শনিবার ১৮ মে ২০১৩, ৪ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


'''রেলের দুর্নীতি জনগন সেবা থেকে বঞ্চিত'''

গত শনিবার প্রথম আলোয় রেলকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর- দিনাজপুর জেলার পার্বতীপুর রেলষ্টেশনে রেলওয়ে ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় প্রশাসনে তোলপার শুরু হয়েছে । রেল কতৃপক্ষসহ প্রশাসন নড়েচড়ে বসেছে । ইতিমধ্যে রেলওয়ের নয় কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে । গঠন করা হয়েছে তদন্ত কমিটি । এখন দেখার অপেক্ষায় তদন্ত কমিটি কি প্রতিবেদন দেন ।
তেল চুরির ঘটনা নতুন নয় । সারা দেশের রেল ইঞ্জিনগুলো থেকে লোকোমাষ্টারদের সহযোগিতায় যে তেল চুরি হয় তা স্পষ্ট । রেলষ্টেশন,ইয়ার্ড এবং লোকোশেডের
যারা দায়িত্বে থাকেন তাদের প্রাকাশ্য মদদে রেলের এই অপকর্ম সংঘটিত হয়ে আসছে যুগ যুগ ধরে । তারা রেলের যন্ত্রাংশ থেকে শুরু করে তেল চুরি এমনকি বাড়তি ব্যায় দেখিয়ে শতশত কোটি টাকা হাতিয়ে নিয়েছে । কেউ হয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ ।
পাশাপাশি উত্তারাঞ্চলের সৈয়দপুরে অবস্থিত দেশের একমাত্র রেল কারখানাটির চিত্র প্রায় একই । এখান থেকে প্রতিদিন কি পরিমান মূল্যেবান যন্ত্রাংশ চুরি যায় তার হিসাব মেলানো দূরহ ব্যাপার ।
রেলের চুরি এবং অপচয়ের ফলে রেলকে গুনতে হচ্ছে হাজার হাজার কোটি টাকার লোকসান । ফলে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন । সরকার দূর্নীতির কারনে রেলকে বেসরকারী খাতে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ।
এখন আমাদের প্রত্যাশা সরকার রেলের সকল ধরনের দূর্নীতি বন্ধ করে জনগনের প্রকৃত সেবা নিশ্চিত করবেন ।
১২ টি মন্তব্য
256961 আব্দুল্যাহ্ আল-মামুন১৬ জানুয়ারি ২০১২, ১৩:২০
রেলের দূর্নীতি বন্ধে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে ।
SYEDM বাংলার ছায়া১৬ জানুয়ারি ২০১২, ১৩:৪৬
ভাই ছোট খাট চুরির কথা এখন বাদ দিন। ঋণ প্রকল্প নিয়ে হাজার কোটি টাকা লুটপাট, ট্রেনের উপকরণ ক্রয় ও বিক্রয়ে হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে এই দিকগুলো ঠেকাতে মনযোগী হই। ছোট খাট এ সকল চুরি তুলে ধরতে গিয়ে আমরা বড় বড় চোরদের আড়াল করি...
SYEDM বাংলার ছায়া১৬ জানুয়ারি ২০১২, ১৩:৪৬
ভাই ছোট খাট চুরির কথা এখন বাদ দিন। ঋণ প্রকল্প নিয়ে হাজার কোটি টাকা লুটপাট, ট্রেনের উপকরণ ক্রয় ও বিক্রয়ে হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে এই দিকগুলো ঠেকাতে মনযোগী হই। ছোট খাট এ সকল চুরি তুলে ধরতে গিয়ে আমরা বড় বড় চোরদের আড়াল করি...
SYEDM বাংলার ছায়া১৬ জানুয়ারি ২০১২, ১৩:৫১
কুমিল্লার ৮৫ কিলোমিটার রেলপথ থেকে পাথর ও ক্লিপ চুরি: বাড়ছে ঝুঁকি
http://www.google.com/url?sa=t&rct=j&q=%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AA&source=web&cd=7&sqi=2&ved=0CEIQFjAG&url=http%3A%2F%2Fwww.bonikbarta.com%2F2011-10-26%2Fnews%2Fdetails%2F11170.html&ei=WdYTT9HhKIP5rQeoy-3xAQ&usg=AFQjCNG0jaUDpTBbntHsEezQzxvYWr6PNw&cad=rja
256961 আব্দুল্যাহ্ আল-মামুন১৬ জানুয়ারি ২০১২, ১৩:৫৩
রেলের দূর্নীতি সব ক্ষেত্রে ঘটছে সেটা ঠিক । মাঠ পর্যায়ের দূর্নীতি কম নয় ।
256961 আব্দুল্যাহ্ আল-মামুন১৬ জানুয়ারি ২০১২, ১৩:৫৭
বাংলার ছায়া সহমত । এ বিষয়ে আপনার পোষ্ট আশা করছি । ধন্যবাদ ভাল থাকবেন ।
Niloy1073 নির্ঝর নাসির১৬ জানুয়ারি ২০১২, ১৬:০৮
সহমত
iqbalcomilla মুহাম্মদ ইকবাল হোসেন১৬ জানুয়ারি ২০১২, ১৬:৫০
ধন্যবাদ। রেলের দূর্নীতি নিয়ে আরো অনেক অনেক লেখা আসা প্রয়োজন।
Rjamil রশীদ জামীল১৬ জানুয়ারি ২০১২, ১৬:৫৩
আশা করছি দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রী খেয়াল দেবেন।
তবে কথা হচ্ছে, বাংলাদেশের কোন সরকারের আমলেই বা কোন সেক্টরটি পুত-পবিত্র ছিলো??

সর্বাঙ্গেই তো ব্যাথা, অষুধ দেবো কোথা?????
kawsarhappy এম কে হাসান১৭ জানুয়ারি ২০১২, ০১:২৯
256961 আব্দুল্যাহ্ আল-মামুন১৭ জানুয়ারি ২০১২, ০১:১০
মুন লাইট,ধন্যবাদ আপনাকে ।
256961 আব্দুল্যাহ্ আল-মামুন১৮ জানুয়ারি ২০১২, ১০:১৭
জামীল ভাই,ভালো থাকবেন । ধন্যবাদ আপনাকে ।