদৃশ্য গৃবাজ
যখন বুকের ভেতরে সিঁধ কাটে,
প্রণয়ের পানশালায় যখন দুলে উঠে ঝাড়বাতি
তোমায় ছুঁয়ে দিতে খুব ইচ্ছে করে ;
তোমার মুখের কান্তি
ভরে দিতে চেয়ে স্পর্শের হলুদে
যেই আমি রাঙিয়েছি দেহ দেবলোকের আলোয,
দ্বিধার প্রাচীর তুলে ঠেলে দিয়েছ আমায়
অস্পৃশ্য বোধের সেই তাম্রযুগে ।
তোমাকে ছুঁয়ে দিলে যদি
অসময়ে বর্ষা নামে,
নীলিমার নীলে নামে বিষন্ন আঁধার
তবে ছোঁবনা,
তোমাকে ভেবে ভেবে এখানে সন্ধ্যা নামুক
পরাজিত গোধুলির লজ্জায়
রক্তরাগ ক্ষীনদেহ হোক
জোনাকীরা ফিরে যাক
আমিও ফিরে যাব প্রিয়
কিছু না পাওয়ার বেদনার তিমিরে ।
-জে এম আজাদ
অনুরাগের অদৃশ্য গৃবাজ
যখন বুকের ভেতরে সিঁধ কাটে,
প্রণয়ের পানশালায় যখন দুলে উঠে ঝাড়বাতি
তোমায় ছুঁয়ে দিতে খুব ইচ্ছে করে ;
তোমার মুখের কান্তি
ভরে দিতে চেয়ে স্পর্শের হলুদে
যেই আমি রাঙিয়েছি দেহ দেবলোকের আলোয,
দ্বিধার প্রাচীর তুলে ঠেলে দিয়েছ আমায়
অস্পৃশ্য বোধের সেই তাম্রযুগে ।
তোমাকে ছুঁয়ে দিলে যদি
অসময়ে বর্ষা নামে,
নীলিমার নীলে নামে বিষন্ন আঁধার
তবে ছোঁবনা,
তোমাকে ভেবে ভেবে এখানে সন্ধ্যা নামুক
পরাজিত গোধুলির লজ্জায়
রক্তরাগ ক্ষীনদেহ হোক
জোনাকীরা ফিরে যাক
আমিও ফিরে যাব প্রিয়
কিছু না পাওয়ার বেদনার তিমিরে ।
লেখক জে এম আজাদ
- জে এম আজাদ -এর ব্লগ
- ২ টি মন্তব্য
- ০৬ নভেম্বর ২০১২, ১০:০১
- কবিতা
প্রিন্ট করুন
- ২ টি মন্তব্য
-
আশরাফুল কবীর০৬ নভেম্বর ২০১২, ২২:৪৬
অনুরাগের অদৃশ্য গৃবাজ
যখন বুকের ভেতরে সিঁধ কাটে,
প্রণয়ের পানশালায় যখন দুলে উঠে ঝাড়বাতি
তোমায় ছুঁয়ে দিতে খুব ইচ্ছে করে ;
তোমার মুখের কান্তি
ভরে দিতে চেয়ে স্পর্শের হলুদে
যেই আমি রাঙিয়েছি দেহ দেবলোকের আলোয,
দ্বিধার প্রাচীর তুলে ঠেলে দিয়েছ আমায়
অস্পৃশ্য বোধের সেই তাম্রযুগে ।
#আজাদ ভাই, শুভেচ্ছা আপনাকে, কোমল কবিতা পাঠ করলাম,দারুন লিখেছেন, ভালবাসা জানবেন


-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক