সোমবার ২০ মে ২০১৩, ৬ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


লক্ষ বিবেকের সাহায্য চাইছি, এখনিই....!!! গর্জে উঠার এইতো সময়!!! ইউল্যাবের কিছু জারজ ইভটিজারদের কাছে হার মানতে চাইনা...!!!

লক্ষ বিবেকের সাহায্য চাইছি, এখনিই....!!! গর্জে উঠার এইতো সময়!!! ইউল্যাবের কিছু জারজ ইভটিজারদের কাছে হার মানতে চাইনা...!!!
(( সামহোয়্যার ইন ব্লগে এক ভাইএর আকুল নিবেদন ))

খুব সংক্ষেপে বলছি ..

দাঁড়িয়ে ছিলাম ধানমন্ডি এলাকার রোড ৫/এ, মেডিনোভার উল্টা দিকের মেইন রোডে। রাত তখন প্রায় ৯:৫০ এর মত বাজে। হঠাৎ দেখলাম, ইউ ল্যাব ইউনিভার্সিটির দিক থেকে কিছু উঠতি বয়সী ছেলে হেঁটে হেঁটে স্টার কাবাব যেদিকে, সেদিকে যাচ্ছে । একজন তরুণী দাঁড়িয়ে একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে কথা বলছিলেন। ছেলেগুলো তাঁর থেকে অনেক কম বয়সী হওয়া সত্ত্বেও হঠাৎ তারা মেয়েটির জামার নিচ দিয়ে হাত বাড়িয়ে পাজামার পেছন ধরে টান দিল .. দিয়ে হাসতে হাসতে এগিয়ে চলল .. ঘটনার আকস্মিকতায়, অপমানে তরুণীটি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে, লজ্জায় মুখে কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছে। আর সহ্য করতে পারলাম না, দৌড়ে যেয়ে ছেলেটিকে পাকড়াও করে প্রতিবাদ করলাম। নিমিষেই ছেলেটির সঙ্গী-সাথীরা আমার উপর চড়াও হল। উপুর্যপরি কিল-ঘুষি-লাথি-চড় !! আমি চিৎকার করে এর প্রতিরোধ করতে চাইলে ছেলেগুলো তাদের ইউ ল্যাবের ছাত্র বলে পরিচয় দেয়। আমাকে টেনে সেদিকে নিয়ে যাবার চেষ্টা করে। মেয়েটি আমার সাহায্যে এগিয়ে এসে হাও-মাও করে কাঁদতে থাকে। আশ-পাশে এরই ভেতর অনেক লোক জমে গেছে। তারা জানতে চাইলে আমি তরুণীটিকে দেখিয়ে ঘটনা বর্ণনা করি।

এখন আমার অবাক হবার পালা ..

লক্ষ্য করি যে, ইউ ল্যাবের ছাত্র, পাশের সিগারেটের দোকানদার, ছাত্রদের গাড়ী চালক সবাই ঐ বদমাস ছেলেগুলোর পক্ষে সাফাই গাচ্ছে, কেউ কেউ ওদের সমর্থনও করছে। বলার চেষ্টা করছে, রাস্তা-ঘাটে এরকম হতেই পারে, ওরা হয়তো একটা ভুল করেই ফেলেছে, কিন্তু তা বলে আমার এত বাড়াবাড়ি করা উচিৎ হচ্ছে না, ঝামেলা না বাড়িয়ে আমি যেন তাড়াতাড়ি সেখান থেকে চলে যাই .. আর আমজনতার বিশাল এক অংশ নীরব, নিশ্চুপ। প্রতিরোধ দূরে থাক, অন্যায়ের প্রতিবাদটি পর্যন্ত কেউ করছে না।

হায়রে সুশীলতা, হায় এই একুশ শতকের সভ্যতা ..
হায় নারী নির্যাতন-হয়রানী আর ইভ টীজিং বিরোধী কঠোর আইন ..
হায়রে এই জাতির তথাকথিত জাগ্রত বিবেক ..
রেডিও-টিভি-সংবাদপত্র-ব্লগে এত প্রচার-বিক্ষোভ-আন্দোলন ..

কিছুই এই ২০১২ সনের আধুনিক ঢাকা শহরে প্রকাশ্য রাজপথে একজন তরুণীকে অপমানিত হবার হাত থেকে রক্ষা করতে পারল না ....

এত বিশাল আর বড় বড় বুলি আওড়ানো সমাজের মানুষ আমরা, এর প্রতিবাদ করার সাহস পর্যন্ত পাই না ..

( আমি যখন ঘটনাস্থল থেকে চলে আসছি .. তখন কিছু যুবক ছেলে আমাকে একান্তে বল্‌ল .. ভাই, কষ্ট নেবেন না, এখানে আমরা নিরুপায়। আশ্চর্য, এই যুবক বয়সের ছেলেগুলো তখন মেয়েটি বা আমার পক্ষে টুঁ শব্দটি পর্যন্ত করেনি। )

তবে আমি এখন আপনাদের সাহায্য চাইছি, সামহোয়্যারের এক লক্ষ ব্লগারের সাহায্য চাচ্ছি, নিজের সীমিত ক্ষমতায় যদি পারি তবে এই অন্যায়কারীদের শাস্তির ব্যবস্থা করব।

আমি প্রায় সাড়ে চার বছর ধরে সামুতে ব্লগিং করি। আমি জানি, ইউ ল্যাবের অনেক স্টুডেন্টই এখানে এই ব্লগে আছেন, হয়তো এই মূহুর্তে ব্লগিংও করছেন। তাদের কাছে, তাদের বিবেক, শিক্ষা ও রুচিবোধের কাছে আমার অনুরোধ, যদি তারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের হয়-ও, তবু তারা অপরাধী, নারী নির্যাতনকারী, ইভ টীজার। প্লীজ, তাদেরকে সনাক্ত করতে আমাকে সহায়তা করুন। আপনারা একটু খোঁজ করলেই হয়তো বা কালকের (১০ মে, রাত আনুমানিক ৯:৫০) ঘটনাটি জানতে পারবেন। কেননা তখন সেখানে প্রচুর লোকের ভীড় জমে গিয়েছিল, তাদের বেশীরভাগই ঐ ভার্সিটিটির ছাত্র। দয়া করে কেউ যদি তাদের সনাক্ত করতে পারেন, এইখানে এই ব্লগে ঐ জানোয়ারগুলোর পরিচয় প্রকাশ করুন, আমার সীমিত ক্ষমতায় আমি তাদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে চাই, আর ব্লগে পশুগুলোর পরিচয় দিয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানাই।

আর একটি কথা, এটি ছাড়াও যদি কেউ কোনভাবে ঐগুলোর পরিচয় জানতে পারেন, যেমন ধানমন্ডির ঐ এলাকায় যদি কেউ থেকে থাকেন .. আর কোনভাবে ঘটনাটি জানেন, আপনারাও দয়া করে সাহায্য করুন।

এই সামহোয়্যার ইন ব্লগে লক্ষাধিক ব্লগার ব্লগিং করেন। তাঁদের বহুজনই নানাভাবে ক্ষমতাবান -- কেউবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পদস্থ সরকারী-বেসরকারী প্রভাবশালী, কেউ কেউ রাজনৈতিকভাবে আশীর্বাদপুষ্ট শক্তিশালী মানুষ, এমনকি কেউ আবার গোয়েন্দা বিভাগের লোক। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমরা অতীতে অনেক বড় বড় আন্দোলনে গিয়েছি, জাতীয় তথা আন্তর্জাতিক বিষয়ে। অনেক বিতর্ক করেছি আস্তিক-নাস্তিক, আওয়ামী লীগ-বি এন পি, স্বাধীনতার পক্ষ-বিপক্ষ প্রসংগে। কিন্তু ইভ টীজিং একটি সামাজিক ও আইনের চোখে দন্ডনীয় অপরাধ। আপাত দৃষ্টিতে ছোট এই অপরাধটি সরাসরি মোকাবেলা করা না হলে, নিশ্চিতভাবে এর পরবর্তী শিকার হতে যাচ্ছেন আপনার বোন, মা, স্ত্রী, প্রেমিকা অথবা বান্ধবী। সুতরাং, প্লীজ এগিয়ে আসুন, প্রত্যক্ষভাবে, যে যেভাবে পারেন, রাজনৈতিক যোগাযোগ, প্রশাসনিক সহযোগিতা, এমনকি ঐ এলাকায় ব্যক্তিগত প্রভাব, যেভাবেই হোক প্রতিরোধ করুন । এই তথাকথিত ভার্সিটি শিক্ষিত বর্বরগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে একটি উদাহরণ তৈরী করি .. এই একুশ শতকে ঢাকার রাজপথে প্রকাশ্যে কখনও কোন নারীকে লাঞ্ছিত করে পার পাওয়া যাবে না।

আমি সামুর সকল শ্রেণীর সব ব্লগারের কাছে আন্দোলনের ডাক দিয়ে গেলাম।
আসুন, এবার জ্বলে উঠি, নিজের পৌরুষের (সাহসিকতা অর্থে) কাছে আর অপরাধী হতে চাই না।

সবাইকে ধন্যবাদ।।

সংগ্রহঃ সামহোয়্যার ইন ব্লগ

সুত্রঃ "অপ্রকাশিত সত্য"
৩৫ টি মন্তব্য
Shohiduzzaman পাপলু বাঙ্গালী১৪ মে ২০১২, ১৩:৪০
ধন্যবাদ এ বিসয়ে অবগত আছি।
গতকাল অনলাইন একটিভিটিস্টরা মিটিং করেছেন।
ইল্যাবও তাদের সব প্রস্তাব মেনে নিয়েছে।
এই ঘৃণ্যতার অবশ্যই সুষ্ট বিচার হবে।
Badon সততা মানবিক১৫ মে ২০১২, ১০:২৯
জি ধন্যবাদ। আমিও জেনেছিলাম ঘটনাটা চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি।
neelsadhoo নীলসাধু১৪ মে ২০১২, ১৩:৪১
ধন্যবাদ।

ফেসবুক সহ অনেক ব্লগেই এই ইস্যুটি ইদানীং আলোচিত হছে খুব। আমরা প্রথম আলো ব্লগ থেকেও নিন্দা জানাই। যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করা হোক এই দাবী জানাই।

এই সংক্রান্ত একটি দুটি পোষ্ট সামু তে স্টিকি করা আছে। ইউল্যাব (ULAB) বিশ্ববিদ্যালয় এর কর্তৃপক্ষের কাছ থেকে আসা একটি বিবৃতি যোগ করা হয়েছে। ব্লগার রা দোষীদের শাস্তির দাবীতে সোচ্চার রয়েছেন -
Badon সততা মানবিক১৫ মে ২০১২, ১০:২৯
হুম নিলসাধু ভাই।
agnidiptoshimanto মোঃ মুজিব উল্লাহ১৪ মে ২০১২, ১৪:২৪
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
প্রকৃত দোষীদের বিচার চাই।
Badon সততা মানবিক১৫ মে ২০১২, ১০:৩০
আপনার মূল্যবান কমেন্টএর জন্যও অনেক ধন্যবাদ।
solaiman94 সোলাইমান ইসলাম নিলয়১৪ মে ২০১২, ১৪:৩০
‍িনজের ক্ষ ‍িত, পাছে লোকে ‍িকছু বলে না ভেবে যু‍িক্ত তকর্ ‍িদয়ে প্র ‍িতবাদ করতে হবে।
প্র য়োজনে মান ‍িষক ো শা‍‍িররীক শ ‍িক্ত সঞ্চয় করতে হবে। আত্ম রক্ষার কলা কেৌশল রপ্ত করতে হবে।

যে কোন উপায়ে চাই এর প্র ‍িতবাদ। মোকাবেলা করা না হলে, নিশ্চিতভাবে এর পরবর্তী শিকার হতে যাচ্ছেন আপনার বোন, মা, স্ত্রী, প্রেমিকা অথবা বান্ধবী।
Badon সততা মানবিক১৫ মে ২০১২, ১০:৩১
প্রতিবাদ করার সেই সাহস তো আমরা হারিয়ে ফেলছি বললেই চলে।
saurafik ‍েমা: রফিকুল ইসলাম১৪ মে ২০১২, ১৫:০৭
বিচার চাই। আমরা কেন জানি দিন দিন পশু হয়ে যাচ্ছি। এই সমাজটা কি আবার সেই পুরনো যুগে ফিরে যাচ্ছে????? কিন্তু তা তো হওয়ার কথা ছিল না।
Badon সততা মানবিক১৫ মে ২০১২, ১০:৩২
আমিও এই ঘটনার বিচার চাই। এই সব ছেলেপেলে এত সাহস কই পাইল??
Asive359 আছিব চৌধুরী১৪ মে ২০১২, ১৫:১৯
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না,আপনি যে কাজ করেছেন তা আমরা অনেকেই হয়তো করি না।এইটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি এখন উঠপাখির ন্যায় আচরন করি। আমি আপনার সাথে একমত। আমি চাই ঐ ছাত্র নামের অসভ্য আচরন করা বেয়াদপ গুলোর শাস্তি হোক কঠিন আইনের মাধ্যমে।
ভালো থাকুন সব সময়।
Badon সততা মানবিক১৫ মে ২০১২, ১০:৩২
ধন্যবাদ আছিব ভাই। আমি শুধু এই ঘটনাটা শেয়ার করলাম আপনাদের সাথে। ভাল থাকবেন।
noorakhter নূর আকতার১৪ মে ২০১২, ১৫:২৫
আপনাকে স্যালুট। রাত তো ছাড় দিনেই এরকম প্রতিবাদের মানুষ দেখা যায় না।ঢাকায় অনেক সচেতন মানুষ সব অন্যায়ের কেবল নিরব দর্শক।
Badon সততা মানবিক১৫ মে ২০১২, ১০:৩৩
অনেক ধন্যবাদ নূর ভাই। আপনারা পাশে থাকলে ভবিষ্যতে অবশ্যই আরও লোক সাহস পাবে মুখ ফুটে কিছু বলার।
chomok001 মোঃ হাসান জাহিদ১৪ মে ২০১২, ১৫:২৭
শুধু ইভ টিজিং নয় সব বিষয়েই আপনার মত সবাই অন্যায়ের প্রতিবাদ করুক এটাই চাই ।
আপনি হতে পারেন একটা বড় উদাহরণ । কারণ আমাদের সমাজে অনেকেই মুখে বলেন অনেক কথা,
কিন্তু কাজের বেলায় এরাই সবার আগে পালায় । ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম ।
দুঃখিত ।

অসংখ্য ধন্যবাদ । আমি আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি । এই ঘটনার সষ্ঠু বিচার দাবী করছি ।
Badon সততা মানবিক১৫ মে ২০১২, ১০:৩৪
ধন্যবাদ জাহিদ ভাই। ঘটনাটা শুনে আমি খুবই মর্মাহত হয়েছিলাম। তাই চিন্তা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করি।
soyan শয়ন১৪ মে ২০১২, ১৬:২৭
এরপর হয়তো ইউল্যাবের বিশেষ তদন্তের মারফতে জানা যাবে, "ঐসব জারজেরা ইউল্যাবের ছাত্র নয়, বরং এরা চান্দের দেশ থেকে আগত "!!!!!!!!!!!!!!!
Badon সততা মানবিক১৫ মে ২০১২, ১০:৩৫
এমন তো ঘটবেই । জানা কথা। এটা তো বাংলাদেশ !!
sazzad77 সাজ্জাদ হোসাইন ১৪ মে ২০১২, ২২:০৯
ভাবতে অবাক লাগছে। এত সাহস কিভাবে পায় তারা?

আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই এমন সুন্দর কাজের জন্য।
পাপীদের শাস্তি প্রদান এর দাবি জানাই।
Badon সততা মানবিক১৫ মে ২০১২, ১০:৩৬
আমিও অবাক হয়েছিলাম প্রথম শুনে। আজকালকার পোলাদের এত সাহস??
কই থেকে পাইল??
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৪ মে ২০১২, ২৩:০১
মানু‌ষের বিবেক জেগে উঠ। খারাপ লাগছে লেখাটা পড়ে। এ যেন মানুষের ধর্ষিত বিবেক।
Badon সততা মানবিক১৫ মে ২০১২, ১০:৩৬
kyeasin কায়সার ইয়াসিন১৪ মে ২০১২, ২৩:১৮
আপনার সাহসিকতার জন্য লাল সালাম।

পাপীদের শাস্তি প্রদান করা হোক
Badon সততা মানবিক১৫ মে ২০১২, ১০:৩৬
ধন্যবাদ ভাই।
nuru07 নূর মোহাম্মদ নূরু১৫ মে ২০১২, ১৭:৫৮
এখন আর কোন কিছুতেই অবাক হইনা।
অবাক হবার অঙ্গটির ব্যবচ্ছেদ ঘটেছে
হয়তো। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
কেউ একজন সাহস করে এর প্রতিবাদ
করেছে বলেই হয়তো আমরা জানতে
পেরেছি, তাই নিন্দা জানাচ্ছি।
যে সমাজে বাবার কাছে কন্যা
নিরাপদ নয়, শিক্ষকের কাছে
ছাত্রী নিরাপদ নয়, বন্দুর কাছে
বান্ধবী নিরাপদ নয় সেখানে
প্রায় মধ্যরাতে কিছু বখাটের
দ্বারা কোন যুবতী ঈভ টিজিংয়ের
শিকার হবে আর তাতে আমাদের
বিবেক নাড়া দিবে, প্রতিবাদ
করবে সেই বিবেক, সেই মানসিকতা
কী এখনও আমাদের মাঝে অবশিষ্ট
আছে?
আমি এমন ধারার নস্ট সময়ের
নষ্ট মানুষের নষ্ট মানসিকতাকে
ঘুনা করি।
Badon সততা মানবিক১৬ মে ২০১২, ০৩:৫৭
এদেরকে সমাজ থেকে নির্মূল করার সময় এসে গেছে। ভাইরা আমার। আসুন। আমরা আওয়াজ উঠাই।
ahmedshamim আহমেদ শামীম১৫ মে ২০১২, ২৩:৫৪
অত্যান্ত অমানবিক। বাংলাদেশ বসবাসের একটি অযোগ্য স্থানে পরিনত হচ্ছে। ছি: ছি:
Badon সততা মানবিক১৬ মে ২০১২, ০৩:৫৭
ধিক। ধিক অই ছেলেগুলা এবং তাদের মা বাবার প্রতি।
Tarique1 তারিকুল ইসলাম কাফী১৬ মে ২০১২, ১১:০১
এ ব্যপারে পড়েছি, আপনাকে ধন্যবাদ দিচ্ছি।
সত্যি কথা বলতে কি এভাবে এগিয়ে না এলে সত্যিকারের দিন বদল হবে না।
আর একটা ব্যপার হচ্ছে, আপনি লিখেছেন; আজকালকার পোলাদের এত সাহস??
কই থেকে পাইল?? আপনি মনে হয় খেয়াল করেন নি যে এসব আমদানি অনেক আগে থেকেই চলে আসছে। এমনকি এসব কাজে সরকার প্রধানের বা ক্ষমতাসিনদের সন্তানেরাও এমন কিছু ঘটিয়েছেন। আর ওরা এসবকে হাই সোসাইটির কর্ম কান্ড মনে কর্ । প্রতিকার না হওয়ায় ওরা আসকরা পেয়ে যাচ্ছে. সাবই আসুন সত্যিকারের দিন বদলাই।
Badon সততা মানবিক১৭ মে ২০১২, ০৫:৩৩
আসুন সত্যিকারের দিন বদলাই।
gouropathang গৌরব জি পাঠাং১৭ মে ২০১২, ১৪:০২
প্রতিবাদের পক্ষে থাকি সবসময়।
Badon সততা মানবিক১৯ মে ২০১২, ১০:১৯
অনেক ধন্যবাদ ভাই।
Samina সামিনা আলী১৮ মে ২০১২, ১৩:৫৮
ঐ পশুগুলোর বিচার চাই। শাস্তি হোক তাদের। তবে তারচেও বড় শাস্তি হওয়া দরকার যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অন্যায় দেখেছে
Badon সততা মানবিক১৯ মে ২০১২, ১০:১৯
একমত। এদেরকে সমাজ থেকে নির্মূল করতে হবে।
almasum84 অশ্রুভিজা পথিক২৩ মে ২০১২, ১৬:৫০
এখনো কি ইউল্যাবের টিচাররা
অপরাধীদের কে শনাক্ত করতে
পারে নাই

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment