লাশ হয়ে যাচ্ছি আজ...

আমার বয়সী কিংবা কম-বেশি বয়সী কত জনের বাবাই হয়তো পুড়ে গেছে লেলিহান আগুনে। যার ছাইটি হয়তো সন্তানের কাছে পৌছেনি কিংবা মায়ের কাছে বাবার কাছে পৌছায়নি সন্তানের লাশ অথবা বোনের কাছে ভাইয়ের লাশ, ভাইয়ের কাছে বোনের...
পোশাক কারখানায় আগুনে হত্যাকাণ্ড নতুন কিছু নয়। কিন্তু বিচার হয়নি কখনও। আর তাই বন্ধও হয়নি এই সব হত্যাকাণ্ড। সমাজের এই শ্রেণীটার জন্যই দেশের মুখ উজ্জল হচ্ছে বিদেশে। দেশ
আয় করছে বৈদেশিক মুদ্রা। আমাদের থাকতে হচ্ছে না বস্ত্রহীন। কিন্তু এদের জীবনের কোনো মূল্য নেই। আমরাও মূল্য দেইনি তাদের। তাই বারবার আগুনে পুড়ে ছাই হতে হচ্ছে তাদের। ঢাকা আসছি নাগাদ আমার অনুভূতিগুলো কেমন যেন ভোতা হয়ে গেছে। কোনো কিছুই গায়ে লাগত না। অনেক ঘটনাই ঘটেছে সবই স্বাভাবিক মনে হয়েছে। কিন্তু এবার কেন জানি মনের ভেতর দাগ কেটে গেল ঘটনাটি। আশুলিয়ার তাজরিন ফ্যাশনের হত্যাকাণ্ডটি। এর কী কোনো বিচার হবে? না হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, আজ পর্যন্ত এই ধরণের কোনো বিচারই হয়নি। ইট পাথরের ঢাকা শহরে মানুষ নাকি মানুষ থাকে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কথাটা সত্য। আমিও এমনটাই হয়ে গিয়েছিলাম। কিন্তু এবার মানুষ হওয়ার পালা। আর তাই ভোতা অনুভূতিতে শান দিতে আজ যাচ্ছি লাশ হতে।
দেখি যদি একটু মানুষ হতে পারি...
লেখক তানজিল রিমন
- তানজিল রিমন -এর ব্লগ
- ২ টি মন্তব্য
- ২৯ নভেম্বর ২০১২, ১৩:২৭
- নগর জীবন
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক