শনিবার ২৫ মে ২০১৩, ১১ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


আমাদের পরিচিত কিছু উদ্ভিদ এবং অজানা ওষুধিগুণঃ পর্ব-১

পরিবেশ এর ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ অপরিহার্য। সুন্দর ধরণী বিনির্মাণে এর বিকল্প হয় না। মহান সৃষ্টিকর্তা মানবজাতির কল্যাণে এই বৃক্ষসমাজকে দিয়েছেন স্বতন্ত্র কিছু মহিমা। আমাদের অতিপরিচিত, সহজলভ্য অনেক ফুল, ফল আছে যাদের উচ্চ ওষুধিগুণ থাকা সত্তেও আমরা জানি না, যা অত্যন্ত দুঃখজনক। এখন ভুমিকা দিয়ে অযথা বিরক্ত না করে আলচনায় আসি-

জামঃ Syzygium cuminii
পুষ্টিগুণঃ ক্যারোটিন,ভিটামিন সি, লৌহ, ও ক্যালসিয়াম।
ওষুধিগুণঃ কচিপাতা পেটের পীডা নিরাময়ে সাহায্য করে।
বীজ বহুমূত্র রোগ এ ব্যবহৃত হয়। জাম ও আমের রস একত্রে পান করলে বহুমূত্র রোগ প্রসমিত হয় অনেকাংশ।

কুলঃ Ziziphus mauritiana
পুষ্টিগুণঃ ভিটামিন সি
ওষুধিগুণঃ ফল রক্ত পরিস্কারক এবং হজম সহায়ক। কুল ও পাতাবাটা বাতের জন্য উপকারি।

আমডাঃSpondias pinnata
পুষ্টিগুণঃ ভিটামিন সি, ক্যারোটিন।
ওষুধিগুণঃ কফ নিবারক, আমনাশক, ও কণ্ঠস্বর পরিস্কারক। অরুচিতে বেশ কার্যকর।

কলাঃ Musa sapientum
পুষ্টিগুণঃ লৌহ, ভিটামিন সি
ওষুধিগুণঃ ডায়াবেটিস,আমাশয়, আলসার, পেটের পীডা।

পেঁপেঃ Carica papaya
পুষ্টিগুণঃ ভিটামিন সি, ক্যারোটিন।
ওষুধিগুণঃ অজীর্ণ, কৃমি সংক্রামণ, ত্বকে ঘা, একজিমা। পাকস্থলীর ক্যান্সার রোগ নিরাময় এর ভূমিকা আসে।

সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস এবং বিভিন্ন বই।
৭ টি মন্তব্য
Khalikolsi420 খালি কলসীর বাজনা২২ নভেম্বর ২০১২, ০১:২৭
খুবই উপকারী লেখা, অচেনা বা অল্প চেনা ওষুধি গাছ গুলো নিয়েও আরো লিখবেন আশা করি, যেমন বাসক, বহেরা, উলট কম্বল ইত্যাদি.. ভালো থাকুন ।
KohiNoor মেজদা২২ নভেম্বর ২০১২, ০২:১৩
খুব দরকারি লেখা তবে আরও ছোট ছোট করে দিলে বা একেকদিন একেকটা দিলে আমরা উপকৃত হব। ধন্যবাদ।
fardousha ফেরদৌসা২২ নভেম্বর ২০১২, ০২:১৮
তথ্যবহুল একটা পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ ।
imran121 দিশেহারা জীবন২২ নভেম্বর ২০১২, ০২:১৮
ধন্যবাদ....
lnjesmin লুৎফুন নাহার জেসমিন২২ নভেম্বর ২০১২, ০৩:১৮
পোস্টটি আমাদের জানতে সাহায্য করবে ।
rupok2021 নাদিম সুলতান রুপক২২ নভেম্বর ২০১২, ১৪:৩১
ভাল লাগল। নিম পাতা ও কচু পাতার ওষুদি গুন জানাবেন কি?
mukto75 মুক্তমন৭৫২২ নভেম্বর ২০১২, ১৪:৫২
ভালো পোষ্ট। নিয়মিত লেখেন।