মুভি রিভিউঃ জলিল সাহেবে স্পীড - পর্ব ১
প্রথমেই Bangladesh Student Federation at York University (YBSF)-এর সকল executive-দের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা, এত সুন্দর একটা ইভেন্ট দাঁড়া করানোর জন্য। অনেকদিন পর আবার একটা বাংলাদেশ-বাংলাদেশ ভাব পেলাম কানাডা বসে। Bravo, and keep it up!
যারা মুভি নাইটে আসতে পারেনি তাদের জন্য ছোট করে আমার আজকে অভিজ্ঞতা লিখে দিচ্ছি।
বিকালে ক্লাস শেষ হবার পর ঠিক করলাম মুভি দেখতে যাব। কিছুদিন আগে ছোট ভাইরা অনেক করে request করেছে ফেইসবুকে। তাদের কথার একটা দাম আছে। সেই দাম দেবার জন্য আমি দুরুদুরু বুকে উপস্থিত হলাম টিকেট কিনতে। বুক দুরুদুরু করছে, কারণ - টিকেট এখন ও অবশিষ্ট আছে কিনা জানি না!
ছবি শুরু হবার কথা ৫ টায়। এখন বাজে ৬ টা।
হলওয়ের সামনে BSF-এর বিশাল চেকপোষ্ট বসানো হয়েছে। চেকপোষ্টে বসে আছে রাগি-রাগি চেহারার একজন মেয়ে। আমাকে দেখে তার চোয়াল আরো শক্ত হলো বলে মনে হল।কথা শুনে অনুমান করতে পারলাম সিনিয়র মেম্বাররা তেমন কেও আসেনি। জুনিয়র হয়ে এতটুকু support আশা করাতে তাকে দোষও দেয়া যাচ্ছে না। যাইহোক, সেই চাঁপা অভিমান থেকেই হোক, বা আমার দেরীতে আসার কারণে- ২ টাকার টিকেট কেনার জন্য্ ৫ টাকার কচকচে নোট বের করতেই আমাকে ছোটোখাটো একটা ধমক দেয়া হল!
তবে যেটাই হোক, টিকেট যখন পেয়েছি, এসব কথা ধরে আর লাভ নেই। আমি হনহন করে হাঁটা দিলাম থিয়েটারের দিকে। দরজা দিয়ে ঢোকার ঠিক আগ-মূহুর্তে গার্লফ্রেন্ডের সতর্কবানী সমেত টেক্সট পেলাম– “বসার সময় খালি সিট দেখে বসবে। কোন মেয়ে যেন পাশে না থাকে । আমি আসছি। Save me a seat and some Jaal Muri” মুভিতে আধা ঘন্টা দেরীতে এসেও – একটা ভাল সিট, ও extra ঝাল-মুড়ির আবদার মাথায় নিয়ে আমি সিনেমা হলে ঢুকে পরলাম।
(চলবে)
আমার পোষ্টগুলো সম্পর্কে অভিযোগ পাই, সেগুলো নাকি 'সাইজে বেশ বড়'। ব্লগারদের সুবিধার্থে তাই এবার ছোট ছোট ভাগে লেখাটি ছাপাচ্ছি। এই লেখাটি ছিল আমার প্রথম আলো ব্লগে লেখা প্রথম রিভিউ। কাল-বৈশাখি ঝড়ে যা হারিয়ে গিয়েছিল।

লেখক ফাহিম আজিজ
- ফাহিম আজিজ -এর ব্লগ
- ০ টি মন্তব্য
- ০২ নভেম্বর ২০১২, ০৯:২২
- চলচ্চিত্র
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক