ভালোবাসার সুখ

নিস্তব্ধতার মাঝে মাঝে
অপরাহ্নের এই যে চোরা বিষণ্ণতা
এতেও এক ধরণের সুখ জড়িয়ে থাকে
তোমার আমার ভাবনার মাঝে
আর কেউ আসতে পারে না ,
সেখানে শুধুই আমরা দুজন
সুখের জাল বুনে যাই ।
এবার সময় এসেছে …
অনেক দূরের পথ পাড়ি দিতে হবে একাকী
কিন্তু ঠিকানা সেই একই
যেখানে দেখা হবে দুজনায় ।
ভালোবাসা হল হৃদয়ের স্পন্দন
তবে তোমার আমার মিলনে
এত প্রতিবন্ধকতা কেন ?
সত্যি যদি চলে যাই …
নিশুতি রাতে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে দেখো,
একটি তারা একা আকাশের গায়ে
আজও আছে তোমার অপেক্ষায়
মহাকাশের অনন্ত সীমায় ।।
লেখক মিমি১
- মিমি১ -এর ব্লগ
- ৫ টি মন্তব্য
- ২০ ডিসেম্বর ২০১২, ০০:৫২
- স্মৃতিচারণ
প্রিন্ট করুন
- ৫ টি মন্তব্য
-
নোমান সাইফুল্লাহ২০ ডিসেম্বর ২০১২, ০১:৩৯
খুব সুন্দর কবিতা। আপনাকে অনেক ধন্যবাদ। লিখতে থাকুন নিরন্তর......... -
শ্যামল নওশাদ২০ ডিসেম্বর ২০১২, ০৪:৫৪
তবে তোমার আমার মিলনে
এত প্রতিবন্ধকতা কেন ?
প্রতিবন্ধকতা ছাড়া ভালবাসায় মজা নেই। বিচ্ছেদের সুরটি ভালো লাগল।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক