বৃহস্পতিবার ২৩ মে ২০১৩, ৯ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


সাবাস বাংলাদেশ

ওরে বাঘা মাররে থাবা
ধররে তাদের ঘাড়ে
গেলারীতে দেখরে চেয়ে
মায়ের শাড়ি উড়ে।

ক্রিকেট খেলতে আসছে দেশে
ইন্ডিজ থেকে ওরা
বিজয় মাসে আরেক বিজয়
এনে দে রে তোরা ।

নয় মাসেতে যুদ্ধ জেতা
আমরা সেই সে জাতি
ওয়েষ্ট ইন্ডিজ আবার হয় কোন ছার
কাদের হয়রে নাতি ।

লড়াই করে যুদ্ধ জয়ে
যারা পরাক্রমী
থাক লেগে যাক ক্রিকেট বিশ্ব
আমরা নয় যে ডামি।

জেতা মোদের চাই-ই চাই
হার কভু আর নয় রে
গেলারীতে লাখ জনতা
তালি দিয়ে যায় রে ।
১৭ টি মন্তব্য
MainulAmin মাইনুল আমিন০৫ ডিসেম্বর ২০১২, ১৯:৪০
লড়াই করে যুদ্ধ জয়ে
যারা পরাক্রমী
থাক লেগে যাক ক্রিকেট বিশ্ব
আমরা নয় যে ডামি।
--------------------আমরা বিশ্বে অনেক কিছুতেই সেরা । আইন- আদালতের ক্ষেত্রে এ বত্সর একটা বিশ্ব রেকর্ড হতে পারে আমাদের গর্ব করার মত । সুন্দর কবিতা ! অনেক অনেক শুভকামনা প্রিয় বালুচর ভাই ।
Emdad57 বালুচর০৫ ডিসেম্বর ২০১২, ২০:২০
আমাদের গর্ব নিয়ে আমরা এগিয়ে যাব আগামীর পথে ।
সাথে থাকুন । এগিয়ে থাকুন ।
ধন্যবাদ ।
lnjesmin লুৎফুন নাহার জেসমিন০৫ ডিসেম্বর ২০১২, ১৯:৫২
জেতা মোদের চাই-ই চাই
হার কভু আর নয় রে
গেলারীতে লাখ জনতা
তালি দিয়ে যায় রে ।----- কিন্তু হার জিত থাকবে । সেটাও মনে রাখতে হবে । নাহয় তাদের উপর খুব চাপ সৃষ্টি হয় ।
সুন্দর একটি ছড়া । এমন ছড়াই প্রেরণা যোগায় ।
KohiNoor মেজদা০৫ ডিসেম্বর ২০১২, ২০:১৬
Emdad57 বালুচর০৫ ডিসেম্বর ২০১২, ২০:২৩
জয়ধ্বনি যে আসছ কানে
হার-জিত মোদের আছে মনে
এগিয়ে যাবে মোর বাঘারা
জিত নিয়ে যে ফিরবে তারা ।
-------
দোয়া করুন । শুভেচ্ছা নিন ।
KohiNoor মেজদা০৫ ডিসেম্বর ২০১২, ২০:১৭
বেশী বেশী প্রশংসা করলে হেরে যায়। আজকের খেলার পরে মন্তব্য করবো।

ধন্যবাদ বালুচর ভাই।
Emdad57 বালুচর০৫ ডিসেম্বর ২০১২, ২০:২৮
হার কেন ভাই মানবো আমি
দোয়া করে যাই আমি-তুমি।
পরবে তারা জয়ের মালা
মিটবে আমার সকল জ্বালা।
বিজয় মাসে বিজয় নিশান
কররে তোরা জান কোরবান ।
----------
সাথে থাকুন, সুখে থাকুন, জয় নিয়ে ঘরে ফিরুন।ধন্যবাদ কোহিনুর ।
KohiNoor মেজদা০৫ ডিসেম্বর ২০১২, ২০:২৯
আমি তো জয় নিয়ে ফিরতে চাই। দোয়া করবেন।
Numan75 নুমান০৫ ডিসেম্বর ২০১২, ২১:১৩
সাবাস বাংলাদেশ
Numan75 নুমান০৫ ডিসেম্বর ২০১২, ২১:১৬
পাশের রুমে আমার বন্ধরা খেলা দেখছে।

তাদের চিল্লা-চিল্লিতে মনে হচ্ছে বাংলাদেশ ভাল খেলছে।
Emdad57 বালুচর০৫ ডিসেম্বর ২০১২, ২৩:৩৮
আরেকদিন জিতবো ।
ধন্যবাদ ।
Rjamil রশীদ জামীল০৫ ডিসেম্বর ২০১২, ২২:২৭
আজকের ম্যাচটা ফসকে গেছে
তবে চিন্তা নাই
সাট তারিখটা আসুক তাদের
সামনে আবার পাই ------------
Emdad57 বালুচর০৫ ডিসেম্বর ২০১২, ২৩:৪০
ঠিক বলেছেন রশীদ ভাই।
ভাল থাকুন। আশারাখি আপনার আশা পূর্ণ হউক।
ধন্যবাদ।
Maeen মাঈনউদ্দিন মইনুল০৫ ডিসেম্বর ২০১২, ২৩:০০
সত্যিই এবিজয়ে অনেক আনন্দ পেয়েছি।
পারলে, দিতাম একটা কবিতা লিখে।

কবিতায় মজা পেয়েছি।
Emdad57 বালুচর০৫ ডিসেম্বর ২০১২, ২৩:৪১
বিজয় ধরে রাখতে পারলাম না ভাই।
আপনাকে সাথে পেয়ে ভাললাগছে ।
অনেক অনেক ধন্যবাদ ।
pramanik99 শ‍হীদুল ইসলাম প্রামানিক০৬ ডিসেম্বর ২০১২, ০৮:৫০
‍িক যে বলব ভাষা খুঁজে পাই না।
Emdad57 বালুচর০৬ ডিসেম্বর ২০১২, ১৬:৫৪
তবুও হেরে গেলাম ভাই ।
শুভেচ্ছা নিন ।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment