"রশীদ জামীল"
"রশীদ জামীল"
লোকটি কী? লেখক, ব্লগার, চিন্তক, মন্তা, সাধক! আমি জানি না। জানার জন্যই এই পোস্ট। আমি কয় বছর ধরে উনার কার্যক্রম পরখ করছি। আমরা স্বপ্ন দেখি। কবি হতে চাই, লেখক হতে চাই। এই লোকটা তা বাস্তব করেন। ম্যাগাজিন ছাপিয়ে অনেক অজানা লেখককে পাঠক সমাজে সুপরিচিত করেছেন। নিজের প্রতি খেয়াল টান নেই। হায়া শরম বলতেই নেই। কার লেখা ভালো, কার লেখা পাঠকের পছন্দ হবে তা দেখেই উনি অনুধাবন করতে পারেন। উনার অনুধ্যান হল, উনি একজন ভালো লেখক চান। উনি নিজেই একজন ভালো লেখক। যা আমরা সবাই জানি। কিম্তু উনি তা মানতে নারাজ। উনার এক কথা, আমি সেই লেখকের দেখা চাই যার কলমের কালি কালান্তরের সূচনা করবে। কে সেই লেখক? কোথায় থাকে সেই লেখক? জবাব আমি পেয়েছি, কালজয়ি সেই লেখক আমাদের মনে থাকেন এবং উনার নাম রশীদ জামীল। কেন বললাম বিশ্লেষণ করছি, স্কুল কলেজে লেখাপড়ে যারা লেখক হয় ওরা আরেক জন লেখক হয় মাত্র। কিম্তু রশীদ জামীল অন্য মাত্র থেকে এসেছেন। He is a scholar. আরবিতে মাওলানা বাংলায় পণ্ডিত। অনেকে উনাকে দেখেছেন। কথা বলেছেন। হাসি ঠাট্টা করেছেন। আড্ডা দিয়েছেন উনার সাথে। কিম্তু উনি কী তা আমি অনুভব করেছি। একদিন বাদ-জোহর আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। কথায় কথায় কবিতার কথা শুরু হলে বলেছিলেন, উনি কবিতা লিখতে পারেন না। আমি বলেছিলাম, পারি না সবাই বলে কিম্তু পারি বলা আসলে খুবই সহজ। উনি তা প্রমাণ করেছিলেন। উনি কবিতা আবৃত্তি করেছিলেন। কবিতা উনার ছিল। আমি যে বিষয়ে আলোকপাত করতে চাই তা হল, কবিতা লেখা বা আবৃত্তি করা খুবই সহজ কিম্তু কবিতায় আল্লাহর উপস্থিতি উপাস্থপনা করা মুখের কথা নয়। উনি তা অনায়াসে পারেন এবং উনি হলেন আমাদের রশীদ জামীল।
হুরাইসাব, আস্সালাম।
এটা আমার ব্যক্তিগত বিষয় এবং বিশ্লষণ।
লেখক মোহাম্মাদ আব্দুলহাক
- মোহাম্মাদ আব্দুলহাক -এর ব্লগ
- ১২১ টি মন্তব্য
- ৩১ জানুয়ারি ২০১৩, ১৮:৪৫
- ব্যক্তিত্ব
প্রিন্ট করুন
- ১২১ টি মন্তব্য
-
জিনজির০১ ফেব্রুয়ারি ২০১৩, ০২:১২
অনুধাবন একটি বড় বিষয়। বোধের অনুমাত্রা সকল সময়ই অনুঘটকের কাজ করে না। তবে শ্রদ্ধেয় রশীদ ভাই সেই কাজটা অনায়াসে করেন। কারণ তিনি নিজে আপাদমস্তক একজন বোধ। লেখক অনেকেই, তবে কয়জন লেখক তৈরী করতে পারেন তা ভাবার বিষয়। এ কথা সকলেই জানেন, বৃক্ষের পরিচয় তার ফলে এবং রশীদ ভাইয়ের পরিচয়ে তাঁর গুণে। আমি নিজে সামান্য একজন মানুষ। তাঁর বোধ ধারণ করবো এত সামর্থ্য আমার নেই। তবে ভাই বলে তিনি যখন বুকে জড়িয়ে ধরেন আমাকে, তখন বুঝি, বোধেরা কাজ করতে শুরু করেছে আমার খুব অতলে। তার নাম শ্রদ্ধা। বোধের আরেক পরিচয়। জেগে উঠুক সকল মায়া। মোটা ভাই, ধন্যবাদ আপনাকে গুণি মানুষটিকে আমাদের সামনে এভাবে তুলে ধরার জন্য। আমরা অক্ষম, তেমনটা ভাল করে পারি না। আপনি পেরেছেন, তাই কৃতজ্ঞ আপনার কাছে।


-
শাহিদুল হক৩১ জানুয়ারি ২০১৩, ১৮:৫৫
না গুরু, যার অন্তর ভালো সেই ভালো মানুষ। উঁনার অন্তর অনেক প্রশস্ত আর ভালো। যার অন্তরে আল্লাহর প্রেম ভালবাসা নেই তার অন্তর অন্ধকারে নিমজ্জিত। তার থেকে দূরে থাকা শ্রেয়। রশীদ জামীল ভাইয়ের অন্তরে আল্লাহর প্রেম ভালবাসা আছে। তাই তিনি অকাতরে সকলের প্রতি ভালবাসার হাত বাড়াতে পারেন। আই লাইক এন্ড লাভ হিম। -
শাহিদুল হক৩১ জানুয়ারি ২০১৩, ১৮:৪৯
আমি যে বিষয়ে আলোকপাত করতে চাই তা হল, কবিতা লেখা বা আবৃত্তি করা খুবই সহজ কিম্তু কবিতায় আল্লাহর উপস্থিতি উপাস্থপনা করা মুখের কথা নয়। উনি তা অনায়াসে পারেন এবং উনি হলেন আমাদের রশীদ জামীল।
-
শাহিদুল হক৩১ জানুয়ারি ২০১৩, ১৮:৫৬
এই বছর অনেক কবি এবং লেখকের স্বপ্ন বাস্তব হবে/হচ্ছে।
হাক গুরুর হক কথা।

-
শাহিদুল হক৩১ জানুয়ারি ২০১৩, ১৯:০৫
গুরু আসলে নিদানে টানাটানি নতুবা কম হলেও এই বছর উনি এক শ বই প্রকাশ করতেন।
দিবনে মাওলায়!
মাওলার প্রতি এই আত্মবিশ্বাস মাওলা কবুল করুক।
-
কামরুন্নাহার ৩১ জানুয়ারি ২০১৩, ২২:০৪
চোর প্রতিদিনই আসে ভাই। ঠিকই বলেছেন। এমন চোর কান্নাকাটি করেও মেলে না। কিন্তু ফুলগাছগুলো / ফুলগুলো আমার খুবই প্রিয়। -
কামরুন্নাহার ৩১ জানুয়ারি ২০১৩, ২২:১৯
ধন্যবাদ আব্দুলহাক ভাই। আমি যে টিয়া পাখীকে তাড়াই না, সেটার প্রমাণতো আপনারা পেলেন। আমি ছবি তুলেছি, কিন্তু তাড়াই নাই। এখন পর্যন্ত গাঁদা ফুল নিয়েই আছে, অন্য ফুল খাওয়া শুরু করলে আমার খুব খারাপ লাগবে। গাঁদা ফুল ফোঁটার দিন প্রায় শেষ হয়ে আসছে। -
তৌফিক মাসুদ৩১ জানুয়ারি ২০১৩, ১৯:০৭
তাঁর সাধারন লেখাগুলো অসাধারন হয়, comments গুলাও ভাল লেখা হয়ে যায়। এই blog এ তিনি আসল গুরু। -
কে এম আব্দুল মোমিন৩১ জানুয়ারি ২০১৩, ১৯:০৮
প্রিয় রশীদ জামীল ও মোহাম্মদ আব্দুল হাক এর জন্য সুখ শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ পাকের নিকট প্রার্থনা করছি। -
মুহম্মদ কামরুল হাসান৩১ জানুয়ারি ২০১৩, ১৯:০৯
কবিতা লেখা বা আবৃত্তি করা খুবই সহজ কিম্তু কবিতায় আল্লাহর উপস্থিতি উপাস্থপনা করা মুখের কথা নয়। উনি তা অনায়াসে পারেন এবং উনি হলেন আমাদের রশীদ জামীল।
অভিনন্দন রশীদ জামীল ভাইকে। -
মাঈনউদ্দিন মইনুল৩১ জানুয়ারি ২০১৩, ১৯:১২
অনেক কিছু জানলাম একজন সাহিত্যসেবক সম্পর্কে।
প্রিয় ব্লগার রশীদ জামীল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই।
আব্দুলহাক ভাইকে শুভেচ্ছা
-
নির্জন শিশির৩১ জানুয়ারি ২০১৩, ১৯:১৬
প্রিয় লেখক রশীদ ভাইয়ের জন্য নিরন্তর শুভকামনা, আব্দুলহাক ভাইকে ধন্যবাদ এবং শ্রদ্ধা -
বালুচর৩১ জানুয়ারি ২০১৩, ১৯:১৬
রশীদ জামিল মানুষ একজন
নিবেদিত এক প্রাণ
তাহার নামে পোষ্টটি লিখে
ছড়িয়ে দিছে ঘ্রাণ ।
জ্ঞানী-গুণী সুবচন সব
বললে হবে সারা
রশীদের পাণ্ডিত্যের তবু
থাকবে আধা পারা ।
এমন একজন মানুষ নিয়ে
আব্দুলহাকের পোষ্টটি
পড়ে আমরা ধন্য হলেম
হাকভাইর জন্য ক্রেষ্টটি । (কে দেবে, আমি ? হুম! ) -
শাহিদুল হক৩১ জানুয়ারি ২০১৩, ২০:৪১
আমার গুরু লাউয়ের ভক্ত
ডুগডুগিটা বাজায়
বলতে গেলে আমার গুরু
ভাব জগতের রাজায়।
তার জন্য ক্রেস্টটা দিলে
থাকবে খুশি সবে
ধন্যবাদ আর শুভেচ্ছাটা
এরই সাথে রবে।
রশীদ জামীল ব্যবহারেও
কাড়তে পারে মন
গুরুর প্রতি তাই তো আমি
খুশি সারাক্ষণ। -
আলভী৩১ জানুয়ারি ২০১৩, ১৯:২১
আল্লাহকে সন্তষ্টির জন্য
কবিতা যে লেখে,
আল্লাহ অবশ্যই তার প্রতি
নেক নজর রাখে!
-
ফেরদৌসা৩১ জানুয়ারি ২০১৩, ১৯:২১
কবিতা লেখা বা আবৃত্তি করা খুবই সহজ কিম্তু কবিতায় আল্লাহর উপস্থিতি উপাস্থপনা করা মুখের কথা নয়। উনি তা অনায়াসে পারেন এবং উনি হলেন আমাদের রশীদ জামীল।



সালাম দুই ভাইজানকে -
জীবন যেখানে যেমন৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৩০
দেখা মাত্র-ই লগ-ইন!
আমার মন্তব্য:
ওনার সামনে আমি দাঁড়িয়ে যদি উচ্চতার মাপ নেই তাহলে দেখা যাবে ওনি আমার ২ বা এক ইঞ্চি ছোট হবেন।
কিন্তু ওনার সাথে যদি আমার ব্যক্তিত্ব মাপতে যাই তাহলে আমি পিঁপড়ের থেকেও ছোট হব!
ওনার সাথে আমার পরিচয় ব্লগ থেকে। এক-ই শহরে বসবাস। আমি ইচ্ছে করলে প্রতিদিন ওনার সাথে দেখা বা কথা বলতে পারতাম। কিন্তু আমি তা করিনি। আমার সেই যোগ্যতা নেই।
একটি বিতর্কিত বিষয় নিয়ে ওনি আমাকে অনেকভাবে শান্তনা দিয়েছেন। এ জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ।
বলতে দ্বিধা নেই; একটি 'উত্তর' পেয়ে ওনার কাছ থেকে আমি কিছুটা ব্যথিতও হয়েছিলাম।
পরে অবশ্য নিজ থেকেই ব্লগিং জগত থেকে সরে গিয়েছিলাম।
অদ্য ঢাকা থেকে সিলেটে কয়েকজন ব্লগারদের আগমনকে কেন্দ্র করে আবার ওনার সাথে সাক্ষাত হল। এরপর ওনার কথায়, আশায়, ভালোবাসায় আবার ব্লগিংয়ে এসেছি।
ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা অবিরাম।
আমি ওনার দীর্ঘায়ূ কামনা করি।
ধন্যবাদ আপনাকে এই পোষ্টটি দেয়ার জন্য।
আপনার জন্য শুভ কামনা। -
ঘাস ফুল৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৩৪
জামীল ভাইকে জানার বয়স আমার মাত্র মাস খানেক হবে। তাও আবার এই ব্লগের করুনায়। সেই অভিজ্ঞতার আলোকে বলছি, আপনি উনার সম্বন্ধে কিছু বাড়িয়ে বলেন নি। তবে হ্যাঁ, অন্যের গুন গান সবাই করতে পারে না। সংকীর্ণতা এসে বাঁধ সাজে। আপনি নিজে একজন ভালো মানুষ বলে অন্যকে ভালো বলতে কুণ্ঠা বোধ করছেন না। জামীল ভাই আর আপনি, দুজনকেই আমার স্যালুট। -
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ২০:০৭
" তিনি কি লেখক, ব্লগার, নাকি চিন্তক, মন্তা, সাধক! -- এগুলি আমাদেরও প্রশ্ন। আজ জানা যাবে হয়তো ।
ছালাম রইলো রশীদ ভাই ও আব্দুল হাক ভাই। -
মেজদা৩১ জানুয়ারি ২০১৩, ২০:১৫
আমরা ক্যারাম বোর্ড খেলি
তাতে কতগুলি ছোট গুটি থাকে
চারটা পকেটে গুটিগুলি ফেলতে হয়।
সেই গুটিগুলি ফেলে একটা স্ট্রাইকার।
ব্লগে আমরা লিখি, মন্তব্য করি, হাসিঠাট্টা করি কিন্তু
মূল কাজ করে দেখলাম রশীদ জামীল ভাই।
আমরা সবাই ছোট গুটি গুলি আর জামীল ভাই সেই স্ট্রাইকার।
এই বৎসর এগারটা বই/উপন্যাস একাই কালান্তর প্রকাশনী সংস্থা থেকে
প্রকাশিত হচ্ছে বলে আমি জেনেছি। এটা কত বড় মহৎ কাজ তা ভবিষ্যৎ
বলবে আর যাদের জীবনে প্রথম লেখা ছাপার অক্ষরে প্রকাশ করার দায়িত্ব নিয়েছে
তাদের জীবনে জামীল ভাই ইতিহাস হয়ে থাকবেন
আর আমরা সেই ইতিহাস স্বাক্ষী হয়ে থাকবো।
ধন্যবাদ জামীল ভাই ও হাক ভাই।


-
রশীদ জামীল৩১ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
বিশেষণের বোঝাটি বেশ ভারি হয়ে গেল। দুর্বল অবয়ব আমার। কমজুর ঘাড়।
সহন বা ধারণ, কোনোটিরই ক্ষমতা আমার নেই। কীভাবে কী করি!
সালাম আর কৃতজ্ঞতা ছাড়া আর কী বলার থাকে?
কপালের আশেপাশে বিচ্ছুতির দাগ। চোখ সেটা দেখে না। কপালটা চোখের সবচে কাছে তো, তাই। আমি আপনার খুব কাছের বলে, অন্তত আমার বিশ্বাস, ছোটভাই বলে কাছে টেনে নিয়েছেন বলে, আমার সীমাহীন অক্ষমতাগুলো আপনার চোখ এড়িয়ে যায়। নিজেকে নিজের থেকে বেশি আর কে জানবে। লাউ ভাল করেই জানে তার ভেতরে পানি ছাড়া আর কিছু নেই। আপনি জানেন না মনেহয়, আমি এখনো বনেই আছি। পরিভাষায় যাকে বলে উলুবন। আর আপনি ছড়াচ্ছেন মুক্তো। কী আর বলার থাকে। ভালবাসা বুঝি এমনই হয়!
আমি আপনার কাছে অনেক কারণেই কৃতজ্ঞ বড়ভাই। আপনি পারেন ঘুমন্ত অনুভূতিকে জাগাতে।
আপনি পারেন মানুষের ভেতর থেকে তার স্বকীয়তাকে বের করে নিয়ে আসতে।
আপনি পারেন ছোটদের সম্মান দিয়ে মহত্বের পরিচয় দিতে।
যা আমরা অনেকেই পারি না। কী আর বলবো?
আপনার কাছে অনেক ঋণ আমার। বিভিন্নভাবে। কিছু আপনি জানেন। বেশিরভাগই জানেন না। জানতে দিইনি বলে। বড় ভারি লাগে মাঝেমধ্যে। আবার ভালও লাগে। এ এক অদ্ভুত অনুভূতি। তবে ঋণ শোধের কোনো ইচ্ছা জাগেনা মনে। কিছু কিছু মানুষের কাছে ঋণি থাকতেই ভাল লাগে।
এখানে যারাই আপনার কথায় বিভ্রান্ত হয়ে আমাকে পুরো মাত্রায় লেখক ভেবে নানা কথা বলেছেন,
সুন্দর সুন্দর শব্দচয়নে, ভালবাসার বাক্যবাণে আপ্লুত করেছেন,
সকলের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানিয়ে বলছি,
এখনো লেখক হয়ে ওঠা হয়নি আমার।
চেষ্টায় আছি, যেনো লেখক হতে পারি।
দোয়া চাই, শুধুই দোয়া
এবং দোয়া।
-------------
-------------------
শাহিদুল ভাই
অরিত্র
নাহার আপা
মাসুদ ভাই
মেজো ভাই
কামরুল ভাই
মইনুল ভাই
লজ্জু
নির্জন শিশির
বালুচর ভাই
আলভী ভাই
ফেরদৌসা আপা
জীবন
ঘাস ফুল
ভাললাগে
নুমান
রব্বানী ভাই
কোহিনুর ভাই
-----------সকলের জন্য শ্রদ্ধা, ভালবাসা আর কৃতজ্ঞতা।
----------------------
-
কামরুন্নাহার ৩১ জানুয়ারি ২০১৩, ২২:১৩
অনেক অনেক ভালবাসা জানাই আপনাকে শ্রদ্ধার সাথে। আপনার লেখল জীবন সার্থক হোক। -
মামুন আহমদ৩১ জানুয়ারি ২০১৩, ২৩:০৮
আমি আপনার কাছে অনেক কারণেই কৃতজ্ঞ বড়ভাই। আপনি পারেন ঘুমন্ত অনুভূতিকে জাগাতে।
আপনি পারেন মানুষের ভেতর থেকে তার স্বকীয়তাকে বের করে নিয়ে আসতে।
আপনি পারেন ছোটদের সম্মান দিয়ে মহত্বের পরিচয় দিতে।
যা আমরা অনেকেই পারি না। কী আর বলবো?
যর জলন্ত প্রমান আমি
সারাটা জীবন কৃতজ্ঞ থাকব
তার কাছে আমি -
মামুন আহমদ৩১ জানুয়ারি ২০১৩, ২৩:১৫
ওয়াসসালাম ভাই সাব
আফনেতো আমার গুরু
আল্লায় আফনারে আকেক জ্ঞান দিছইন
ইকান আমার গুরুরে কইছি -
মামুন আহমদ৩১ জানুয়ারি ২০১৩, ২৩:৩২
ভাই সাব
চির কিতজ্ঞ থাকব
আমি আপনার কাছে
সারাটা জিবন রাখবেন আমাকে
আপনার কাছে
এই আবদারটুকু আমার
আপনার কাছে -
মেজদা৩১ জানুয়ারি ২০১৩, ২৩:৫৭
আপনি এই বৎসর যে কয়জনকে সুযোগ করে দিলেন, কোনদিন এরা বাংলা সাহিত্যে অনেক বড় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। সেইদিন আমার বক্তব্য আপনি ইতিহাস-খুব বেশী করে বলিনি। -
মানচেষ্টার০১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩৮
আমি আপনার কাছে অনেক কারণেই কৃতজ্ঞ বড়ভাই। আপনি পারেন ঘুমন্ত অনুভূতিকে জাগাতে।
আপনি পারেন মানুষের ভেতর থেকে তার স্বকীয়তাকে বের করে নিয়ে আসতে।
আপনি পারেন ছোটদের সম্মান দিয়ে মহত্বের পরিচয় দিতে।
যা আমরা অনেকেই পারি না। কী আর বলবো?
সহমত




-
লুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২০:৫৪
জামিল ভাই আমার খুবই প্রিয় এবং শ্রদ্ধেয় একজন ব্লগার । উনার পোস্টগুলো আমি রুদ্ধশ্বাসে পড়ি ।। এবং দেখি কত মূল্যবান কথা তিনি বলেন । আপনি তার সম্পর্কে যা বলেছেন তার কোনটিই বেশি বলেন নি ।
শ্রদ্ধা রইলো আপনাদের দুজনের জন্য । -
মোঃ মুজিব উল্লাহ৩১ জানুয়ারি ২০১৩, ২১:১১
আমি কিছু কমু না। শেষে স্বজনপ্রীতির অভিযোগ উঠবে।
শুধু রশীদ ভাইজানের উত্তরোত্তর সাফল্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।
ধন্যবাদ হাক ভাইজান। -
অজানা পথিক ৩১ জানুয়ারি ২০১৩, ২২:১২
ভালো বিশ্লেষণ করেছেন। সব মিলিয়ে চমৎকার একজন মানুষ।
আপনাদের দুজনের দীর্ঘায়ু কামনা করছি।
শুভেচ্ছা। -
ফৈরা দার্শনিক৩১ জানুয়ারি ২০১৩, ২২:৪৮
ইন্টারনেট দুনিয়ায় যে-কজনের ভালোবাসা ও ব্যবহার দেখে মুগ্ধ হয়েছি তাদের মধ্যে রশীদ ভাই একজন। তিনি আশ্চর্য মানুষ। কি সুন্দরভাবে কথা বলেন, সব ব্যাপারে ভালো টাকেই আপন করেনেন তিনি। উনার মতো হতে পারলে ধন্য মনে করব নিজেকে। -
আয়েশা আহমদ৩১ জানুয়ারি ২০১৩, ২৩:৪৮
রশীদ জামিলের 'আপা' হিসেবে গর্বে আমার বুক ভরে যাচ্ছে ...
অনেক অনেক শুভকামনা রইলো আমার এ ভাইটির জন্য এবং আব্দুলহাক ভাইয়ের জন্যও । -
মেজদা০১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:০২
রশীদ ভাই আমাদের ভাই, আপনি কেমন আপা হইলেন, মাথায় কিচ্ছু ঢুকছেনা। ঘিলু নাই তো। -
মামুন আহমদ৩১ জানুয়ারি ২০১৩, ২৩:৪৯
রশীদ ভাই আমাদের বড় ভাই
তানর লেখাত আনেক নতুন জিনিষ ফাওয়া যায়
আল্লায় উনারে এবং পোষ্ট দাতাকে সুস্ত শরীরে রাখেন
এবং দীর্গায়ূ দান করেন
আমিন -
নীল সাধু৩১ জানুয়ারি ২০১৩, ২৩:৫২
শুভেছা পলাশ ভাই!
রশীদ জামীল ভাই এর জন্য অফুরান ভালবাসা রইল।
তিনি বিচক্ষন। বুদ্ধিমান। ভাল মানুষ।
ভালো থাকবেন। শুভকামনা।
-
মাটিরময়না০১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩২
আছে আছে--
একটো খেয়াল করে দেখেন তো সহযোদ্ধা---
কিছু কি দেখা যায়?? -
জিনজির০১ ফেব্রুয়ারি ২০১৩, ০২:১৭
আমি আছি, তবে বেশিক্ষণ লাস্টিং করবো না! কারণ ঘুমে সাটার বুইজা আসতাছে!!!


-
জিনজির০১ ফেব্রুয়ারি ২০১৩, ০২:২১
রশীদ ভাই সম্পর্কে কিছু বলব, সত্যিকার অর্থে সে ভাষা নেই। সামর্থ্যও নেই। আমার আজকের আমিকে খুঁজে পাওয়ার পিছনে তার অবদান কতটুকু তা শুধু আমিই জানি। ভালবাসা এবং শ্রদ্ধা রইল ভাইয়ের প্রতি এক সামান্য ছোট ভাইয়ের তরফ থেকে।





-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক