চিরায়ত ভুল।
আজন্ম লালিত স্বপ্ন গুলো যখন মাত্র উড়তে শুরু করেছে। যখন কেবলই কাটতে শুরু করেছে নিকষ আধার। খুলতে শুরু করেছে সলাজ অবগুণ্ঠন। যখন বরষার মেঘ হটিয়ে শরতের সুনীলের হাতছানি। পাপড়ি খুলেছে ভাজ। উন্মাতাল হাওয়ায় ভেসে যাওয়ার অপেক্ষায় তনু মন।।
সবুজ ঘাসের চাদরে তখন জোনাকির কারুকাজ। নীল আসমানে অজস্র তারার বাটিক। তখন অপার্থিব
হাসিতে মুখর চারপাশ। নিঃশব্দের সে কোলাহল ভেঙ্গে খুব কি প্রয়োজন ছিল কথকতার?
নির্ঝরিণী পাল্টায় পথ। ঈশানে মেঘের ভ্রুকুটি।
একটুকু স্পর্শ সুখে বুধ হয়ে থাকা
চোখের ভাষায় মহাকাব্য রচনা।
দুজনার এই জানা শোনা,
মহাকালের স্রোতে মিশে থাকা।
মুহূর্তে ভেঙ্গে যায় জাগতিক চাওয়ায়।
খেরোখাতায় লেখা থাকেনা অপার্থিব লেনদেন।
এখানে নিয়ত চলে শুধুই যোগ বিয়োগ, আর আপনায় বিক্রিত অর্থে চলে আপনার ভূরিভোজ।
তুমি-আমি বা আমাদের নিখাদ ভালবাসা মূল্যহীন। এখানে স্বপ্ন দেখতে বারণ। এখানে শৃঙ্খলিত আবেগ।
এখানে যে চোখের জলে চলে লবণের চাষাবাদ, কড়িতে কারবার মনের। জাগতিক তো হতেই হবে তোমায়। ঠিক ধরেছ, পেট ভরেনা ভালবাসায়। তাই বুঝি তোমার এই পিছুহটা। মাঝে চিরায়ত ভুলের মাসুল গুনি আমি। কুক্ষণে ভুলে যাই বেহিসাবি জীবন কোন জীবনই নয়।।

লেখক মোঃ গালিব মেহেদী খান
- মোঃ গালিব মেহেদী খান -এর ব্লগ
- ১ টি মন্তব্য
- ১৫ নভেম্বর ২০১২, ২৩:০৩
- বিবিধ
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
শুভ কামনা।