আজ ঐতিহাসিক ৭ই জুন

আজ ঐতিহাসিক ৭ই জুন
৬ দফা দাবির পক্ষে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ১৩ মে পল্টন ময়দানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ৭ জুনের হরতালের কর্মসূচি ঘোষণা করেছিলেন। বাঙালির মুক্তির সনদ ৬ দফা দাবি বাস্তবায়ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে ডাকা হরতাল সফল করতে ১৯৬৬ সালের এই দিনে রাস্তায় নেমে এসেছিল লাখো মানুষ। হরতাল চলাকালে পুলিশের গুলিতে তেজগাঁও শিল্প এলাকায় মনু মিয়া, নারায়ণগঞ্জে সফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি তাসখন্দ চুক্তিকে কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ৬ দফা উত্থাপন করেন। পরে ঢাকায় ফিরে বঙ্গবন্ধু ১৩ মার্চ ৬ দফা এবং এ ব্যাপারে দলের অন্যান্য কর্মসূচি বিস্তারিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে পাস করিয়ে নেন।
৬ দফায় মূল বক্তব্য ছিলঃ
১. পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্রে পরিণত করা, যেখানে সংসদীয় পদ্ধতিতে সরকার ও প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে সংসদ গঠিত হবে।
২. প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া আর সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। ৩. পূর্ববাংলা ও পশ্চিম পাকিস্তানে দুটি পৃথক ও সহজ বিনিময়যোগ্য মুদ্রা থাকবে।
৪. সব ধরনের কর ও শুল্ক ধার্য এবং আদায় করার দায়িত্ব থাকবে প্রাদেশিক সরকারের হাতে।
৫. দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে এবং
৬. পূর্ববাংলার প্রতিরক্ষা ঝুঁকি কমানোর জন্য এখানে আধাসামরিক বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দফতর স্থাপনের দাবি জানানো হয়।
বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা দাবির মুখে পাকিস্তানের তত্কালীন সামরিক শাসক আইয়ুব খান বিচলিত হয়ে পড়েন। এদিকে ৬ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমগ্র পূর্ববাংলা সফর করেন এবং ৬ দফাকে বাঙালির বাঁচার দাবি হিসেবে অভিহিত করেন। বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, জহুর আহমদ চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী গণসংযোগে অংশ নেন। প্রতিটি জনসভায় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ফলে শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্য নেতাদের বিভিন্নভাবে হয়রানি করা শুরু করে। যশোর, ময়মনসিংহ ও সিলেটসহ কয়েকটি স্থানে ৬ দফার প্রচারকালে বঙ্গবন্ধু গ্রেফতার হন। পরে ৬ দফা বাস্তবায়ন ও বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক আন্দোলনের দিকে অগ্রসর হয়।
তথ্য সূত্র: ইন্টারনেট ওসকালের খবর ।
লেখক ইসময়
- ইসময় -এর ব্লগ
- ২৩ টি মন্তব্য
- ০৭ জুন ২০১২, ০৯:১৭
- ইতিহাস
প্রিন্ট করুন
- ২৩ টি মন্তব্য
-
এস এইচ মং মারমা০৭ জুন ২০১২, ১১:০১
আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসময় ৭মার্চের ৬ দফা সহ পুরো ঘটনার বণর্নায় ।আপনি যেভাবে লেখা শুরু করছেন অচিরেই বোধহয় বই বের করছেন......। ভালো থাকবেন ।শুভেচ্ছা জানবেন। -
মোঃ ফখরুল ইসলাম ০৭ জুন ২০১২, ১১:০৪
ধন্যবাদ শেয়ার করার জন্য।
///////**********/////////
বর্ণচোরা আমি চেয়েই থাকবো চাতক চোখে,
দেখে দেখে হ্যা শুধু দেখে দেখেই যাব।
পাবো কী না পাবো' তোমার থেকে,
কষে কী লাভ জটিল ধাঁধা' পাবো নয়তো হারাবো। -
মুক্তমন৭৫০৭ জুন ২০১২, ১২:১৪
টেলিভিশনের খবরেও বলেছে। এখানে পড়ে আরও ভালো লাগল। প্রিয় ইসময়, অনেক শুভকামনা জানাই। ভালো থাকুন। -
বিচারপতি ০৭ জুন ২০১২, ১৬:০২
এটাতে আলোচনা বা সমালোচনা চলেনা। কেননা বাস্তব বাস্তবই।
এটা আমরা জানছি, এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও জানা উচিৎ।
আর এই জায়গাটাতেই আপনাকে ধন্যবাদ জানাই, কেননা আপনার একটি পোষ্ট থেকে আমাদের ছোট শিশুরাও জেনে যাবে ইতিহাস।


-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক