সরকার কি জামায়াতকে ডরায়?
গত কয়েকদিনে জামায়াতের নেতাদের ডায়লগবাজি-দম্ভ বাড়ছেই। এদিকে জামায়াত-শিবির চক্রকে “প্রতিহত করতে” প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর গর্জন শুনেই যাচ্ছি। কিন্তু বাস্তবসম্মতভাবে এই স্বাধীনতাবিরোধী অশুভ শুক্তিকে কিভাবে নির্মূল করা যেতে পারে সেই তরিকা কিন্তু সরকার দিচ্ছেনা।
খুবই আফসোসের কথা, কেননা এই ফাঁকে জামায়াত আরো বেশী শক্তি সঞ্চয় করছে। সাথে তাদের অভিভাবক বিএনপি ও জোট তো আছেই।
যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে কথা বলা, বিচার বন্ধ করে আসামীদের মুক্তির দাবি যদি দেশদ্রোহীতা হয়, তাহলে তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কেন পিছপা হচ্ছে?
সরকার কেন হরতাল ডাকতে দিল জামায়াতকে?
গোয়েন্দা সংস্থাগুলোর লাখ টাকা দামী অফিসারেরা কি ঘাস খায়? স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু গতকালই বললেন যে জামায়াত সমাবেশের অনুমতি চায়নি, সুতরাং তাদের তা করতে দেয়া হবেনা, তাহলে আজকে তারা যে একটা পাল্টা কর্মসূচী দেবে এটা তো সাধারনভাবেই বুঝার কথা। আর সেটা প্রকাশ্যে ঘোষোনা দেবার আগেই কেন সরকার কঠোরভাবে তা প্রতিহিত করতে পারলো না?
এত আফসোস কই রাখি!

লেখক প্রবীর বিধান
- প্রবীর বিধান -এর ব্লগ
- ১১ টি মন্তব্য
- ০৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
- রাজনীতি
প্রিন্ট করুন
- ১১ টি মন্তব্য
-
আলভী০৩ ডিসেম্বর ২০১২, ২২:৪৭
গত চার বছরে জামায়াত কে কোন কর্মসূচীর অনুমতি দিয়েছে? নিবন্ধিত একটি রাজনৈতিক দল সাংবিধানিক ভাবে তারা রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার অধিকার রাখে! যুদ্ধাপরাধীদের বিচার হোক এ ব্যাপারে দেশ প্রেমিক সকল নাগরিক সেটা চাই। -
জাজাফী০৩ ডিসেম্বর ২০১২, ২৩:২৬
এ সরকারে আমায় পেটায়
তোমায় পেটায় আরো
জামাত শিবির ঠেকাবে যে
ক্ষমতা নেই কারো।
এ সরকারের সবচে ভীতি
জামাত এবং শিবির
এসব নিয়ে কানা ঘুসা
শুনছি মিয়া বিবির।
মুজাহিদে মারা গেছে
বলবে ওরা জিহাদী
জানিনা ভাই ওই সুযোগে
হরতাল কী মিয়াদি।
অনুমতির ধার ধারেনা
ডরায়নাতো কারো
ওরাই আবার রাজ পঘে ভাই
ঘটবে যে কী আরো!!!!!!!!! -
তানভীরুল হাকীম০৪ ডিসেম্বর ২০১২, ০০:১৪
জাজাফী ভাই। জামাত রাস্তায় থাক বা যাক তা কিছু না। কবিতা কিন্তু জম্পেশ হইছে। -
মোজাম্মেল কবির০৪ ডিসেম্বর ২০১২, ০১:০৯
সরকার আসলে জামাতের বিরুদ্ধে মুখে যতটা কঠিন বাস্তবে ততটা না... তাদের ভয় আছে বেশী চাপলে বি এন পি এর শক্তি বেড়ে যাবে। সব স্বার্থপর...
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক