সোমবার ২০ মে ২০১৩, ৬ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


"প্রথম আলো ব্লগারদের মিলন মেলা,এক অসাধারন অনুভূতি"

দিনটি ছিল শনিবার ০২ জুন ২০১২,কারও সাপ্তাহিক ছুটি আবার কেওবা নানান ব্যস্ততার মাঝে অনেক কষ্ট করে হাজির হলেন ব্লগাদের প্রানের মিলন মেলায়।
যারা কষ্ট করে এসেছিলেন যাওয়ার সময় সকল কষ্ট ভুলেও গিয়েছেন। আসলে একসাথে অনেক ব্লগারদের দেখে সবাই অনেক আনন্দ ও ভালবাসা পেয়েছেন। তাই সকল দুঃখ ভুলে সুখকেই বড় করে দেখলেন সবাই এইটা আমাদের একটা পাওয়া আমার মনে হচ্ছে।
আমি সাভারে থাকি। আমি খুবই অসুস্থ ছিলাম। অনুষ্ঠানে আসার জন্য ব্লগার সাজ্জাদ হোসাইন ধুসর,ইমরান ভাই,শাহিদুল ভাই এবং নীল সাধু আলাদা ভাবে আমাকে বার্তা এবং মুঠোফোনে বলেছিলেন।ভাবলাম এত মানুষের ভালবাসা উপেক্ষা করার কোন সাহসই আমার নাই। বিশ্বাস করুন তারপর আমি মনে মনে চিন্তা করেছি দরকার হলে এ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাব কিন্তু অনুষ্ঠানে যোগ দিবই ইনশাল্লাহ।
যাক শুকরিয়া আল্লাহ্‌ তা আলার কাছে উনার অশেষ মেহেরবানীতে আমি সেখানে উপস্থিত হতে পেরেছি এবং সফল একটি অনুষ্ঠান উপভোগ করতে পেরেছি। ঘড়ির কাঁটায় তখন ২টা বাজে। ভার্সিটি থেকে আর বাসায় যাইনি,সোজা বাস স্ট্যান্ডে গিয়ে প্রথম আলো কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম।সাজ্জাদকে ফোন দিলাম ও রওনা দিয়ে দিল। প্রথম আলো কার্যালয়ের সামনে এসে নামতেই দেখি পাঞ্জাবী পরা একজন লোক দাড়িয়ে আছেন,ভাল করে লক্ষ করে দেখলাম এ দেখি সাজ্জাদ হোসাইন ধুসর।যাক দেখা হল কথা হল।পাশেই একটি চায়ের দোকানে বসলাম চা খাচ্ছি আর নানান ব্যাপারে আলাপ করছি।কিছুক্ষণ পর দেখি প্রিয় শাহিদুল ভাই ও এনামুল কবির ভাই এবং সাথে একজন অথিতি নিয়ে হাজির।আমরা স্বাগতম জানালাম। দাদা বললেন চল চা খাই,অথচ কিছুক্ষন আগেই মাত্র চা খেলাম। কি আর করার বড় ভাই বলেছেন না করার উপায় নাই। খেতে খেতে আবার আড্ডা। এনামুল কবির ভাই আমাকে এবং সাজ্জাদকে পাশে ডেকে নিয়ে আবার আরও কিছু খাওয়ালেন। কিছুক্ষন পর দেখি জিনজির ভাই হাজির সাথে স্বপ্নের ফেরিওয়ালা ভাইও। আড্ডা বেশ জমে উঠছে যদিও এখন ও আমরা প্রথম আলো অফিসে যাই নাই এখন ও বাইরে। কিছুক্ষন পর অনিন্দ্য অন্তর অপু সাথে অনেক গুলো গোলাপ নিয়ে হাজির। সবাই মিলে আছরের নামাজ মসজিদে আদায় করে প্রথম আলো অফিসে ডুকে পড়লাম। বাহ !!!! এ এক মজার দৃশ্য যা না দেখলে বুঝা সম্ভব না। যতই ভিতরে যাচ্ছি ততই প্রিয় মুখ গুলো দেখছি কথা বলছি কুলাকুলি দিচ্ছি। ভিতরে গিয়ে দেখি মুটামুটি সকল কাজ সম্পূর্ণ। সবাইকে ফুল দিয়ে বরন করে নিলেন সফেদ কুহেলি ভাই যদিও ফুল গুলো এনেছিলেন রব্বানি ভাই এবং অনিন্দ্য অন্তর অপু । এরই মাঝে সঞ্চালক নুরুন্নবী চৌধুরী ও হাজির। সঞ্চালক বলে দিলেন সবাই সংক্ষেপে যা যার পরিচয় দিয়ে দিতে। আমরা সবাই এক এক করে পরিচিতি পর্ব সেরে নিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে অথিতিগন এসে হাজির হয়েছেন। অনুষ্ঠান শুরু হল। অথিতিদের বক্তব্য এবং এক রঙ্গা এক ঘুড়ির পক্ষ থেকে নীল সাধু ভাইয়ের তত্তাবধায়নে চিঠি বিজয়ীদের সন্মাননা প্রদান করা হল। বেশ কিছু ছবিও তোলা হল। এই পর্ব শেষে খাওয়া দাওয়া পর্ব শুরু হল। খাওয়ার আইটেম ছিল গরম গরম পুরি,পেঁয়াজু আর সাথে গরম চা। পুরি যে যার মত করে নিয়েছেন। আর কুহেলি ভাই পেঁয়াজু বিতরন করেছেন। চা পরিবেশনে ছিলেন ইমরান ভাই। ধুম-ধাম একটা খাওয়া দাওয়া হল। যদিও ইমরান ভাইয়ের চক্রান্তের কারনে আমাদের নীল ভাবী মানে নীল সাধু ভাইয়ের ওয়াইফ চা পান নি এই জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি নীল সাধু ভাইয়ের কাছে (লুল) শেষ পর্যন্ত তাই ইমরান ভাইকে সামনে থেকে এই দায়িত্ব দেওয়া হবে না বলে ব্লগার কতৃপক্ষ ভাবছে। আর কুহেলি ভাই তহ পেঁয়াজুর বাটি নিয়ে উদাও।
যাক ভাই আমি এইসব ঝামেলার মাঝে নাই ও ছিলাম না। খেয়েছিলাম কিনা ভুলে গেছি।
অনুষ্ঠান প্রায় শেষের পথে। খাওয়া দাওয়ার পর সবাই একত্রে বসে মুক্ত ভাবে নানান বিষয়ে আলাপ হল। ব্লগের বর্তমান অবস্থা,সামনের পরিকল্পনা এবং ভবিশ্যত নিয়ে। নাসির উদ্দিন কাবুল ভাই কঠিন কন্ঠে বলে গিয়েছেন উনি ব্লগে যত দিন আছেন কেও হুট করে ব্লগ ছেড়ে চলে যাবেন দরকার হলে বাড়ি গিয়ে উনি উনাকে ব্লগে নিয়ে আসবেন তাই সবাই সাবধান। শাহিদুল ভাইয়ের বক্তব্য মন ছুঁয়ে গেছে উনি লালন শাহ কে নানান কথা বলেছিলেন। ইমরান ভাই নিজের লেখা একটি চমৎকার গান গাইলেন এবং ব্লগের বর্তমান পরিস্তিতি নিয়ে বেশ কিছু কথা বললেন। পাশা ভাইয়ের বক্তব্য আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। উনি উনার মাকে নিয়ে বেশ কিছু কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন। সঞ্চালক মায়ের জন্য সবাই একমিনিট নিরবে দাড়িয়ে সন্মান জানাতে বললেন। সবাই আমরা পৃথিবীর সকল মায়ের জন্য এক মিনিট দাড়িয়ে সন্মান দেখিয়েছি কাল অনুষ্ঠানে।
এরই মাঝে বিদায়ের ঘন্টা প্রায় বেজে গেল। নীল সাধু ভাই এবং নাসির উদ্দিন কাবুল ভাই এর পক্ষ একটি করে বই ছিল উপস্থিত সকল ব্লগারদের জন্য। আমি এবং সাথে সাজ্জাদ হোসাইন ধূসর মিলে বই গুলো বিতরণ সম্পূর্ণ করলাম।
দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। এখন ঘরে ফেরার পালা। সবাই যে যার মত সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন এবং সেই সাথে আগামির পথ চলা সুন্দর হোক এবং প্রথম আলো ব্লগে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় থাকুক এই আশা-প্রত্যাশা নিয়ে প্রথম আলো কার্যালয় থেকে বের হচ্ছেন।
১১৬ টি মন্তব্য
dhighi০০১ দীঘি ০৩ জুন ২০১২, ১৩:৫৯
ঈর্ষা দিলুম। হবে না হবে না। অনেক বেশি মজা করেছেন। আবার যখন অনুষ্ঠান হবে তখন আমরা যারা যেতে পারিনি তারাও অনেক মজা করব বলে দিলুম।শুভেচ্ছা
Rabbani রব্বানী চৌধুরী০৩ জুন ২০১২, ১৪:২৫
এটা আমরা জানতাম যে আপনি " ট্রয় ওফ হেলেন" গল্পের মত একটা ঈর্ষার আপেল ছুড়ে দিয়েছিলেন, কিস্তু ভাগ্য এতই সু প্রশন্ন ছিল যে ঈর্ষার আপেলটা পাশের তিতাস ভবনের ছাদে পড়েছিল। মিলন মেলায় পড়লে মেলা পন্ড হয়ে যেত।

যাই হোক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৩৫
আপনি আসলেন না কেন? না এসে সত্যি অনেক মিস করলেন দীঘি
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৩৫
মিলন মেলায় পড়লে মেলা পন্ড হয়ে যেতরাব্বানি ভাই
dhighi০০১ দীঘি ০৩ জুন ২০১২, ১৭:৪০
আমি যে ঢাকায় থাকি না। তাই।
dhighi০০১ দীঘি ০৩ জুন ২০১২, ১৭:৪৬
রব্বানি ভাইয়া আপনারা কাল একা একা পুড়ি খেয়েছেন,পিয়াজু খেয়েছেন।আমার জন্য আনেন নি। দেখবেন আপনাদের পেট ব্যথা করবে।হুমম।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:১২
দীঘি আপনি বললে আপনার জন্য বিমানের বেবস্থা করে দিতাম আমাদের সব তহ রেডি ছিল।
dhighi০০১ দীঘি ০৩ জুন ২০১২, ১৯:২৬
SUMONDASH সুমন দাশ০৩ জুন ২০১২, ১৪:০৪
ভাবলাম এত মানুষের ভালবাসা উপেক্ষা করার কোন সাহসই আমার নাই। বিশ্বাস করুন তারপর আমি মনে মনে চিন্তা করেছি দরকার হলে এ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাব কিন্তু অনুষ্ঠানে যোগ দিবই ইনশাল্লাহ।
ভালবাসা তো এমনই হৃদয়ের গহীনে অকৃত্রমি আকুতি নিয়ে বাস করে ।
বড় বেশি মিস করলাম সব ।
পোষ্টটি পড়ে অনুষ্টানের জাবর কাটলাম তৃপ্তি সহকারে । আছিব ভাইকে অনেক কৃতজ্ঞতা ।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৩৮
ধন্যবাদ আপনাকে। কাল রআত থেকেই ভাবছিলাম কখন পুরো অনুষ্ঠান নিয়ে একবার লিখতে বসবো কারন সবাই দেখি ছবি পোস্ট দিয়ে দিয়েছে সাথে যদি একটু বর্ণনা দিয়ে দেই তাহলে যারা নানান ব্যস্ততার কারনে অথবা দূরের কারনে আস্তে পারেন নাই তারা সব কিছু জানতে পারলো। তাই সকাল বেলা ঘুম থেকে উঠেই টেবিল এ বসলাম লিখতে।জানি না কত টুকু তুলে ধরতে পেরেছি।
SUMONDASH সুমন দাশ০৩ জুন ২০১২, ১৯:১২
খুব ভালোই লিখেছেন আছিব ভাই । আমরা যারা প্রানের মেলা সুহৃদমিলন বঞ্চিত তারা মরু শুস্ক বুকে জল পেলাম ।
Rabbani রব্বানী চৌধুরী০৩ জুন ২০১২, ১৪:১৪
ছবিতে সবাই দেথেছে আমার পাশে আপনি বসে আছেন, আমার বাম পাশে বসে আছেন পুরো অনুষ্ঠানে কিন্তু আমার কথা লিখলেন না, কষ্ট পেলাম না। যে কিনা তাঁর পাশের মানুষের কথা ভাবে না সে আর কাকে আপন ভাববে। " এ পৃথিবীতে হে কাহার.......................। মন পাথর করলাম।

ভাই দুরেই ছিলেন দুরেই থাকেন। সব মায়া। মধু মাখা ভ্রান্তি। মরিচিকা।

দূরেই ভালো থাকবেন।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৩৯
মন পাথর করলামরব্বানি ভাই কান্না শুরু করলাম কিন্তু
Rabbani রব্বানী চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৪৩
ভাবছি পাথর হয়ে থাকব নাকি নিজেও কাঁদব!!
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:০৯
ফুলটি গ্রহন করুন আর সব ভুলে যান
meghla123456 মেঘলা_দুপুর ০৩ জুন ২০১২, ১৪:১৭
আমার কথাও লিখলনা । আজব ভালুবাসা !!!!!!!
Rabbani রব্বানী চৌধুরী০৩ জুন ২০১২, ১৪:২৮
আমিও কষ্ট পাইনি আপা।
যে কিনা তাঁর পাশের মানুষের কথা ভাবে না সে আর কাকে আপন ভাববে। " এ পৃথিবীতে কে কাহার.......................। মন পাথর করলাম, ছোট ভাই আসিবের জন্য।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৪০
আমি শুনেছি আপনি আসবেন মানে একটা পোস্টে এ দেখলাম আপনি নাকি ঢাকায় চলে এসেছেন মানে এত বড় ধরা খাইলাম আমি সবাইরে বইলামেঘলা দুপুর
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৪১
ছোট ভাই আসিবের জন্য নয়ছোট ভাই আছিবের জন্য
আমার নামের বানান ভুল হইছে রাব্বানি ভাই আমি খেলুম না কইলাম
meghla123456 মেঘলা_দুপুর ০৩ জুন ২০১২, ১৭:৪৪
কি আজব !!!!!!!!! আমি আসছিলাম তো
Rabbani রব্বানী চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৪৬
সমস্যা নাই শাহিদুল ভাই এর কাছ থেকে নানানে পাঠ নিচ্ছি। শেখা হলে শুদ্ধ করে লিখব।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:০৮
শেখা হলে শুদ্ধ করে লিখবআমি ও শিখতে চাই
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:১৩
আসলে তহ আপনি যে আইছিলেন আমি তহ একদম ভুইলা গেছিলাম
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৮:২২
‍েমঘলা দুপুর আসছিল!!!

আমি তখন কই ছিলাম?
mohammadhakim ‍েমা. হাকিম০৩ জুন ২০১২, ১৪:২২
ধন্যবাদ। আমি ভাই যেতে পারিনি।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৪২
ইনশাল্লাহ সামনে আসবেন।
somoynews ইসময়০৩ জুন ২০১২, ১৪:২৯
প্রিয় আছিব ভাই অনেক ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৪৩
ধন্যবাদ ই-সময় ভাই
AhmedRabbani আহমেদ রব্বানী০৩ জুন ২০১২, ১৪:৩৮
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৪৩
shahidulhaque77 শাহিদুল হক০৩ জুন ২০১২, ১৪:৫৭
খুব সুন্দরভাবে পুরো চিত্রটা এসেছে।ভালো লাগল। কয়েকটা ছবি যোগ করলে আরো ভালো লাগবে। শুভেচ্ছা।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৪৬
ধন্যবাদ শাহিদুল ভাই কাল আপনার আগমনে অনুষ্ঠান প্রানবন্ত হয়েছে নিঃসন্দেহে এইটা বলা যেতে পারে। কাল আমি আর আপনার মিতা মানে শাহিদুল ইসালাম প্রামানিক ভাই একসাথে সাভার এ এসেছি। উনার বাসা তহ জামগড়া মানে ফ্যান্টাসি কিংডমের এই দিকে। আমি নবীনগরে নেমে গিয়েছি আর উনি চলে গেছেন।দাদা ছবি পোস্ট নীল দা দিয়েছেন তহ তাই ভাবলাম আমি বর্ণনা করি।তাই আর ছবি যোগ করিনি।
incrediblezim নাজিম-উদ-দৌলা০৩ জুন ২০১২, ১৪:৫৮
ফাইনাল পরীক্ষা থাকার কারনে আসতে পারলাম না। তাই খুব আফসোস হচ্ছে! আশা রাখি আগামিতে যেকোনো প্রোগ্রাম হলে অবশ্যই আসব!
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৪৭
ইনশাল্লাহ সামনের অনুষ্ঠানে ফাইনাল পরীক্ষা থাকবে না আশা করছি।
nuru07 নূর মোহাম্মদ নূরু০৩ জুন ২০১২, ১৫:০৪
কঠিন প্রস্তুতি নিয়েও এক বন্ধুর
অসহযোগীতায় শেষ পর্যন্ত আর
আসা পুরণ হলোনা। তবে নীলদার
সচিত্র প্রতিবেদন আর আপনার
জীবন্ত বর্ণনায় দুধের স্বাদ ঘোলে
মিটালাম। আগামী বছর (!)
যদি এমন কোন প্রস্তুতি নেওয়া হয়
আর বেঁচে বর্তে থাকি তা হলে
আপনাদের সাথে মিলিত হবার
বাসনা রইলো। শুভেচ্ছা রইলো
সবার জন্য
Rabbani রব্বানী চৌধুরী০৩ জুন ২০১২, ১৬:১৭
দুপুরের খাওয়া খাইতে আমার খুব ভালো লাগে। চলুন ছোট ভাই আছিবকে ধরি। মনে হয সে এখন ঘুমাচ্ছে।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৪৯
কঠিন প্রস্তুতি আর নিয়েন না ভাই,এত সিরিয়াস হইয়েন না ভাই।
সিরিয়াস মানুষ জন জীবনে কিছু করতে পারে না।
আপনি সহজ প্রস্তুতি নিবেন আর আল্লাহ্‌ কে স্মরণ করবেন দেখবেন আপনি সুস্থ ভাবে আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছেন।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৫০
রব্বানি ভাই শরীর আসলে তেমন একটা ভালো না। আর সর্দি ও জ্বরের মেডিসিন নিচ্ছি তহ ঘুম ও হচ্ছে খুব।
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৫:৩৭
যারা কালকে আসেনি!!! তারা কঠিন ধরা খাইছে!!! আমি কিন্তু ছিলাম!!

ধন্যবাদ আছিব ভাই, এত সুন্দর করে পুরো অনুষ্ঠানটিকে সবার কাছে তুলে ধরার জন্য। আমার ভালবাসা রইল আপনার জন্য।
Rabbani রব্বানী চৌধুরী০৩ জুন ২০১২, ১৫:৪২
ছোট ভাই আছিব, আপনার কথা লিখেছে কিন্তু আমার কথা লিখে নাই। দুঃখও করি নাই।
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৬:১৩
হুম....তার পানিশমেন্ট হোয়া উচিৎ!!! চলেন তাকে ধরে একদিন দুপুরের খাবার খাই জোর করে তার বাসায় দাওয়াত নিয়ে!!! কি বলেন? তাতে যদি মন খারাপ থেকে মুক্তি পাওয়া যায়, তবে খারাপ হয় না। আর আমি তো খাওয়ার ব্যপারে!!............বুঝতেই পারছেন!!!

আছিব ভাই, তারাতারি রাজি হয়ে যান!!! নইলে খবর আছে আপনার!!!
Rabbani রব্বানী চৌধুরী০৩ জুন ২০১২, ১৬:১৮
দুপুরের খাওয়া খাইতে আমার খুব ভালো লাগে। চলুন ছোট ভাই আছিবকে ধরি। মনে হয সে এখন ঘুমাচ্ছে।
Bidhubhushan বিধুভূষণ ভট্টাচার্য০৩ জুন ২০১২, ১৭:২৪
যারা কালকে আসেনি!!! তারা কঠিন ধরা খাইছে!!!
attariq সফেদ কুহেলি০৩ জুন ২০১২, ১৭:৩৫
সবাইকে ফুল দিয়ে বরন করে নিলেন সফেদ কুহেলি ভাই যদিও ফুল গুলো এনেছিলেন রব্বানি ভাই এবং অনিন্দ্য অন্তর অপু ।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৫১
জিন জির ভাই কাল যদি অনুষ্ঠানে না আসতাম আপনার মতন একজন প্রানবন্ত মানুষ কে সত্যি মিস করতাম। সারাক্ষণ এইটা সেইটা বলে আর হাসি তামাশা করে অনুষ্ঠান মাতিয়ে রেখেছেন। আশা করি সামনে সকল অনুষ্ঠানে আপনাকে পাবো ইনশাল্লাহ।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৫৩
ভাই খাবেন ই তহ তাই না !!!! শুধু মনে করে পকেট ভর্তি টাকা নিয়ে আইসেন। সাভারে আমন্ত্রন রইল। সৃতি সৌধে একদিন আড্ডা হয়ে যাবে কি বলুন রব্বানি ভাই এবং জিন জির ভাই।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৫৪
বিধুভূষণ ভট্টাচার্য দাদা আপনাকে মিস করা হয়েছে
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৫৬
কুহেলি ভাই মিসা কইলাম নাকি
Rabbani রব্বানী চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:০৫
প্রয়োজনে ছোট ভাই এর জন্য বস্তা ভরে টাকা নিয়ে আসব। বোকা ছেলে টাকা দিয়ে কি অনুভুতি মাপা যায় !!
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:০৭
প্রয়োজনে ছোট ভাই এর জন্য বস্তা ভরে টাকা নিয়ে আসব
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৮:০৮
আছিব ভাই, তাহলে সবার সুবিধা যেভাবে হয়, সেভাবে একটা দিন ঠিক করা যায়!!! খুব মজা হবে!! সবাইকে কাছে পাওয়ার আনন্দ তুলনাহীন!!! কালকে বুঝেছি!! আমি এই অনুষ্ঠানটাতে না গেলে, অনেক কিছু মিস করতাম। বিশেষ করে আমাকে যে মানুষ এত ভালবাসে তা বুঝতাম না এবং আমিও যে সবাইকে কত ভা‍লবাসি তাও বুঝতাম না। গত কাল আমার নতুন জন্ম হয়েছে বলা যায়। এ জন্ম জিনজির এর।

আর আপনার প্রানখোলা হ‍াসির কথা আমার হৃদয়ে গেথে আছে। সেই হাসি আমি আবার শুনতে চাই। পকেট ভর্তি করে টাকা নিয়ে আসতে হলেও!!! আপনার আমন্ত্রন আমার কাছে সযত্নে রইল। মোক্ষম সময়টা এলেই তা প্রকাশ করব। আপনার জন্য অনেক ভালবাসা।
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৮:০৯
সফেদ ভাই..
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:১৫
ইনশাল্লাহ বিমানের ব্যবস্থা করে আছে খালি বিসা ঠিক কইরা লন আমি রাজি এবং সবাই'র সাথে আলোচনা হোক
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৮:২০
মাগো ভিমান...আমি ডরাইছি!!! আমার এত ট্যাহা নাই!!! তয় বাসা আর যাতায়াত যদি আপনে স্পন্সর করেন.....তাইলে ভাইব্বা দেহুম!!!
mdumeralikhan মোঃউমর আলী খান০৩ জুন ২০১২, ১৮:৫৬
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৯:১৩
উমর ভাই, কান্দে কিসের লাগি?
JahirulIslam জহিরুল ইসলাম০৩ জুন ২০১২, ১৬:০৭
আছিব ভাইকে দেখে একবারও মনে হয়নি যে তিনি অসুস্থ। ব্লগের এই অনুষ্ঠানগুলো সত্যিই আমাদের ভেতরের অনেক বেদনা ভুলিয়ে দিতে পারে।
ধন্যবাদ আছিব। আপনাদের মতো উচ্ছ্বসিত একদল তরুণ আছেন বলেই তো সবাই সব ভুলে আনন্দে মেতে উঠতে পারে।
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৬:১৪
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু০৩ জুন ২০১২, ১৭:৩৩
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৫৭
জহির ভাই আমি সত্যি অসুস্থ ছিলাম। কিন্তু ঐ খানে অসুস্থ থাকলে তহ সব আনন্দ মাটি হইয়া যাইত।
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৭:৫৮
chomok001 মোঃ হাসান জাহিদ০৩ জুন ২০১২, ১৬:১৮
মন ভরে গেলো । সত্যি কি অদ্ভূত ! এতো দূরে থেকেও আমরা পরস্পরের কত কাছে ।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৫৮
হুম আসলেই
sazzad77 সাজ্জাদ হোসাইন ০৩ জুন ২০১২, ১৭:২০
কি যে এক ভালোবাসার সময় পার করেছি
এত ভালোবাসা।

ইসস যদি পারতাম তাহলে আবার সেই বিকালটায় ফিরে যেতাম।

আমি আর আছিব ভাই ঈদ এর মত আনন্দ করেছি
শুভেচ্ছা এবং শুভকামনা
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৭:৫৯
ইসস যদি পারতাম তাহলে আবার সেই বিকালটায় ফিরে যেতাম
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:০০
আমি আর আছিব ভাই ঈদ এর মত আনন্দ করেছি ঐ মিয়া আস্তে বল সবাই মাইন্ড করবো কইলাম
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৮:০১
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:০৬
জিন জির ভাই কি রাইগা গেল নাকি
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৮:১০
না গো ভাই!! রাগুম ক্যান!!! মানুষের কথা চিন্তা কইরা চুল ছিড়ি!!! ওই মানে যারা মাইন্ড খাইবো আরকি!!!
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:১৫
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৮:১৭
নকল দাতগুলি কি খুইলা রাখছেন নি? দ্যাহা তো যায় না!!!
sazzad77 সাজ্জাদ হোসাইন ০৩ জুন ২০১২, ২১:২৪
আহা কে শান্তির আড্ডা দিলাম আমরা
কাউকে বলে বুঝাতে পারবো না।

তয় আমাগো কিন্তু জটিল আড্ডা হইছে
Bidhubhushan বিধুভূষণ ভট্টাচার্য০৩ জুন ২০১২, ১৭:২২
মনে মনে উপস্থিত ছিলাম।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:০০
হুম আমরা ও মনে মনে ভাবছি যে আপনি আমাদের পাশেই ছিলেন
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু০৩ জুন ২০১২, ১৭:৩২
বিস্ময় কাটিয়ে না উঠতেই আবার স্মৃতিচারণ করে দিলা। যারা না গেছে তারা পুরোই ধরা।

জীবনে কিছু কিছু সুযোগ একবারই আসে।
কিছু সুযোগ হারাতে নেই, হারাতে নেই।


Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:০১
যারা না গেছে তারা পুরোই ধরা অপু ভাই এইভাবে বলে না ছিঃ ছিঃ
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৮:১১
attariq সফেদ কুহেলি০৩ জুন ২০১২, ১৭:৩৮
এই পর্ব শেষে খাওয়া দাওয়া পর্ব শুরু হল। খাওয়ার আইটেম ছিল গরম গরম পুরি,পেঁয়াজু আর সাথে গরম চা। পুরি যে যার মত করে নিয়েছেন। আর কুহেলি ভাই পেঁয়াজু বিতরন করেছেন। চা পরিবেশনে ছিলেন ইমরান ভাই। ধুম-ধাম একটা খাওয়া দাওয়া হল। যদিও ইমরান ভাইয়ের চক্রান্তের কারনে আমাদের নীল ভাবী মানে নীল সাধু ভাইয়ের ওয়াইফ চা পান নি এই জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি নীল সাধু ভাইয়ের কাছে (লুল) শেষ পর্যন্ত তাই ইমরান ভাইকে সামনে থেকে এই দায়িত্ব দেওয়া হবে না বলে ব্লগার কতৃপক্ষ ভাবছে। আর কুহেলি ভাই তহ পেঁয়াজুর বাটি নিয়ে উদাও।
যাক ভাই আমি এইসব ঝামেলার মাঝে নাই ও ছিলাম না। খেয়েছিলাম কিনা ভুলে গেছি।

আছিব ভাই তো ভুলে যাবেই, চা দিয়ে পুরি ভিজায় ভিজায় খাইছেন ইমু ভাই চা সবাইরে দিব ক্যামনে
attariq সফেদ কুহেলি০৩ জুন ২০১২, ১৭:৩৯
জিনজির ভাইয়ের বার্গারের কথা কইলেন না
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৮:০০
বার্গারের কথা কইলেন না খাইছেরে বাইচা গেছি!!! কয় নাই!!! ধন্যবাদ প্রিয় আছিব ভাই। না বলার জন্য। সবাই তাহলে আমাকে পেটুক ভাবত!!!

সফেদ ভাই..
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:০৩
এখন আমার দোষ সব,আসলে চোর ধরলেও বিপদ ভুল কইরা চোর মালিক রেও বইলা ফেলে চোরকুহেলি ভাই তাড়াতাড়ি শিকার করেন নইলে কইলাম তদন্ত কমিটি গঠন করা হবে
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:০৪
জিন জির ভাই আর কুহেলি ভাই ২টা পুরির মাঝখানে একটা করে পেঁয়াজু নিয়ে এইভাবে বার্গার বানাইয়া কয়টা যে খাইছে হিসাব নাই
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৮:১৫


আমি মাত্র একটা বার্গার খাইছি!!! তয় কুহেলি ভাইয়ের কথা কইতাম ফারি না!!! হ্যার হাতে আমি মেলাডি দেখছি!!!
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ২১:২৩
attariq সফেদ কুহেলি০৩ জুন ২০১২, ২৩:২৫
কুহেলি মিয়ার হাতে তো শুধু পুরি দেখতাম পাই

তয় জিনজিরের হাতে
charumannan চারুমান্নান০৪ জুন ২০১২, ১১:৪৭
আমি কিন্তু নাই
onrudontriko অনিরুদ্ধ অন্তরীক্ষ ০৩ জুন ২০১২, ১৭:৪৯
আমি ধরা খাইছি, আমি যাইতে পারি নাই কারন ঢাকার বাইরে ছিলাম
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ১৮:০৫
ইনশাল্লাহ আশা করছি সামনের অনুষ্ঠানে ঢাকার ভিতরে থাকবেন
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৮:১৬
mukto75 মুক্তমন৭৫০৩ জুন ২০১২, ১৮:২৪
সকলের জন্য শুভকামনা জানাই। আছিব ভাই খুব সুন্দর করে বর্ণনা করেছেন সম্পূর্ণ অনুষ্ঠানটির। খুব ভালো লেগেছে। আশা করছি এর পরের কোন অনুষ্ঠানে উপস্থিত হব। ভাল থাকুন।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ২১:২৮
ধন্যবাদ মুক্তমন ভাই,আমরা ও আশা করছি মিস করা প্রিয় মুখ গুলো সামনের অনুষ্ঠানে দেখতে পাব ইনশাল্লাহ। ভালো থাকুন সব সময়।
lnjesmin লুৎফুন নাহার জেসমিন০৩ জুন ২০১২, ১৮:২৫
আপনার লেখা পড়ে আরও বেশী অনুভব করলাম । ছবি দিলে ভাল হত ।
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৮:৫২
নাহার আপা, সালাম রইল। আপনার কথা কিন্তু খুব ভেবেছি!! বোনটা এলে খুব ভাল হত!!! নীল দা'র পোস্টে কিছু ছবি আছে। দেখতে পারেন। আরও চাইলে, ম্যায় হু না? ভাইকে শুধু বার্তায় মেইল নাম্বারটা দেন। দেখবেন এত এত ছবি!! দিবেন না জানি, তবু বললাম!!!
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ২১:২৭
ছবি যা দেওয়ার সব নীল সাধু ভাই দিয়েছে তাই আমি লেখা দিলাম,আপনি নীল সাধু ভাইয়ের পোস্ট দেখলে আশা করি সব ছবি দেখতে পাবেন।
mdumeralikhan মোঃউমর আলী খান০৩ জুন ২০১২, ১৮:৫৮
এগুলো ঠিক না

কোনো ব্যাপার না,পরেরবার আর কেউ না এলেও আমি দেশে থাকলে সবাইকে বাসা থেকে ধরে নিয়ে আসব
মজা হবে না মানে
dollar জিনজির০৩ জুন ২০১২, ১৯:১২
ভাই আপনে পারবেন এই কাজ। আপনাকে দায়িত্ব দেয়া হল। আসবেন কবে, আগে এইটা কন!!
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ২১:২৫
mdumeralikhan মোঃউমর আলী খান০৩ জুন ২০১২, ১৯:২০
২০১৩-১৪ হয়তো, আর একা আমি পারবনা.........জিনজির ভাইকে ছাড়া
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ২১:২৫
Jolrashi নুসরাত জাহান আজমি০৩ জুন ২০১২, ২০:৩১
খুব ভালো লাগলো পড়ে।এই বন্ধন কখনো যেন ছিড়ে না যায়,এই দোয়া করি।
ভালো যেন থাকা হয় সবার।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ২১:২৪
ধন্যবাদ দোয়া করবেন এবং আশা করছি সামনের প্রোগ্রামে অংশগ্রহন করবেন এই প্রত্যাশা রইল।
Jolrashi নুসরাত জাহান আজমি০৪ জুন ২০১২, ১২:১০
ইনশাল্লাহ..থাকার চেষ্টা করবো।
neelsadhoo নীলসাধু০৩ জুন ২০১২, ২০:৩৬


নাইস রাইটিং ব্রাদার!
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ২১:২৩
ধন্যবাদ প্রিয় নীল সাধু ভাই
sazzad77 সাজ্জাদ হোসাইন ০৩ জুন ২০১২, ২১:২৬
আড্ডার শেষ অংশটুকও দারুণ ছিল
কিন্তু কমুনা

Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ২১:২৯
আরে মিয়া শেষ অংশের কথা পরে কও আগে দেখো জিনজির ভাই আর কুহেলি ভাইয়ের বার্গার খাওয়ার ছবি প্রমান সহ
sazzad77 সাজ্জাদ হোসাইন ০৩ জুন ২০১২, ২১:৪০
ওহ দারুণ
এইবার যাইব কই, দারুণ একটা ছবি পাওয়া গেল।
attariq সফেদ কুহেলি০৩ জুন ২০১২, ২৩:১৮
কুহেলি মিয়ার হাতে তো শুধু পুরি দেখতাম পাই

তয় জিনজিরের হাতে
ana86 মোহাম্মদ এনামুল কবির০৩ জুন ২০১২, ২৩:০৫
আছিব ভাই , আপনার মতো একজন মনখোলা মানুষের সাথে পরিচিত হতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। কালকে আপনাকে প্রথম সামনাসামনি দেখা হল । প্রথম দেখায় আপনাকে ভালোবাসে ফেলি । জিন জির ভাইকে এবং ধূসর ভাইকেও কালকে দেখা হল । ধূসর ভাইয়ের সাথে দীর্ঘদিন মুঠোফোনে কথা হয় । কিন্তু কালকে সামনাসামনি দেখলাম । ধূসর ভাই খুবই ভালো মানুষ এবং আন্তরিক । আছিব ভাই আপনাদের কথা আমি ভুলতে পারব না । অনেক দিন মনে থাকবে। ধন্যবাদ ।শুভকামনা রইল ।
Asive359 আছিব চৌধুরী০৩ জুন ২০১২, ২৩:১১
rashedanu রাশেদ আবদুল্লাহ অনু০৩ জুন ২০১২, ২৩:৫৬
ছবিগুলো যত দেখছি ততো মিশ্র অনুভুতি হচ্ছে মনে।
ভালো লাগছে খুব আমাদের ব্লগ পরিবারের আন্তরিকতা দেখে, নিজেকে এই পরিবারের সদস্য হিসবে গর্বিত মনে হচ্ছে।
আবার ভীষণ খারাপ লাগছে এতো সুন্দর প্রাণের মিলনমেলাটি মিস করার জন্য।
Asive359 আছিব চৌধুরী০৪ জুন ২০১২, ১৩:২৬
আশা করি সামনে মিস করা হবে না অনু
nomaansarkar নোমান সারকার০৫ জুন ২০১২, ২২:১৮
ছবি দেখে জানা গেল সেকি আনন্দ নেমেছিল সেখানে । আছিব ভাই ,অনেক ভাল লেগেছে সবাই কে দেখে । আপনার আনন্দ আমাদের ছুয়ে গেছে ,নিজেকে দেখে বুঝলাম ।
Asive359 আছিব চৌধুরী১০ জুন ২০১২, ০৮:৩২
ইনশাল্লাহ সামনের সকল অনুষ্ঠানে যাতে এক সাথে আনন্দ করতে পারি শুভ কামনা রইল।
pramanik99 শ‍হীদুল ইসলাম প্রামানিক০৬ জুন ২০১২, ১৮:৩১
ধন্যবাদ আছিব। লেখাটি ভাল লাগল। শুভেচ্ছা রইল
Asive359 আছিব চৌধুরী১০ জুন ২০১২, ০৮:৩১
ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment