আমাদের মেজদা
আমাদের সবার প্রিয়, আমাদের সহব্লগার, শ্রদ্ধেয় মেজদা। অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। দুটি কোম্পানির তিনি কর্ণধার। ‘আর এম এম ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামক কোম্পানির চেয়ারম্যান এবং ‘আই ফোন টিসি লিমিটেড’ নামক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া উনি জিজি উচ্চ বিদ্যালয়, সিংগাইর পৌরসভা, মানিকগঞ্জ এর অন্যতম প্রতিষ্ঠাতা। এখন বুঝতেই পারছেন উনি কি পরিমাণ ব্যস্ত একজন ব্যক্তিত্ব। অথচ শত ব্যস্ততার মাঝেও তিনি প্রথম আলো ব্লগের একজন নিয়মিত ব্লগার। প্রায় প্রতিদিনই উনাকে কিছু না কিছু সময় ব্লগে পাওয়া যায়। উনি যেমন নিজে লিখেন প্রচুর, ঠিক তেমনি সহব্লগারদের লেখা নিয়ে অনুপ্রেরণামূলক মন্তব্যও করেন প্রচুর। তার প্রমাণ উনার সর্বমোট ৫৩৭৩ টি মন্তব্য। আলো ব্লগে উনার বয়স মাত্র ৩ মাস ২২ দিন। আর এই স্বল্প সময়ের মধ্যেই উনি বিভিন্ন ক্যাটাগরিতে এ পর্যন্ত ৫৮ টি পোষ্ট দিয়েছেন, যার মধ্যে ৪১ টি পোষ্ট সঙ্গীত ক্যাটাগরিতে, বাকি ১৭ টি পোস্টের ২ টি উদ্যোগ ক্যাটাগরিতে, ২ টি ব্লগ ক্যাটাগরিতে, ৪ টি কবিতা ক্যাটাগরিতে, ১ টি ছড়া ক্যাটাগরিতে, ১ টি দিনপুঞ্জি ক্যাটাগরিতে, ১ টি মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে, ২ টি গল্প ক্যাটাগরিতে এবং ৪ টি রসরচনা ক্যাটাগরিতে। বুঝতে নিশ্চয়ই কারো অসুবিধা হওয়ার কথা নয় যে, উনি কতো উঁচু মানের একজন ব্লগার। সঙ্গীতই মেজদাকে বেশী টানে।
মেজদার প্রোফাইল ছবি
আমেরিকার বিখ্যাত লেখক George William Curtis বলেছেন “Age is a matter of feeling, not of years.” হ্যাঁ বন্ধুরা, এই উক্তির সার্থক প্রতিচ্ছবি আমাদের মেজদা। আগেই বলেছি, মেজদা মহাব্যস্ত একজন মানুষ। তার ওপর ইতিমধ্যে পঞ্চাশ পেরিয়েছেন। গত ৩১ শে জানুয়ারি ২০১৩ তারিখ ছিল উনার ৫১তম জন্মবার্ষিকী। এতো কিছুর পরেও, সমস্ত ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে, কোম্পানি দুটোর লোকসানের কথা চিন্তা না করে, বয়সকে হার মানিয়ে একজন তরতাজা উদ্দীপ্ত তরুণের ন্যায় প্রতিদিন তিনি চলে যাচ্ছেন শাহবাগ স্কয়ারে, যা ইতিমধ্যেই প্রজন্ম স্কয়ার নাম ধারণ করেছে, বাংলার মাটিকে রাজাকারমুক্ত করার দীপ্ত প্রত্যয় নিয়ে। যারা এই রাজাকার বিরোধী আন্দোলনে বিভিন্ন খোঁড়া অজুহাতে এখনো নিজেকে জড়াতে পারেন নাই, তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা মেজদার ব্লগ বাড়িটা ঘুরে আসুন আর কিছুটা সময় বের করে উনার মতো শাহবাগ স্কয়ারের উত্তাল জনসমুদ্রের গগনবিদারী রাজাকার বিরোধী স্লোগানে একটু কণ্ঠ মিলিয়ে নিজেকে ধন্য করে আসুন।
শাহবাগের প্রজন্ম স্কয়ারের উত্তাল জনসমুদ্রে মেজদা
প্রিয় বন্ধুরা, কোহিনুরের নাম হয়তো আপনারা অনেকেই জানেন। এটা একটি বিখ্যাত ঐতিহাসিক হীরক খণ্ড, যা ব্রিটেনের রানী আলেক্সান্দ্রা তাঁর মুকুটে প্রথম পরিধান করে মুকুটের শোভা বর্ধন করেন। এই সূত্রে এই মুকুট পরবর্তী সময়ে পরেছেন রানী মেরি এবং রানী এলিজাবেথ। । মেজদাও প্রথম আলো ব্লগের একজন কোহিনুর। তাঁর লেখনি, ছোট বড় সকল সহব্লগারদের সাথে তাঁর মধুর সম্পর্ক এবং সর্বোপরি তাঁর তারুণ্য দীপ্ত উপস্থিতি এই ব্লগে আলো ছড়াচ্ছে। আপনাদেরতো বলাই হয়নি, মেজদার আসল নাম কিন্তু কোহিনুর।
রানী আলেক্সান্দ্রার মাথায় কোহিনুর খচিত মুকুট
------------------------------------------------------------------------------------------------
ঘাস ফুল
০৯ ফেব্রুয়ারি ২০১৩

মেজদার প্রোফাইল ছবি
আমেরিকার বিখ্যাত লেখক George William Curtis বলেছেন “Age is a matter of feeling, not of years.” হ্যাঁ বন্ধুরা, এই উক্তির সার্থক প্রতিচ্ছবি আমাদের মেজদা। আগেই বলেছি, মেজদা মহাব্যস্ত একজন মানুষ। তার ওপর ইতিমধ্যে পঞ্চাশ পেরিয়েছেন। গত ৩১ শে জানুয়ারি ২০১৩ তারিখ ছিল উনার ৫১তম জন্মবার্ষিকী। এতো কিছুর পরেও, সমস্ত ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে, কোম্পানি দুটোর লোকসানের কথা চিন্তা না করে, বয়সকে হার মানিয়ে একজন তরতাজা উদ্দীপ্ত তরুণের ন্যায় প্রতিদিন তিনি চলে যাচ্ছেন শাহবাগ স্কয়ারে, যা ইতিমধ্যেই প্রজন্ম স্কয়ার নাম ধারণ করেছে, বাংলার মাটিকে রাজাকারমুক্ত করার দীপ্ত প্রত্যয় নিয়ে। যারা এই রাজাকার বিরোধী আন্দোলনে বিভিন্ন খোঁড়া অজুহাতে এখনো নিজেকে জড়াতে পারেন নাই, তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা মেজদার ব্লগ বাড়িটা ঘুরে আসুন আর কিছুটা সময় বের করে উনার মতো শাহবাগ স্কয়ারের উত্তাল জনসমুদ্রের গগনবিদারী রাজাকার বিরোধী স্লোগানে একটু কণ্ঠ মিলিয়ে নিজেকে ধন্য করে আসুন।
শাহবাগের প্রজন্ম স্কয়ারের উত্তাল জনসমুদ্রে মেজদা
প্রিয় বন্ধুরা, কোহিনুরের নাম হয়তো আপনারা অনেকেই জানেন। এটা একটি বিখ্যাত ঐতিহাসিক হীরক খণ্ড, যা ব্রিটেনের রানী আলেক্সান্দ্রা তাঁর মুকুটে প্রথম পরিধান করে মুকুটের শোভা বর্ধন করেন। এই সূত্রে এই মুকুট পরবর্তী সময়ে পরেছেন রানী মেরি এবং রানী এলিজাবেথ। । মেজদাও প্রথম আলো ব্লগের একজন কোহিনুর। তাঁর লেখনি, ছোট বড় সকল সহব্লগারদের সাথে তাঁর মধুর সম্পর্ক এবং সর্বোপরি তাঁর তারুণ্য দীপ্ত উপস্থিতি এই ব্লগে আলো ছড়াচ্ছে। আপনাদেরতো বলাই হয়নি, মেজদার আসল নাম কিন্তু কোহিনুর।
রানী আলেক্সান্দ্রার মাথায় কোহিনুর খচিত মুকুট
------------------------------------------------------------------------------------------------
ঘাস ফুল
০৯ ফেব্রুয়ারি ২০১৩

লেখক ঘাস ফুল
- ঘাস ফুল -এর ব্লগ
- ১৩৩ টি মন্তব্য
- ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:১০
- ব্যক্তিত্ব
প্রিন্ট করুন
- ১৩৩ টি মন্তব্য
-
নূর মোহাম্মদ নূরু০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৩৭
নামে মেজদা হেলেও কাজে কর্মে তিনি
বড়দা'র ভূমিকা পালন করেন সব সময়।
মেজদাকে অভিবাদন
-
এন ইসলাম রনি০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:০৪
গত কাল ও এক ভাইয়া কে মেজদা সম্পর্কে পোস্ট করতে দেখেছি, কিন্তু কিছুই বুঝলাম না
-
এন ইসলাম রনি০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:১৮
আমি তো ব্লগে নতুন তাই জানি না উনি ঠিক কে, তাই বুঝতে পারছিনা উনাকে নিয়ে পোস্ট কেন
আপনার অনেক গুলো পোস্ট পড়লাম ভেরিয়েশান আছে আপনার ব্লগে, ভালো লাগলো -
এন ইসলাম রনি০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৫০
ওফ্ দুঃখিত, প্রথমে বুঝতে পারি নাই| যারা উনাকে নিয়ে ব্লগ লিখেছেন লেখার ধরন টা একটু ফানি ধাঁচের মনে হয়েছিলো তাই ভেবেছিলাম হয় উনার সাথে খুব ঘনিষ্ট সম্পর্ক নয়তো......
যায় হোক, এখন বুঝলাম ধন্যবাদ
-
মোহাম্মাদ আব্দুলহাক০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:২৯
আমগো দাদাতো গানে পাগল! আর গানের পাগল তো আসরেই থাকে!
সেই শুরু দিকে দাদার একটা গান আমি গেয়েছিলাম। অন্য মাত্রার গীতিকার। -
মোহাম্মাদ আব্দুলহাক০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৩৩
আমি কাজ শুরু করেছি। গরিব মানুষ। কাজ না করলে কী খাবো
আপনার খবর কী? -
মোহাম্মাদ আব্দুলহাক০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৫
আমি বিকেল চারটায় কাজে যাই। সোমবারে আমার ছুটি। এখন আপনাদের ইচ্ছা। কবে কোথায় জানাবে।
-
মেজদা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০১
হাক ভাই ভাল গান গাইতে পারে, আমার একটা গানে সুন্দর সুর করে গেয়ে পাঠিয়েছিলেন। ধন্যবাদ আব্দুল হাক ভাই।
-
মেজদা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৬
ফিরে এলাম শাহবাগ থেকে। এখন কোন কাজই ভাল লাগে না তাই বার বার ফিরে যাই প্রজন্ম চত্বরে। লক্ষ মানুষের দাবীর সাথে নিজেকে মিলিয়ে রাখি কারণ এই দেশের কাছে আমরা কত ঋণী। সেই দেশকে আবার একাত্তরের মত দেশদ্রোহীরা ধ্বংস করতে চায় সেই পরিচিত শকুনেরা। একাত্তরে আমি বয়স কম হওয়াতে মুক্তিযুদ্ধে যেতে পারি নি বলে আফসোস ছিল অনেক কিন্তু এবার ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক ও সকল স্তরের জনতার আন্দোলন দেখে মনে হচ্ছে যুদ্ধ কখনও শেষ হয় না। দেশের জন্য যুগে যুগে যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধে দেশপ্রেমিক সবাইকে অংশ নিতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। তাই বার বার যাই, জনতার কাতারে মিলে আন্দোলনের ভাষায় কথা বলি, সবার সাথে মিলে সেখানে হাতে হাত ধরি। এভাবেই এগিয়ে যেতে হবে সকলকে। আমি যাচ্ছি, আজ শাহিদুল ভাই-কামাল ভাই গিয়েছে আগামীকাল আরও শত শত দেশপ্রেমিক জনতা যাবে। বসে থাকার সময় নাই। সবাইকে বলুন যার যার অবস্থান থেকে তার এলাকায় প্রতিবাদ করুক। ঘাস ফুলকে ধন্যবাদ আমাকে নিয়ে লিখেছেন, যা প্রকান্তরে সকল স্তরের জনতাকে উৎসাহিত করা বুঝায়। প্রজন্ম চত্বরের সাহসী আন্দোলনকারীদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি।

-
মাঈনউদ্দিন মইনুল০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫২
“ফিরে এলাম শাহবাগ থেকে। এখন কোন কাজই ভাল লাগে না তাই বার বার ফিরে যাই প্রজন্ম চত্বরে। লক্ষ মানুষের দাবীর সাথে নিজেকে মিলিয়ে রাখি কারণ এই দেশের কাছে আমরা কত ঋণী।”




আমার মনে একই অনুভূতি বিপ্লবে জড়িত অনেকেরই!
মেঝদাকে শুভেচ্ছা
-
মেজদা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৭
গ-তে গোলাম আযম
তুই রাজাকার-তুই রাজাকার।।।।
প্রজন্ম চত্বরের স্লোগান লিখলাম।
ধন্যবাদ মইনুল ভাই। -
আলভী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৯
মেজদার এই ছবিটা এখন ইতিহাসের স্বাক্ষি এটা সরাসরি আমি গুগুল মামার কাছ থেকে সংগ্রহ করছি এটা কোন ব্যক্তিগত সম্পদ না এটা এখন আন্তর্জাতিক সম্পদ.....মেজদা অনেক কৃতজ্ঞতা রইল আপনার প্রতি....।
-
মেজদা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
এত লোকের মধ্যে কাউকে খুঁজে বের করা কঠিন আর পেলেও একপাশ থেকে অন্য পাশে যেতে প্রায় অসম্ভব। সুতরাং গ্রুপ ছবি তোলা কঠিন। তাছাড়া ছবি তুলে তো যায় না কেউ, গেলে তুলে আনে মাত্র আর অন্যদের উৎসাহিত করার জন্য ছবি তোলা। ধন্যবাদ -
আলভী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৮
মেজদা আপনার ছবি গুগুল মামা প্রজন্ম স্কয়ারে স্হান দিয়েছে.....সে জন্য গুগুল মামা সহ আপনাকে অনেক ধন্যবাদ.....।
-
আলভী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৬
আমি চরাই মামুদের গরু আর মামু চরাই লোকের গরু......আমি তোমার পোষ্টে ডিউটি করছি আর তুমি সারা ব্লগ ঢু মেরে বেড়াচ্ছ........
-
আলভী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
আমি তো অতন্ত্র প্রহরীর মত আছি জেগে,
সব দায়িত্ব পালন করছি একটুও না রেগে!
হাতে নেই ঘুমানোর মত একটু সময়,
ফাঁসির আগ পর্যন্ত এভাবেই ঘুম কামাই!
তুমি যদি থাকো মোর পাশে,
নির্ঘুম রাত কাটিয়ে দিব অনায়াসে........।
-
অনিন্দ্য অন্তর অপু০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৬
প্রিয় একজন মানুষ। একজন ভবা পাগলা। ওনার জীবন আর দর্শন আমাকে মুগ্ধ করে। ব্যক্তিগত আর সামাজিক জীবনে সফল একজন মানুষ। তার জন্য ভালবাসা সবসময়
-
মেজদা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১১
ভবা পাগলা আমাদের মুক্তিযুদ্ধে ভারতের সল্টলেক শরণার্থী শিবিরে লক্ষ লক্ষ টাকা দান করেছিলেন, বঙ্গবন্ধুকে নিয়ে সংগীত রচনা করেছেন। ধন্যবাদ অপু-জয় ভবা।
-
অনিন্দ্য অন্তর অপু১০ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৪৬
আমি শুধু চেয়েছি উনার তারুণ্য দীপ্ত দিকটা তুলে ধরে সবাইকে উদ্বুদ্ধ করতে।
হুম এখন তরুণ, এখনও নবীন এই প্রিয় মানুষটি। -
রব্বানী চৌধুরী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
"" অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। দুটি কোম্পানির তিনি কর্ণধার। ‘আর এম এম ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামক কোম্পানির চেয়ারম্যান এবং ‘আই ফোন টিসি লিমিটেড’ নামক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া উনি জিজি উচ্চ বিদ্যালয়, সিংগাইর পৌরসভা, মানিকগঞ্জ এর অন্যতম প্রতিষ্ঠাতা। "
আমাদের মেজদা সম্পর্কে আমাদের প্রিয় ঘাসফুল এতো সব ঘরের খবর কেমনে জানলে !!!

-
আলভী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
রব্বানী ভাই ঘাস ফুলকে শক্ত করে বকা দিবেন ও সিনিয়র মেজদা সম্পর্কে হাড়ির খবর জানলো কি ভাবে...।
-
রব্বানী চৌধুরী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
শুনেন প্রিয় ঘাস ফুল, আমরা আমাদের মেজদা জেনেছি আমাদের মেজদা হিসাবেই, মেজদার বিষয় সম্পত্তি ধন দৌলত নিয়ে কখনই ভাবি নি আর আমাদের মেজদা আমাদের কোন কিছুই অপূর্ন রাখেন নি। বিশ্বাস না হলে আমাদের মেজদাকে জিজ্ঞাসা করবেন প্লিজ।

-
রব্বানী চৌধুরী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪০
" ঘাস ফুলকে শক্ত করে বকা দিবেন ও সিনিয়র মেজদা সম্পর্কে হাড়ির খবর জানলো কি ভাবে...।"
বড় চিন্তার বিষয় ঘরের খবর পর এ জানলে কেমনে !!!
/
/
/ -
মেজদা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
ইনশাল্লাহ, একদিন দেব ইচ্ছা আছে। এত বড় সাধকের ব্যাপারে লেখা বড়ই কঠিন। ধন্যবাদ ঘাস ফুল। -
নুসরাত জাহান আজমি০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
আমাদের মেজদার নাম কোহিনূর তাতো আমরা জানি,ঘাস ফুল ভাইয়া...
কোহিনূরের মতই তিনি আমাদের সবার কাছে অমূল্য , শ্রদ্ধেয় একজন। সালাম মেজদা.আর ঘাস ফুল ভাইয়া, মেজদা কে নিয়ে খুব সুন্দর একটি পোষ্ট দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ. ভালো যেন থাকা হয়।
-
আলভী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪১
তোমার লন্ডনের আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের মঞ্চ তৈরী করা হয়েছে ওখানেও আন্দোলন চলছে.........তুমি গিয়েছিলে???????????//
-
লুৎফুন নাহার জেসমিন০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
স্যালুট জানাই মেজদাকে । তিনি আমাদের সকলের প্রিয় মেজদা ।
তার তারুণ্য দীপ্ত প্রতিটি পদক্ষেপ আমাদের ভালো মানুষ হতে উৎসাহ দিবে ।
অনেক ধন্যবাদ ঘাস ফুল ভাইকে প্রিয় এই মানুষটিকে নিয়ে সুন্দর একটি লেখা লিখলেন বলে ।
এসো নবীনরা উদ্দীপ্ত হই আমাদের মেজদাকে দেখে ।

-
আলভী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৩
আমিতো লন্ডনের ছবি পাঠাচ্ছি......তাছাড়া শাহবাগে যাওয়া হচ্ছেনা কারন আমি থাকি রাজধানি থেকে অনেক দুর আগেও বলেছি গ্রামের নাম অচিনপুর.....।
-
মেজদা১০ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৫১
এখন ফিরে এলাম, ওয়াও, হাজার হাজার মানুষ সারা রাত জেগে আছে, শ্লোগানে শ্লোগানে মুখরিত। আমাদের প্রথম আলো ব্লগের মডারেটর হাসিব চৌধুরী সহ আরও কয়েকজনকে পেলাম সেখানে।
-
মেজদা১০ ফেব্রুয়ারি ২০১৩, ০১:২৯
লেখনীর মাধ্যমে এই আন্দোলনে অংশ নিয়েছেন তো। তাতেই আন্দোলনে ভিন্ন মাত্রা পাচ্ছে। বিভিন্ন দেশ থেকে সহমত জানানো হচ্ছে। ধন্যবাদ ঘাস ফুল
-
ফেরদৌসী বেগম (শিল্পী)১০ ফেব্রুয়ারি ২০১৩, ০৫:২৬
আমাদের সবার শ্রদ্ধাভাজন আর গুণী মেজদার জন্য রইল শতসহস্র অভিনন্দন আর স্যালুট। সেই সাথে জানাচ্ছি বিলম্বিত শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।
-
মেজদা১০ ফেব্রুয়ারি ২০১৩, ১১:৫১
কাল রাত বারটার পর এসেছি প্রজন্ম চত্বর থেকে। ধন্যবাদ ফেরদৌসি আপু জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। আপনার জীবনও সুন্দর হোক, সার্থক হোক এই কামনা করছি। -
তৌফিক মাসুদ১০ ফেব্রুয়ারি ২০১৩, ১২:২১
ব্লগে তাঁর উপস্থিতি আমার জন্য অনুপ্রেরনা। তাঁর শাররীক সুস্থতা কামনা করি। -
আলভী১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
গাংনী ছোট্র একটা পৌর শহর...তিনদিন কর্মসূচী চালিয়ে ছিলাম...ছবি পোষ্ট করার মত তেমনটি অবশ্য হয়নি..........
-
সালমা কবীর১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪২
আমাদের সবার শ্রদ্ধাভাজন আর গুণী মেজদার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। -
মেজদা১০ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৩৮
ধন্যবাদ সালমা আপু, এখনই প্রজন্ম চত্বর থেকে আসলাম।
পাশে থাকবেন সব সময়। রাজাকারদের ফাঁসি চাই।
-
কামাল উদ্দিন১১ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:১৫
আর রাত ১২টায় ও ওনাকে আমরা শাহবাগ চত্বরে শ্লোগান রত অবস্থায় দেখি টিভির পর্দায় । -
মেজদা১১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৮
কামাল ভাই আর শাহিদুল ভাইকে পেয়ে আমার আর আনন্দের সীমা নাই। অনেক মজা করেছি। -
সেলিনা ইসলাম১১ ফেব্রুয়ারি ২০১৩, ১০:৪১
আমাদের মেজদা হিরো হয়ে গেছেন ---টিভি নিউজে দেখেই আমি বলে উঠলাম আরে এদেখি মেজদা?
মেয়ে বলে মামনি কোন মেজদা? মেয়ের বাবা আমার দিকে তাকায় আছে ভাবলাম আবার না বলে বসে আমার কোন মেজ..
মেজদা আপনি দীর্ঘজীবী হোন সুস্থ্য থাকুন আমাদের হয়ে সব ভাল কাজে প্রতিনিধিত্ব করুন সেই শুভকামনা ও শুভেচ্ছা রইল !
ধন্যবাদ ঘাসফুল পোষ্টের জন্য শুভেচ্ছা রইল -
মেজদা১১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৭
খুব ভাল লাগলো সেলিনা আপার মন্তব্যে। আমি তরুণদের সাথে কাজ করে আনন্দ পাই, দেশের প্রতি ভালবাসার জন্ম তো সেই স্বাধীনতার পূর্ব থেকে আজ পর্যন্ত আছে এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। স্বাধীনতা সার্বভৌমত্ব আর বাংলার প্রতি শ্রদ্ধা আমৃত্যু থাকবে ইনশাল্লাহ। অনেক অনেক দোয়া সেলিনা আপার মেয়ে আর দুলা ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইলো। ঘাস ফুলের প্রতি শুভেচ্ছা রইলো।
-
সেলিনা ইসলাম১২ ফেব্রুয়ারি ২০১৩, ০৬:০০
মেজদা আপনার দেয়া এই মিষ্টিটা আমার অনেক প্রিয় মিষ্টি!
এইটাও আমার প্রিয় মিষ্টি আপনার এবং ঘাসফুলের জন্য । ধন্যবাদসহ অনেক অনেক শুভকামনা -
কামরুন্নাহার ১২ ফেব্রুয়ারি ২০১৩, ০১:৩২
অসংখ্য ধন্যবাদ মেজদাকে। সেই সাথে ঘাস ফুল ভাইকে, যিনি মেজদার সমস্ত গুনাবলি আমাদের মাঝে তুলে ধরলেন। তাঁর প্রাপ্য সম্মন তাঁকে দিলেন। -
মেজদা১২ ফেব্রুয়ারি ২০১৩, ১১:৩৮
আজ বাংলাদেশ সময় বিকাল ৪.০০ মিনিট থেকে ৪.০৩ মিনিট পর্যন্ত বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখানে আছেন ৩ মিনিট দাঁড়িয়ে প্রজন্ম চত্বরের ঘোষিত কর্মসূচীর প্রতি একাত্মতা প্রকাশ করুণ। সম্ভব হলে প্রবাসী ব্লগাররা একত্রিত হয়ে সেই ছবি আপলোড করে দিতে পারেন। ধন্যবাদ -
গহীন১৪ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:১৫
মেজদা কে জানলাম। তবে মনে হয় উনার সাথে আড্ডা দিতে পারলে আরও বেশী জানা যেতো। ব্লগে যখন নিয়মিত হবো তখন একদিন মেজদার সাথে আড্ডার ইচ্ছা প্রকাশ করে গেলাম। মেজদার দীর্ঘ জীবন কামনা করছি। ধন্যবাদ ঘাস ফুল।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য






নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
আমরা সবাই আছি মেজদার সাথে।