গণতন্ত্র কী আমি আজো বঝিনি!
গণতন্ত্র কী আমি আজো বুঝতে পারছি না। গণতন্ত্র যদি মত প্রকাশের স্বাধীনতা হয় তাহলে সকল দলই কেন তাদের মত প্রকাশ করতে পারবে না। আমি বিএনপি বা আওয়ামী লীগ নই। আমি এই দেশের একজন সাধারণ নাগরিক। দেশের ভালর জন্য আমি যে কোন ত্যাগে প্রস্তুত। আমি আওয়ামী লীগ করি না বলে আওয়ামী লীগ মনে করে আমি বিএনপির সমর্থক। আবার আমি বিএনপি করি না বলে বিএনপি মনে করে আমি তলে তলে আওয়ামী লীগ করি। এ থেকে পরিত্রাণের উপায় জী আমি জানি না। জানার দরকারও নেই। আসলে যারাই অন্ধভাবে বিএনপি আওয়ামী লীগ বা জামাত করে তারা কেউই প্রকৃত অর্থে দেশকে ভালবাসে না। তারা ব্যস্ত রাজনৈতিকভাবে তাদের ক্যারীয়ার বিল্ড আপ করতে। সত্যিকার অর্থে দেশকে তারাই ভালবাসে যারা দেশের জন্য যখন যা প্রয়োজন তাই করে। এক্ষেত্রে অরাজনৈতিক জনগণই দেশপ্রেমিক। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে অতীতটা একটু স্টাডি করুন। প্রথমে আওয়ামীলীগ হাত মেলাল জামায়াতের সাথে। পরে বিএনটিও হাত মেলাল তাদের সাথে। যার সাথে জামায়াত হাত মেলাচ্ছে না সেই তখন জামায়াতের বিরুদ্ধে বিষোদগার করছেন। এসব আবার এক শ্রেণির বা উভয় শ্রেণির বুদ্ধিজীবীরাই দেখেও না দেখার ভান করছেন। এদেরকে আমি সাধারণ মানুষ হিসেবে ঘৃণা করি। ধর্ম নিয়ে রাজনীতি পৃথিবীর সকল দেশেই আছে। তা থাক। কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা কেন? জামায়াতও কি ক্ষমতার মোহে তাদের দলীয় আদর্শ থেকে বারবার বেরিয়ে আসছে না। এসব অনেক ভাবাভাবির পর আমার এই তিনটি দলকেই ঘৃণা করতে ইচ্ছে করে। কিন্তু পারি না। দেশটা আজ এদের হাতেই বন্দী। এরা তো গণতন্ত্রের বিনিফিশীয়ারী। এরা আমার গলা চেপে ধরতে চায়। চায় চাক তবুও সত্যি কথাটা বলতে দ্বিধা নেই। কারোরই দ্বিধা থাকা উচিত নয়। আমার মনে হয় প্রকৃত দেশপ্রেমিকই এই তিন রাজনৈতিক দলকে ঘৃণার চোখেই দেখে।
লেখক আরীফ খান স্বাধীন
- আরীফ খান স্বাধীন -এর ব্লগ
- ৪ টি মন্তব্য
- ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৮
- রাজনীতি
প্রিন্ট করুন
- ৪ টি মন্তব্য
-
ই বাবু০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৯
ধন্যবাদ পোষ্ট করার জন্য,
আপনার সঙ্গে সহমত প্রকাশ করছি,আশা করছি এধরনের পোষ্ট আরও করবেন।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক