প্রাকৃতিক খাবার যেগুলো আপনার দাঁতের যত্ন নেয়
উজ্জ্বল ঝকঝকে সাদা দাঁত কে না চায়? আর এর জন্য হোয়াইটেনিং টুথপেষ্ট, হোয়াইটেনিং ক্রীম, আরো কত কী ব্যাবহার করি আমরা! তবে আমরা জানি না প্রাকৃতিক কিছু ফল মূল স্বয়ংক্রিয় ভাবেই এ কাজগুলো করে থাকে আমাদের জন্য। এই গতকাল পর্য্যন্ত আমি নিজেও জানতাম না। আর তাই সবার সাথে শেয়ার করার মানসেই এই লেখা। 

১) গাজর বা আপেলের মত মচমচে ফলগুলো প্রথমত নিজেরা খাওয়ার সময় ঘষে মেজে আমাদের দাঁতগুলোকে পরিষ্কার করে। দ্বিতীয়তঃ Saliva'র মত একটি Self cleaning agent এর পরিমাণ বাড়িয়ে দেয়, যা কিনা দাঁতের নোংরা দাগ দূর করতে সহায়তা করে। সেই সাথে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া গুলোকে অনেকাংশেই মেরে ফেলতে পারে।

২) কমলা বা আনারসও আমাদের মুখে Saliva'র উৎপাদন এমনভাবে বাড়ায় যাকে প্রাকৃতিক মাউথ ওয়াস বললেও ভুল হবে না। তবে লেবু জাতীয় ফল দাঁতে সরাসরি ব্যাবহার করা থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত অম্ল বা এ্যাসিড দাঁতের ক্ষতি করতে পারে।
এ বিষয়ে আরো কারো কিছু জানা থাকলে শেয়ার করতে পারেন।
তথ্যসূত্রঃ ইন্টারনেট http://sg.news.yahoo.com/photos/foods-whiten-teeth-naturally-slideshow/-photo-2464726-075500845.html#crsl=%252Fphotos%252Ffoods-whiten-teeth-naturally-slideshow%252F-photo-2464718-075500504.html
হারিয়ে যাওয়া একটি পোষ্ট। ফেসবুকের সহায়তায় পূনরুদ্ধারকৃত। দ্বিতীয়বার পড়তে গিয়ে কেহ যদি বিরক্তি অনুভব করেন তার জন্য আগাম দূঃখ প্রকাশ করছি।
লেখক জামাল হোসেন সেলিম
- জামাল হোসেন সেলিম -এর ব্লগ
- ২৫ টি মন্তব্য
- ২৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৩
- জানা-অজানা
প্রিন্ট করুন
- ২৫ টি মন্তব্য
-
কামরুন্নাহার ২৬ জানুয়ারি ২০১৩, ২৩:০৯
তথ্যসমৃদ্ধ পোষ্ট -এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমি আর একটু যোগ করি - - - আপেল শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। -
ঘাস ফুল২৬ জানুয়ারি ২০১৩, ২৩:৫১
আমার দাঁতের যে অবস্থা!
আপনার কাছে পেলাম তার ব্যাবস্থা।
আশা করি লাগবে কাজে
নাচব এবার নতুন সাজে।
ধন্যবাদ সেলিম ভাই। -
লুৎফুন নাহার জেসমিন২৭ জানুয়ারি ২০১৩, ০৩:৪৬
আমার আপেল , আনারস , গাজর কোনটাই খতে ভালো লাগে না । শুধু কমলা খাই ।
-
ফেরদৌসী বেগম (শিল্পী)২৭ জানুয়ারি ২০১৩, ০৪:০৫

দাঁতের-বন্ধুত্বপূর্ণ খাবার:
*খেতে হবে বিভিন্ন ধরণের স্বাস্থ্যকর খাবার যা দাঁতের জন্য উপকারি হয়। চিনিছাড়া এবং চর্বিযুক্ত খাবার বর্জন করতে হবে।
*খাবারের পর অবশ্যই পানি খেতে হবে, তাতে দাঁত ও মুখের ভিতর পরিস্কার হয়। বোতলজাত পানি দাঁতের জন্য ভাল নয়, এতে ফ্লোরাইড থাকেনা।
*দুধ এবং পনির জাতীয় খাবার দাঁতের-বন্ধুত্বপূর্ণ খাবার, তাতে খনিজ পদার্থ আছে, যা দাঁতের এনামেল মেরামত করতে সাহায্য করে।
*সবশেষে বলছি:
দাঁত পরিস্কার ও উজ্জল রাখুন,
প্রতিদিনই রাতে ব্রাশ এবং খিলাল করুন।
প্রচুর পরিমানে পানি পান করুন,
হিস্হিস শব্দকর পানীয় বর্জন করুন।
নরম টুথব্রাশ দিয়ে যত্ন করে ব্রাশ করুন,
তাড়াহুড়ো না করে সতর্ক থাকুন। -
কামাল উদ্দিন২৭ জানুয়ারি ২০১৩, ১১:২৭
কিন্তি আপেল আর আনারসের ফরমালিন আমাদের অনেক ক্ষতি করে তাই এখন আর এসব খাই না । -
কামাল উদ্দিন২৯ জানুয়ারি ২০১৩, ২০:২৩
আনারসটা আমার অতি প্রিয় ফলের একটা, কিন্তু দুঃখের বিষয়, এখন বিষের ভয়ে আর এসব খাই না
-
ভালোলাগে২৭ জানুয়ারি ২০১৩, ১২:৩৬
সুন্দর তথ্যবহুল,স্বাস্থকর, মচমচে,টসটসে,রসালো, ভিটামিন ও খনিজ দ্রব্যেভরপুর একটি পোস্ট ধন্যবাদ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য






নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক