শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


[১৪] হজ্ব কিরে সামান্য ব্যাপার

আত্ম জাগরণ
(প্রথম খন্ড)
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
[১৪]
হজ্ব কিরে সামান্য ব্যাপার
ধনীরে কয় হজ্ব করিতে
নির্ধনীর নাহি দরকার- ।।
যে জন সাধে পরশ মণি
সে পায় দর্শন কা’বায় খোদার।।
খোদার কা’বা হেলা করে
অর্থ সময় নষ্ট করে
লাভ কিরে ইব্রাহিমের ঘরে
যথা খোদার নাহি দীদার।।
আগে কর ধন উপার্জন
পরে কর হজ্ব মন
ষড়রিপু হলে দমন
আকবরী হজ্ব হবে তোমার।।
মক্কা শরীফ গেলে পরে
হাজী সাব ডাকবে তোরে
ভেবে দেখো নিজ অন্তরে
হাজী ডাকে লাভ কি তোমার।।
হাজী হয় আউলিয়া গন
খোদার সনে হয় আলাপন
ফরিদ ধর মুর্শিদের চরণ
পাবে হজ্বে খোদার দীদার।।
তাং ২৫/১২/৭৯ইং
মণিপুর মীরপুর ঢাকা।
৬ টি মন্তব্য
KohiNoor মেজদা১৭ নভেম্বর ২০১২, ১৬:২৩
আমি সব সময় শাহ্‌ ফরিদ চিশতীর লেখা গানগুলি পড়ি। খুব ভাল লাগে। জ্ঞানগর্ভ লেখা। ধন্যবাদ আশরাফুল ভাই। সালাম
asha70 জিএমআশা১৯ নভেম্বর ২০১২, ০৮:০৪
সালাম ভাইজান। আপনাকে গান গুলো পড়ার জন্য আপনাকে ধনবাদ। ভাল থাকবেন।
yasmin33 একলা পাখি ১৭ নভেম্বর ২০১২, ১৭:১৩
শেয়ার করার জন্য ধন্যবাদ
asha70 জিএমআশা১৯ নভেম্বর ২০১২, ০৮:০৬
আপনার জন্য শুভকামনা রইল একলা পাখি।
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ১৭ নভেম্বর ২০১২, ২০:০৭
আপনার জন্য শুভকামনা।
asha70 জিএমআশা১৯ নভেম্বর ২০১২, ০৮:০৮
ভাইজান আপনাকে সালাম। শুভকামনা রইল।