রবিবার ১৯ মে ২০১৩, ৫ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


রাজনীতিতে অশুভ উদ্যোগ প্রতিহত করা হবে

http://www.uttarannews.net
বিকল্পধারার প্রেসিডেন্ট বি. চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নতুন জোট গঠনের প্রক্রিয়া গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার প্রয়াস হলে তা প্রতিহত করবে আওয়ামী লীগ। তবে শুভ উদ্যোগ হলে স্বাগত জানানো হবে। গত ২৫ অক্টোবর গণভবনে আওয়ামী লীগের সভাপতিম-লীর বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এমন কথা জানান দলের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগের সভাপতিম-লীর এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। বি. চৌধুরী ও ড. কামালের ওয়ান-ইলেভেন পরবর্তী বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, নতুন রাজনৈতিক ফ্রন্টের নামে ওয়ান-ইলেভেনের মতো কোনো সরকার গঠনের প্রয়াস চালানো হলে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়োগ করে প্রতিহত করবে। সভাপতিম-লীর বৈঠকের উদ্ধৃতি দিয়ে আশরাফ বলেন, বৈঠকে নতুন ফ্রন্ট গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন ঐক্যফ্রন্ট গঠন একটি শুভ উদ্যোগ। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ফ্রন্ট হলে আওয়ামী লীগ তাকে স্বাগত জানাবে। কিন্তু ফ্রন্টের নামে ওয়ান-ইলেভেনের মতো কোনো পরিবেশ সৃষ্টি বা তার মতো কোনো সরকার করার প্রয়াস হলে জাতি প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগ সর্বশক্তি নিয়োগ করে তা প্রতিহত করবে। ওয়ান-ইলেভেনের মতো কোনো পরিবেশ কেউ চায় না। তিনি বলেন, আশা করি ড. কামাল হোসেন ও বি. চৌধুরী সেই ধরনের প্রয়াস চালাবেন না। জোট গঠনের চেষ্টারত এ দুই রাজনীতিককে ‘উচ্ছিষ্ট’ বলে সমালোচনা করে আশরাফ বলেন, ড. কামাল হোসেন আওয়ামী লীগ ছাড়া কোনো দলে গিয়ে সফল হতে পারেননি। বি. চৌধুরী কিভাবে রাষ্ট্রপতি থেকে উৎখাত হয়েছিলেন। রেললাইনে ধাওয়া দেওয়া হয়েছিল তাকে। তার বাসায় আগুন দিয়ে মারার চেষ্টা হয়েছিল এটা নিশ্চয়ই তিনি ভুলে যাননি।
দলের তৃণমূল সম্মেলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের তৃণমূল পর্যায়ে সম্মেলন হচ্ছে। সেখানে নারী-পুরুষ সকলে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করছেন। আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত গণতন্ত্র বিস্তৃত এটা তারই প্রমাণ। বৈঠকে টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচন পরিচালনার জন্য দলের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও কাজী জাফরুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।
১ টি মন্তব্য
MatirMoyna মাটিরময়না১৯ নভেম্বর ২০১২, ০৪:১০
্মানুষ ঠিক না হইলে এইডা জীবনেও সম্ভব হইব না।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment