রবিবার ১৯ মে ২০১৩, ৫ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


জাতীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজঃ ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতির মৃত্যুদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি


জাতীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৮৮ সালের ১৯শে নভেম্বর কানাডার মন্ট্রিলে মৃত্যুবরণ করেন। ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি চিত্রশিল্পী হামিদুর রহমানের মৃত্যুদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

চিত্রশিল্পীহামিদুর রহমান ১৯২৮ সালে পুরনো ঢাকার ইসলামপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মির্জা ফকির মোহাম্মদ এবং পিতামহ মির্জা আবদুল কাদের সরদার। হামিদুর রহমান ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী।

ঢাকা আর্টস স্কুল (বর্তমান চারুকলা ইন্সটিটিউট) থেকে চিত্রকলার উপর প্রাথমিক শিক্ষা গ্রহণ করে তিনি উচ্চশিক্ষার্থে বিদেশ যান। প্যারিসের ইকোল দ্যা বোজ আর্টস (Ecole des Beux Arts) শিক্ষা গ্রহণ করে লন্ডনের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ডিজাইন থেকে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। ১৯৫৬ সালে দেশে ফিরে আসেন। ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রে যান। ১৯৫৯-১৯৬০ পর্যন্ত তিনি পেনসিলভিয়া অ্যাকাডেমি অব ফাইন আর্টস- চিত্র কলা বিষয়ে গবেষণায় নিযুক্ত ছিলেন।

(হামিদুর রহমানের নকশা অনুসারে নির্মিত)
চিত্রশিল্পী হলেও ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে তিনি সমধিক পরিচিত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদের স্মরণে হামিদুর রহমানের নকশা অনুসারে শহীদ মিনার নির্মিত হয়। উল্লেখ্য হামিদুর রহমানের রূপকল্পনা অনুসারে ১৯৬২ সালের ১২ই ফেব্রুয়ারি সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণকাজ কাজ শুরু হয়। ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

বিস্তারিত জানতে দেখুনঃ
Banglapedia
Hamidur Rahman
১৬ টি মন্তব্য
solaiman94 সোলাইমান ইসলাম নিলয়১৯ নভেম্বর ২০১২, ১১:৪৬
শ্রদ্ধাঞ্জলি।
nuru07 নূর মোহাম্মদ নূরু১৯ নভেম্বর ২০১২, ১৭:৪৯
নিলয় ভাই
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করার জন্য।
Maeen মাঈনউদ্দিন মইনুল১৯ নভেম্বর ২০১২, ১২:১৩
শহীদ মিনারকে মনে রাখলেও স্থপতিকে আমরা অনেকেই ভুলে গেছি, যেমন ভুলে যাই দেশের স্থপতিকে।

আবারও একটি তাৎপর্যময় পোস্ট দিলেন প্রিয় নূর মোহাম্মদ ভাই।
nuru07 নূর মোহাম্মদ নূরু১৯ নভেম্বর ২০১২, ১৭:৫২
আমরা সত্যিই অভাগা
তাই সহজে বিস্মৃত হই।
গুণীজনদের সম্মান করতে
চাইনা তাই আমরা এত
পিছিয়ে থাকি। ধন্যবাদ
আপনাকে মন্তব্য করার জন্য
kalpuruss আমি কালপুরুষ১৯ নভেম্বর ২০১২, ১২:১৮
লেখককে ধন্যবাদ তার সুন্দর পোস্টের জন্য।

স্থপতির প্রতি শ্রদ্ধাঞ্জলি।
nuru07 নূর মোহাম্মদ নূরু১৯ নভেম্বর ২০১২, ১৭:৫৩
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
ও শুভেচ্ছা মন্তব্য করার জন্য
tmboss172 তৌফিক মাসুদ১৯ নভেম্বর ২০১২, ১২:২১
এমন কথা মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
nuru07 নূর মোহাম্মদ নূরু১৯ নভেম্বর ২০১২, ১৭:৫৩
মাসুদ ভাই আপনাকেও ধন্যবাদ
মন্তব্য করার জন্য
KohiNoor মেজদা১৯ নভেম্বর ২০১২, ১২:৩৩
নুর মোহাম্মদ নুরু ভাইকে অনেক অনেক শুভেচ্ছা।
আমি হামিদুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। কামনা করি
তার পরিকল্পনার বাকি অংশ সহ পরিপূর্ণ ভাষার মিনার পাব।
nuru07 নূর মোহাম্মদ নূরু১৯ নভেম্বর ২০১২, ১৭:৫৫
আমাদের সকলের বিশ্বাস পরিকল্পনার
বাকি অংশ সহ পরিপূর্ণ ভাষার মিনার
পাবো আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে
Rabbani রব্বানী চৌধুরী১৯ নভেম্বর ২০১২, ১৩:১২
চিত্রশিল্পী হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী তে আমাদের শ্রদ্ধা। তথ্য বহুল পোষ্টটি শোয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
nuru07 নূর মোহাম্মদ নূরু১৯ নভেম্বর ২০১২, ১৭:৫৬
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
রাব্বানী ভাই। শুভেচ্ছা রইলো আপনার
জন্য
ovi1404 এম আলম অভি১৯ নভেম্বর ২০১২, ১৪:০২
নুরু ভাইকে অনেক অনেক শুভেচ্ছা।
nuru07 নূর মোহাম্মদ নূরু১৯ নভেম্বর ২০১২, ১৭:৫৬
অভি ভাই,
ভালো থাকবেন
শুভেচ্ছা আপনাকেও
আপনার শুভকামনার জন্য
MainulAmin মাইনুল আমিন১৯ নভেম্বর ২০১২, ১৬:১৩
জাতীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শহীদ মিনারের স্থপতির প্রতি আমাদের আমাদের শ্রদ্ধাঞ্জলি---------------------
মূল্যবান পোস্টটির জন্যে প্রিয় নুর মোহাম্মদ নুরু ভাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা ---------------------
nuru07 নূর মোহাম্মদ নূরু১৯ নভেম্বর ২০১২, ১৭:৫৮
মাইনুল ভাই,
আপনাকেও অনেক অনেক
শুভেচ্ছা ও ধন্যবাদ সবসময়
আমার সাথে থাকার জন্য

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment