একটি লিখা এবং আমার CONFUSION....
সোনার বাংলা ব্লগে এইমাত্র পড়লাম। সবার মন্তব্য আশা করছি।
আমার মাথা ঘুরছে
আমার মাথা ঘুরছে
লেখক নীল নয়না
- নীল নয়না -এর ব্লগ
- ৩৪ টি মন্তব্য
- ১৪ ডিসেম্বর ২০১১, ১৮:৫৩
- ইতিহাস
প্রিন্ট করুন
- ৩৪ টি মন্তব্য
-
আমার কবিতা১৪ ডিসেম্বর ২০১১, ২০:৩৮
লেখাটি পরে বুঝলাম বুদ্ধিজীবিদের কলন্কিত করার জন্য এটা হলো রাজাকারদের নতুন খেলা । দেখুন কি কৌশলে বলেছে- সমস্যা হল এক গোলাম আযম ছাড়া সে সময়ের জামায়াতের মূল নেতারাও বেঁচে নেই । আর গোলাম আযমকেও জেলে নেয়ার মতও অবস্থা নেই , বেচারা এমনিতেই বৃদ্ধ মানুষ । তাই সে সময়ের ছোট নেতা বা পরে যারা দলে এসেছে তাদেরকে নিয়ে বিচার করলেই পূর্বতনদের পাপমুক্তি হবে বলে আশা করা যায় । রাজাকারটা চায় না যে, গোলাম আজমের বিচার হোক । নিজামী, মুজাহিদি, কমরুল এরা কারা সে সময়ে জামাতের সক্রিয় নেতা ছিল । এগুলো সব জানোয়ার ।
পাকিস্তান বাহিনী শেষ মুহুতেও চেয়েছিল এ দেশ যেন মেধা শূণ্য হয়ে পরে তাই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবিদের হত্যা করেছিল । এই পরিকল্পনা নিয়ে যে, পরে সুযোগ বুঝে আবার যেন এ অংশকে দখল করে নেওয়া যায় । আর ১৮ই ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবিদের লাশ পাওয়া গেল - এই কারণে যে , উক্ত বধ্য ভূমিগুলো দেশ স্বাধীন হবার পরেই খুজে পাওয়া গিয়েছিল।
এদের কাজ থেকে সাবধানে থাকুন ------------ -
ইলা১৪ ডিসেম্বর ২০১১, ২০:৪৪
আপনার পোষ্ট টা কই গেলো??বিশাল এক মন্তব্য লিখে উত্তর দিন এ ক্লিক করার পর দেখছি পোষ্ট হাওয়! -
যাযাবর জোনাক১৪ ডিসেম্বর ২০১১, ২১:১৫
বাহ্, এইসমস্ত কারবারও শুরু হয়ে গেছে ইদানিং! ছাগু মুখপাত্র সোনাবলুগের ছাগু রাজত্বের পাশাপাশি সোনা লিংক মডারেশন পার! কিছুই বলার নাই।
ওই পোস্টের অনেক উত্তর পাওয়া যাবে নিচের লিংকে।
মন চাইলে ক্লিক করুন. -
পাপলু বাঙ্গালী১৪ ডিসেম্বর ২০১১, ২৩:৫৫
ক্ষমতার লোভে ওনি এখন দিশেহারা। ওনাকে এখন কে বুঝাবে যে ওনি উন্মাদের মত কথা বলছেন। আর কত কলঙ্কিত হবে এ দেশ ? আর কত দ্বিধাধন্ধে তরুণরা জানবে ইতাহাস ? -
কলকল১৫ ডিসেম্বর ২০১১, ০৬:০৮
ভূয়া একটা লেখা। মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য অত্যন্ত দক্ষতার সাথে ঐ মিথ্যা অপলাপ করা হয়েছে। আমি উনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বুদ্ধিজীবি হত্যা বিষয়ক যত চাক্ষুষ সাক্ষী আছেন বা ছিলেন যারা কিনা ঐ শহীদ হওয়া বুদ্ধিজীবিদের পরিবারের কেউ তারা কেন তাহলে দাবি করছে- যাদের আমরা এখন যুদ্ধাপরাধী, রাজাকার, আল-বদর, আল- শামস হিসেবে দাবি করছি তারাই একসময় বুদ্ধিজীবি হত্যায় জড়িত ছিল কোন না কোনভাবে? ঐ রকম লেখা যেসব লেখক লিখে, তারা যেমন জ্ঞাণপাপী ঠিক তেমনি দেশদ্রোহী ও স্বাধীনতাবিরোধী নিঃসন্দেহে। এদের বিরুদ্ধেই সরকারের উচিত প্রয়োজনীয় একশান নেয়া যারা নিজ দেশের ঐতিহাসিক ঘটনা নিয়ে জল্পনায় মেতেছে আর অপমান করছে সে সময়ের মিত্রদের। -
নীলবালক১৫ ডিসেম্বর ২০১১, ১২:৪৯
ভাই লিংক না দিয়ে ওই লেখা কি এখানে দেওয়া যেতো না?
আমি কলকল ভাইয়ের সাথে এমমত। আসলে ভূয়া একটা লেখা।
-
বনসাই মেয়ে১৫ ডিসেম্বর ২০১১, ১৪:৫২
আরেক জনের লেখা আমি কেন দিব?
ঠিক কইছেন। অনেকে দেয়, তারপর এমনসব আলোচনা করে আর ভাব দেখায় যেন সে লিখেছে। যুক্তিখন্ডনও তার কাজ।
হিঃ হিঃ হিঃ এত হাসি পায়!!!
-
নীলবালক১৫ ডিসেম্বর ২০১১, ১৫:৪১
তাহলে আপনি অন্যের লেখা কেন শেয়ার করতে গেলেন এবং লিংক দিলেন। আপনি তো লেখাটি দিয়ে নিচে বা উপরে লিখে দিতে পারতেন যে এটা উনি লিখেছেন অমক ব্লগে অমক তারিখ তাই নয় কি? -
নীলবালক১৫ ডিসেম্বর ২০১১, ১৬:১৫
আমি পড়েছি ভাই। কিন্তু আপনাকে প্রশ্ন করেছি তার উত্তর পাইনি। আরও একটা প্রশ্ন বাড়লো আপনি তার লেখা দিতে পারেন না কিন্তু তার লেখার লিংক তো দিছেন একই হলো না। -
বনসাই মেয়ে১৫ ডিসেম্বর ২০১১, ১৩:৫৩
@ইলা-
একধরনে
ঠিক কইছ। নিজের লেখার মুরোদ নাই, লিংকানো হল না?
(অবশ্য এটা ভাবতে কষ্ট হয়, যে এরকম লেখা পড়বার আগ্রহে 'সোনার বাংলা' ব্লগে যেতে পারে, সে লিখতে পারে না! এটা আমি মানি না)
@ নীল নয়না-
-
বনসাই মেয়ে১৫ ডিসেম্বর ২০১১, ১৩:৪৯
ছাত্র-শিবির পরিচালিত ব্লগের নাম 'সোনার বাংলা'
এর চেয়ে বড় রসিকতা আর কি কিছু আছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
তবে আমি কিন্তু সবসময় সরকার'কেই দোষ দেই।মুক্তিযুদ্ধ পরবর্তিকালীন সময়ে আমরা আমাদের ইতিহাসের যত্ন নেই নি, আমি সরকারের কথা বলছি। অধিকাংশ জিনিষই (তথ্য-প্রমাণ) বক্তিগত সংগ্রহে ছিল। এছাড়াও সরকারে বিভিন্ন সময় এসব স্বাধীনতা বিরোধিরা ছিল। তারাও বিভিন্ন তথ্য-প্রমাণ গায়েব করেছে বলে জেনেছি, এটাই স্বাভাবিক।
এবার আসি, ইতিহাস বিকৃতি প্রসঙ্গে। যখন ইতিহাস সংরক্ষন করা হয় না- যত্ন নেয়া হয় না, তখনই বিকৃতি করা স হ জ হয়।এটাই হয়েছে। তাই মুক্তিযুদ্ধ পরবর্তি সময়ের প্রজন্ম এসব ইতিহাস একেবারেই জানে না বললেই চলে, অন্তত সে ইতিহাস চর্চায় সরকার-সমাজ কোন ভুমিকা রাখতে পারে নি।ব্যর্থ হয়েছে বলব।তাই আপনি যে লিংকটি দিয়েছেন, এরকম লেখার মাধ্যমে নতুনদের স হ জেই ভুলটা বোঝানো যায়। এবং স্বার্থান্ধ সকল মহলই এসব কাজে পেছন থেকে স হায়তা দিয়ে আসছে।
আমাদের উচিত সত্য ইতিহাস জানার চেষ্টা করা- অন্ধভাবে বিশ্বাসী না হওয়া- এবং নিজের জানা-বোঝাকে অন্যের সাথে শেয়ার করা। আপনি একটি লিংক দিয়ে যে কাজটি খানিকটা করেছেন।
ধন্যবাদ।
শুভ হোক! -
বনসাই মেয়ে১৫ ডিসেম্বর ২০১১, ১৪:৫০
এসব দেখার কি কেউ নেই?
কেউয়ের আশায় পইরা থাকলে হবে না, আপনি অখন থেকেই দেখা আরম্ভ করে দিন।
কি খারাপ কইলাম?
-
বনসাই মেয়ে১৫ ডিসেম্বর ২০১১, ১৫:০৬
এই যে শেয়ার করলেন- এভাবে সবাই আস্তে আস্তে শেয়ার করবে- শেয়ার বাজার শক্ত হবে- তারপর কয়েকজন একনম্বুরী করবে-তারপর শেয়ার বাজারে ধ্বস নামবে- সেই ধ্বসে দেশ-বিরোধীরা চাঁপা পড়ে অক্কা পাবে।
শোনেন, দিনের শেষ একটি প্রশ্ন মাথায় আসে- কি করতে পারলাম। ঠিক আছে! কিন্তু, আপনি আপনার জায়গায় ঠিক ছিলেন কিনা সেটাই হয়ত বেশি দরকারী।
বোঝাতে পারলাম কি? -
বনসাই মেয়ে১৫ ডিসেম্বর ২০১১, ১৫:৩৬
'নিজে ঠিক থাকলে জগৎ ঠিক' এটা পুরা ভুয়া কথা।
হয়, খাঁটি ভুয়া কথা।
কিন্তু, নিজের কমিটমেন্টের সর্বোচ্চটা দেয়ার পর আর কি করার থাকে? প্রশ্ন হচ্ছে আমরা কতটা দেই?
এবং তার ধরন-পদ্ধতি-পথ কি?
ফুল গাছের চারা লাগিয়ে- শুধু ফুলের দিকে ফ্যাল ফ্যাল কইরা তাকাই থাকেই সে গাছ হবে না, তাকে নিয়মিত পরিচর্যা করতে হবে। আমরা শুধু দেশকে ভালবাসি আমাদের আবেগি কথায়বার্তায়- কাজে-কর্মে নয়।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক