মঙ্গলবার ২১ মে ২০১৩, ৭ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


মড়বি যদি পাকি মড় !!!

কুয়েত থেকে আমার এক ভাই এসেছেন কয়েকদিন আগে তিনি আবার চলেও গেছেন।
যাহোক দেশে থাকতে তিনি আমাকে একটি ঘটনা বলেছিলেন, যা আমার মনেহলে এখনও একাই হাসতে থাকি। ঘটনাটা ঘটেছিল কুয়েতের একটি শহরে। তা ছিল এরকমঃ খামার থেকে পিকআপ ভ্যানে করে এক আরবিয়ান ড্রাইভার কিছু মোরগ নিয়ে যাচ্ছেন কোনও একটি দোকানে সরবরাহ করার জন্য। কিছুদূর যাওয়ার পর এক প্রবাসী বাঙ্গালী সেই পিকআপকে সিগন্যাল দিলেন তাকে নেয়ার জন্য। সেই আরবিয়ান ড্রাইভার বাড়তি কিছু ইনকামের আশায় বাঙ্গালী ব্যাক্তিটিকে ভ্যানে তুলে নিলেন। আবার কিছুদূর যাওয়ার পর এক প্রবাসী পাকিস্থানীও সিগন্যাল দিলেন এবং যথারীতি তাকেই ভ্যানে তুলে নিলেন ড্রাইভার। পিকআপ চলছেতো চলছেই। কিছুক্ষন পর পাকিস্থানী লোকটি বাঙ্গালীকে জিজ্ঞেস করলেন
“ভাই এই মোরগগুলো কার ?”
“এগুলো আমি কিনেছি”
“আমারও কিছু মোরগের প্রয়োজন ছিল”
“আমি এগুলো বিক্রি করে দেবো, আমার দিনারের খুব জরুরী প্রয়োজন। আপনি চাইলে কিনে নিতে পারেন”
“কতো দাম?”
“আমি ৭৫ দিনার দিয়ে কিনেছি, আপনি পাঁচ দিনার লাভ দিবেন”
“না ভাই লাভ দিতে পারবোনা, আপনাকে ৭৫ দিনারই দেবো”
“৭৫ দিনারেতো হয়না, আপনি আমার পাশের দেশের মানুষ, আচ্ছা ঠিক আছে ৭৫ দিনারই দিয়েদিন”
পাকিস্থানী লোকটি গুনে ৭৫ দিনার দিয়ে দিলেন বাঙ্গালী লোকটিকে। কিন্তু আরবিয়ান সেই ড্রাইভার ড্রাইভিং সিটে থাকায় ভ্যানের উপরে কি ঘটনা ঘটছে তার কিছুই দেখতেও পারছেননা শুনতেও পাচ্ছেননা। কিছুদূর যাওয়ার পর বাঙ্গালী লোকটি নির্ধারিত ভারা পরিশোধ করে নেমে গেলেন।

এবার কিছুদূর যাওয়ার পর পাকিস্থানী লোকটি ড্রাইভারকে বললেন ভ্যান থামাতে। এবং ভ্যান থেকে নেমে পাকি লোকটা মোরগের খাঁচাগুলো টেনে নামাচ্ছেন ভ্যান থেকে। এবার ড্রাইভারের নজরে এলো এবং তিনি নেমে গিয়ে পাকি কে বাধা দিলেন। পাকি’টা বললেন “এই মোরগ আমার, আমি এগুলো এক বাঙ্গালীর কাছথেকে ৭৫ দিনার দিয়ে কিনেছি” ড্রাইভারের চোখ কপালে উঠেগেলো !! হায় হায় বলছে কি !! এগুলো আমি দোকানে সরবরাহ করবো, আর ও বলছে বাঙ্গালীর কাছ থেকে কিনেছে !! ইতিমধ্যে দু’জনে বেশ ঝগড়া লেগেগেছে! এইবার পুলিশ এলে ড্রাইভার মেমো দেখালেন, আর পাকিস্থানী লোকটা মাথায় হাত দিয়ে হতবাক হয়ে রাস্তার ধারে বসে পরলেন। আর ভাবলেন আমার পাশের দেশের মানুষ আমার সাথে এই করলো !!

(এটি কুয়েতে ঘটা একটি বাস্তব ঘটনা)
৩০ টি মন্তব্য
gorgori এস, এম, সাজেদুল হক০৯ নভেম্বর ২০১২, ১৭:৫৫
ধন্যবাদ
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২০:০৭
আপনাকেও ধন্যবাদ
Rabbani রব্বানী চৌধুরী০৯ নভেম্বর ২০১২, ১৮:০৩
ভালো লাগলো রম্য রচনা। শুভেচ্ছা জানবেন।
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২০:০৮
ধন্যবাদ রব্বানি ভাই,
আপনার প্রতিও শুভেচ্ছা রইলো।
Chatokpakhi1to6 চাতক পাখ ।০৯ নভেম্বর ২০১২, ১৮:২০
ভাবলেন আমার পাশের দেশের মানুষ আমার সাথে এই করলো !!


পাশের মানুষই যে বেশি ক্ষতি করে
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২০:০৯
সব অবশ্য এক না ,
ধন্যবাদ আপনাকে।
Rajrakhi আমিনুল হক ভুইয়া০৯ নভেম্বর ২০১২, ১৮:২৮
আমার পাশের দেশের মানুষ আমার সাথে এই করলো !!

এই জন্যই ভাল ভাবে না জেনে কাউকে বিশ্বাস করতে নেই।
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২০:১০
বিশ্বাস করতে হলে পরখ করে নেয়া উচিৎ।
ধন্যবাদ ভাই।
Numan75 নুমান০৯ নভেম্বর ২০১২, ১৮:৩৯
হুম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম।
তাইলে কিতা পাশের মানুষরে সবসময় ডরাইয়া চলতাম নি !
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২০:১২
না নুমান ভাই ডরাইতা কেনে, তবে চোখ কান খুলা রাখতা।
ধন্যবাদ, ভালা থাকউকা।
kosom সাইফুল ইসলাম (অপু)০৯ নভেম্বর ২০১২, ১৯:০৭
ওই বাঙ্গালির সামান্য অপরাধের জন্য আমরা সবাই ল‍জ্জতি হলাম। এই কারণ‍ই বাঙ্গালিদেরকে বাহিরের মানুষরা দেখতে কিংবা আপন করে নিতে চায় না।
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২০:১৮
সব অবশ্য এক না, তবে বাঙ্গালীদের প্রতি আরবিয়ানদের এক রকম অনিহা আছে। এটা আমার জানা। কেননা আমার চৌদ্দগুষ্টি মধ্যপ্রাচ্য থাকে বলতে গেলে। আর আমার বাবা বর্তমানে ৩০ বছর ছিলেন বাহরাইন । তাই এসব আমার ভালই জানা।
তবে এসব পরিহার করা উচিৎ।
ধন্যবাদ আপনাকে।
MYousuf মোহামমদ ইউসুফ০৯ নভেম্বর ২০১২, ১৯:০৭
(এটি কুয়েতে ঘটা একটি বাস্তব ঘটনা)
যদিও বলছেন বাস্তব আমার মনে হয় ঘটনার নায়কগুলির স্থান পরিবর্তন করা হয়েছে । এখানে বাঙ্গালীর জায়গায় পাকি হবে, পাকির জায়গায় বাঙ্গালী হবে । বাঙ্গালীদের বেলায় এমন খাটে না । প্রায় ২০ বৎসর এই পরিবেশে বাস করে অন্ততঃ বিভিন্ন দেশের মানুষের চরিত্র সম্পর্কে আমার ভাল ধারণা হয়েছে ।
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২০:২৯
যদিও বলছেন বাস্তব আমার মনে হয় ঘটনার নায়কগুলির স্থান পরিবর্তন করা হয়েছে । এখানে বাঙ্গালীর জায়গায় পাকি হবে, পাকির জায়গায় বাঙ্গালী হবে ।

তাতে আমার লাভ কি হবে ??? আমিকি মিত্যে বলছি তাহলে !!!

বাঙ্গালীদের বেলায় এমন খাটে না । প্রায় ২০ বৎসর এই পরিবেশে বাস করে অন্ততঃ বিভিন্ন দেশের মানুষের চরিত্র সম্পর্কে আমার ভাল ধারণা হয়েছে ।

আমি অন্য দেশের গুণগান গাচ্ছিনা। তবে আমাদের দেশের ১০০ ভাগ মানুষকি সৎ ?? আপনি যেখানে ছিলেন সেখানে হয়তো খারাপ কোনও কিছু ঘটেনি, কিন্তু চুরি ধান্দাবাজি, বাটপারি। অহরহই ঘটছে মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে!!! যা শুনে নিজের মাথা হেট হয়েযায়!!!

ধন্যবাদ
polashmiah পলাশমিঞা০৯ নভেম্বর ২০১২, ১৯:৩৮
ঘটনা সত্য হলে আরো অনেক ঘটনাও সত্য। তা আমি বলব না।


দাদা আদাব, ভালা আছইননি?
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২০:৩৩
আদাব মিয়া ভাই। ভালানি ??

চুরি ধান্দাবাজি, বাটপারি। অহরহই ঘটছে মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে!!!

ভালোর সংখ্যাই বেশি, খারাপ ব্যাতিক্রম।
meherajsarmin1 পাহাড়ী০৯ নভেম্বর ২০১২, ১৯:৫৭
পাকী ভদ্রলোক নিজের ভুলেই এমন বিপদে পড়লেন । মেমো ছাড়া কেনাবেচা করলেতো হবেই ... যেখানে সেখানেই ঠকবে ... শুধু বাঙ্গালীর কাছে কেন !
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২০:৩৪
এই আপনি বললেন ঠিক কথা।

অনেক অনেক ধন্যবাদ।
Maeen মাঈনউদ্দিন মইনুল০৯ নভেম্বর ২০১২, ২০:৫২
মজার ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ। পাকিদের মাথায় বুদ্ধি এতটুকুনই। এতটুকু মস্তিষ্কের জোর নিয়েই তারা আমাদের শাসন করতে এসেছিলো।
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২৩:৩৮
পাকি ছাগলগুলোর পেশিশক্তি ছাড়া আর কি আছে !!!
আপনাকে ধন্যবাদ।
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২৩:৩৮
পাকি ছাগলগুলোর পেশিশক্তি ছাড়া আর কি আছে !!!
আপনাকে ধন্যবাদ।
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২৩:৩৮
পাকি ছাগলগুলোর পেশিশক্তি ছাড়া আর কি আছে !!!
আপনাকে ধন্যবাদ।
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৯ নভেম্বর ২০১২, ২১:৪৫
ভালো লাগলো । লিখতে থাকুন অবিরত। চলতে থাকুক আপনার কলম। আপনার জন্য অবিরাম শুভকামনা।
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২৩:৪৪
পাশে থাকলে আরও চলবে, এবং চলতে থাকবে,
আপনাকে ধন্যবাদ।
sulary আলভী০৯ নভেম্বর ২০১২, ২২:১০
চমৎকার রস রচনা......
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২৩:৪৫
ধন্যবাদ
Rjamil রশীদ জামীল০৯ নভেম্বর ২০১২, ২৩:৪০
দাদা----------
jadob যাদব সূত্রধর০৯ নভেম্বর ২০১২, ২৩:৪৭
আদাব রসিদ ভাই,
কিতা কররা দুই হাত বারকরি ? ই ইমোর কাহিনী আমি বুঝিনা, এর লাগি অনেক সময় দেইনা, একটু কউকা।
fardousha ফেরদৌসা১০ নভেম্বর ২০১২, ০৩:৩১
বেক্কল পাকি

পথে ঘাটে যা দেখবে তাই কিনতে হবে নাকি।একটু যাচাই বাছাই করে কিনলে তো আর এমন ধোঁকা খেত না।
jadob যাদব সূত্রধর১০ নভেম্বর ২০১২, ১৫:৩০
বেক্কল পাকি
ধন্যবাদ আপা।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment