শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


বৃষ্টি কামনা

এক পশলা বৃষ্টি কামনা করেছিলাম
ভেবেছিলাম ভিজব, খুউব ভিজব
শুকনো মরুময়; আত্বাটাকে প্রেমাতুর করে তুলব।

২৭ বছরের অপেক্ষার মনমেঘে বৃষ্টির আনাগোনা
আমি বিভোর যেন; যেন ভাসছি,
টুকরো সফেদ মেঘের ভেলার সওয়ার সেজে।

সপ্ত আকাশ ঘুরে হরেক সদাই কিনে
সাজে সাজলাম, বৃষ্টিতে ভিজব।
চুম্বনে চুম্বনে ভেজাবো ওষ্ঠ মুখ।

আকাশ পানে তাকাই বৃষ্টি আসবে,
আসেনা; আসেনা, আসে, আসেনা।

ব্যাকুল চিত্ত বুক ফেটে আওয়াজ করে
এসো হে বৃষ্টি, আমি বহু প্রতিক্ষীত।
আমি নতজানু হই, প্রার্থনা মাগি।

এলো বৃষ্টি টিপটিপ নুপুর তার পায়ে পায়ে
আমি ছন্দ শুনছি, শীতল হচ্ছি; রঙ্গীন হচ্ছি
মাতাল হচ্ছি, আমি পাগল হচ্ছি।
ভালোবাসার মহল উঁচু হচ্ছে বৃষ্টিরতে।

আচমকা এলো ঝড়,
ফেটে গেল স্বপ্ন বুক
উড়ে গেল টুকরো দিক-বিদিক
নেশাঘোর আঁধার চোখে হাতরাই,
খুজি বৃষ্টি; তুমি কোথা,
ফিরে এসো শীতল হতে চাই।

ঠা-ঠা হাসির উচ্চারণে
আলোকিত হলো বৃষ্টির রুপ
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ঝলসে গেলাম
দ্বগ্ধ স্বপ্ন বাসর থেকে দূর্গন্ধ বেরুতে লাগল।

আমি মরে যেতে চাই, মৃত্যু আমাকে নেয়না,
বৃষ্টি ও ঝড়ের বিভৎসা ভূলে যেতে চাই
স্মৃতিটাও স্বস্তি দেয়না।

বৃষ্টির কাছে তোমার কাছে ফোটা সুখ প্রার্থনা
ছিল আমার আজন্ম ভর্ৎসনা
আমি অন্তত চোখ, কান, নাক বিহীন জড় হতে চাই
প্রেমহীন, হৃদয় ছাড়া কেউ হতে চাই। হতে চাই।
৮ টি মন্তব্য
monakash71 মনের আকাশ২৪ ডিসেম্বর ২০১২, ১৯:৫৩
৭ বছরের অপেক্ষার মনমেঘে বৃষ্টির আনাগোনা
আমি বিভোর যেন; যেন ভাসছি,
টুকরো সফেদ মেঘের ভেলার সওয়ার সেজে।

RaselBlogger এম রাসেল মাহমুদ২৪ ডিসেম্বর ২০১২, ২০:৩৪
বৃষ্টির কাছে তোমার কাছে ফোটা সুখ প্রার্থনা
ছিল আমার আজন্ম ভর্ৎসনা
আমি অন্তত চোখ, কান, নাক বিহীন জড় হতে চাই
প্রেমহীন, হৃদয় ছাড়া কেউ হতে চাই। হতে চাই
mehedi7070 অসংজ্ঞায়িত মেহেদী২৪ ডিসেম্বর ২০১২, ২১:৫২
আমি অন্তত চোখ, কান, নাক বিহীন জড় হতে চাই
প্রেমহীন, হৃদয় ছাড়া কেউ হতে চাই। হতে চাই।


এ চাওয়া যে আমারও

সুন্দর কবিতা
gmshiraj গোলাম মওলা সিরাজ২৪ ডিসেম্বর ২০১২, ২২:২৭
ধন্যবাদ
অসংজ্ঞায়িত মেহেদী
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৫ ডিসেম্বর ২০১২, ০০:৩৩
সপ্ত আকাশ ঘুরে হরেক সদাই কিনে
সাজে সাজলাম, বৃষ্টিতে ভিজব।
চুম্বনে চুম্বনে ভেজাবো ওষ্ঠ মুখ।


কবিতার কিছু কথা হৃদয়ে গেঁথে যায় সহজেই। শুভেচ্ছা রইল
gmshiraj গোলাম মওলা সিরাজ২৫ ডিসেম্বর ২০১২, ১৭:২৪
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
neelsadhu নীল সাধু২৫ ডিসেম্বর ২০১২, ১১:০১
ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো -
MatirMoyna মাটিরময়না২৫ ডিসেম্বর ২০১২, ১৪:৪১
ধন্যবাদ নিবেন--

শুভেচ্ছা সতত