সমকামী অধিকার: অবিলম্বে বৈষম্যমূলক আইন সংশোধন করা প্রয়োজন!

বিশ্বের অন্যান্য অঞ্চলের ন্যায় বাংলাদেশে বসবাসরত সমকামী ব্যক্তিরা শুধুমাত্র যৌন প্রবৃত্তি (সেক্সুয়াল ওরিয়েন্টেশন) ও লিঙ্গ পরিচয় (জেন্ডার আইডেন্টিটি)’র কারনে সহিংসতা ও বৈষম্যের শিকার হন। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় সকল নাগরিকের জন্য আইনের শাসন,মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাছাড়া,সংবিধানের ২৭ অনুচ্ছেদে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হিসেবে স্পষ্টভাবে ঘোষনা করে সকল প্রকার বৈষম্য নিষিদ্ধ করেছে। এমনকি সংবিধানের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র সকল ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমসুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এতদ্বসত্ত্বেও বাংলাদেশে সমকামী ব্যক্তিরা শুধুমাত্র যৌন প্রবৃত্তি ও লিঙ্গ পরিচয়ের কারনে হত্যা,ধর্ষন,শারীরিকভাবে আহত,নির্যাতন,স্বেচ্ছাচারী আটক এবং চাকুরী,স্বাস্থ্য,শিক্ষাক্ষেত্রে বৈষম্যসহ বিভিন্নরকম সহিংসতার শিকার হন।
সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১ ধারায় সকল মানুষ স্বাধীন এবং সম মর্যাদা ও অধিকার নিয়ে জন্ম গ্রহণ করে বলে ঘোষনা করা হয়েছে। ফলে লেসবিয়ান,গে,বাইসেক্সুয়াল,ট্রান্সজেন্ডার (এলজিবিটি)সহ সকল মানুষ আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী জীবনের অধিকার;ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষা পাওয়ার অধিকার;স্বেচ্ছাচারী আটক,গ্রেফতার ও নির্যাতিত না হওয়ার অধিকার;মত প্রকাশ,সংগঠন করা ও শান্তিপূর্ন সমাবেশের অধিকারসহ একজন মানুষ হিসেবে প্রাপ্য সহজাত সকল অধিকার পূর্ণরূপে উপভোগ করার অধিকারী।
পৃথিবীর অনেক দেশের ন্যায় বাংলাদেশেও সমকামিতা বা সমলিঙ্গীয় মিলন আইনে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন কি তা যদি দু’জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির পূর্ণ সম্মতিতে হয় তবুও। বাংলাদেশ দন্ড বিধির ৩৭৭ ধারা সমকামিতাকে প্রকৃতির বিরুদ্ধে অস্বাভাবিক অপরাধ হিসেবে গন্য করছে। উক্ত ধারায় উল্লেখ করেছে,যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোন পুরুষ,নারী বা জন্তুর সহিত,প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা যেকোন বর্ণনার কারাদণ্ডে–যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে-দন্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে।
সমকামিতার অধিকারকে বৈধতা দিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে গত ১৭ জুন ২০১১ ইং তারিখে একটি প্রস্তাব পাশ হয়েছে। উক্ত প্রস্তাবে যৌন প্রবৃত্তি বা লিঙ্গ পরিচয়ের উপর ভিত্তি করে কোন ভেদাভেদ থাকবে না এবং লেসবিয়ান,গে,বাই-সেক্সুয়াল ও ট্রান্সজেন্ডাররা অন্য লিঙ্গের মানুষের মতোই সমঅধিকার ভোগ করবে মর্মে ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সুপ্রিম কোর্ট ২০০৯ সালের জুলাই মাসে এক আদেশের মাধ্যমে সমকামিতা অবৈধ নয় মর্মে ঘোষনা করেছে। ভারতীয় সুপ্রিম কোর্ট শুধুমাত্র যৌন প্রবৃত্তির কারণে দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের পূর্ণ সম্মতিতে সম্পাদিত যৌন ক্রিয়া অপরাধ হিসেবে গন্য করা মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লংঘন বলে মন্তব্য করেছে।
আমাদের দেশে সমকামিতাকে পাপ বলে গন্য করা হয়। সমকামিতা যদিও প্রকৃতি প্রদত্ত স্বাভাবিক বিষয়,তবুও পরিবার,সমাজ,রাষ্ট্র সব জায়গায় সমকামী ব্যক্তিকে বৈষম্যের শিকার হতে হয়। এমনকি আমাদের জাতীয় আইনেও সমকামিতাকে প্রকৃতির বিরুদ্ধে সম্পাদিত কাজ মর্মে অপরাধ হিসেবে গন্য করা হয়েছে। যা আমাদের পবিত্র সংবিধান এবং অন্যান্য আন্তর্জাতিক আইন ও ঘোষনা প্রদত্ত অধিকারের সুস্পষ্ট লংঘন। সমকামী ব্যক্তির বিরুদ্ধে বিদ্যমান বৈষম্য দূর করে সমাজে তাদের যথাযথ মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমানে বিদ্যমান বৈষম্যমূলক আইন দন্ডবিধির ৩৭৭ ধারা বিলোপ করা এখন সময়ের দাবী।
লেখক বাক্সবন্দী বিবেক
- বাক্সবন্দী বিবেক -এর ব্লগ
- ১০০ টি মন্তব্য
- ২৫ জানুয়ারি ২০১৩, ১৭:১৪
- সমাজ
প্রিন্ট করুন
- ১০০ টি মন্তব্য
-
মাইনুল আমিন২৫ জানুয়ারি ২০১৩, ১৭:৪৯
আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ হলেও প্রত্যেকটি মানুষ এখানকার ধর্ম বিশ্বাসী । নাস্তিক খুব একটা এখানে আছে বলে মনে হয় না । এ আইন নাস্তিকদের জন্যেই প্রযোগ্য হতে পারে যদি আমাদের দেশে থেকে থাকে । তাছাড়া একজন সমকামী পুরুষ বা নারীরূপ ব্যক্তি যদি প্রতিবেশী সুস্থ কারো সাথে স্থায়ী যৌন সম্পর্কে লিপ্ত হয়---- তাতে অটিস্টিক শিশুর জন্ম হতে পারে আরও বেশি ঝুকি নিয়ে । অথবা ভয়াবহ এইচ আইভি ছড়াতে পারে সমাজের সর্বত্র । এতকিছুর পরেও যদি কোন আইনের সংস্কার করতে হয় তাতে সমকামিদেরকে চারি দেয়ালে আটকাতে হবে যা হিতে আরও বিপরিত হতে পারে । তাই এ আইন আমাদের দেশের প্রেক্ষাপটে প্রযোজ্য নয় । আসা বুঝতে পেরেছি । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময় ---------------।
-
এম ই জাভেদ২৫ জানুয়ারি ২০১৩, ১৮:০০
সমকামিতা আমাদের ধর্মীয় অনুশাসন ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী । এটা বিকৃত রুচির কিছু মানুষের অসুস্থ আচরণ বৈ কিছু নয়।
বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আপনার আবদার হাস্যকর।
-
সাঈদ মোহাম্মদ ভাই ২৫ জানুয়ারি ২০১৩, ১৮:৪৩
ধর্মীয় অনুশাসন, আইন অথবা সামাজিক মূল্যবোধের কথা নাহয় বাদই দিলাম। পার্থিব বিচারে সাইন্টিফিক্যালি প্রুভেন যে, সমকামিতার ফলে অজানা অনেক রোগ হয়। এমন সব রোগ যেগুলো ট্রিটমেন্ট করা অসম্ভব। এমনিতেই তো দেশ বিভিন্ন অসামাজিক কাজে ডুবে আছে, আর আপনি এমন একটি বিষয় নিয়ে পোষ্ট দিলেন, যা আমাদের অস্থির সমাজকে আরও অস্থির করে তুলবে, এবং সমাজ অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। যারা উন্নত বিশ্বের উদাহরণ টানতে চান, তাঁদের জ্ঞাতার্থে বলতে চাই, দয়াকরে ওঁদের ক্রাইম এবং বিভিন্ন অসামাজিকতার তথ্যগুলো নিয়ে একটু অধ্যায়ন করুন। দেখুন তথাকথিত প্সহিচিমা বিশ্ব অসামাজিকতায় কোথায় অবস্থান করছে।
ব্লগ হচ্ছে, সমাজ উন্নয়নের প্ল্যাটফর্ম, সমাজ ধ্বংসের নয়। -
ছদ্মবেশী২৫ জানুয়ারি ২০১৩, ১৯:০৯
আপনার বিবেক যে বাক্সবন্ধী সেইটা এই পুস্টের মাইধ্যমে প্রমানিত।
তা মেবাই আপনিও কি এই দলের নাকি? -
ভূতের আছড় ২৫ জানুয়ারি ২০১৩, ২০:৪৫
বাক্সবন্দী বিবেক তো আরও কারও থাকতে পারে



আচ্ছা বাক্স খোলা বিবেক নাই? -
অরিত্র অন্বয়২৫ জানুয়ারি ২০১৩, ২১:০২
লেখক কে আশা করছি ভুত ভাই। তিনি গায়েব কেন বুঝতে পারছিনা। আমরা ব্যক্তি আক্রমণ করছিনা। কিন্তু আমরা পোস্টের টপিক নিয়ে খোলাখুলি লেখকের সাথে কথা বলতে চাই।

-
ফৈরা দার্শনিক২৫ জানুয়ারি ২০১৩, ২১:১৭
্কি ভাবছেন, আপনার দিকেও নজর দিবে
চিন্তা নাই আপনার প্রোফাইলে মাইয়া আছে 
-
অরিত্র অন্বয়২৫ জানুয়ারি ২০১৩, ২১:২৯
হুম, সেতো বাক্সবন্দি হয়ে আছে ভয়ে...
তয় এক পুষ্টেই কেমনে হিট বল্গার হতে হয়, তারচেয়ে কউন আচ্ছা জান্তা হায়?
-
ফৈরা দার্শনিক২৫ জানুয়ারি ২০১৩, ২০:৩১
আপনার আগের পোষ্ট গুলো খুব ভালো লেগেছিল। কিন্তু এই পোষ্ট দেখে একেবারে চমকেগেছি।
কিছু মনে করবেন না, আপনি কি সমকামী? হলে ঠিক আছে এতে লজ্জার কিছু নাই
না হলে ওদের জন্য এত দরদ কিসের 
-
ভূতের আছড় ২৫ জানুয়ারি ২০১৩, ২০:৩৩
হাহহাহাহ প্রিয় বাক্স বন্ধী বিবেক ।
আপনার বিবেক আদৌ আছে কি? আপনি একটি গে পোষ্ট দিয়েই দিলেন?
ভাইরে আমরা তো এখনো সভ্য সমাজের কথা চিন্তা করি।
কিন্তু আপনি যে এসব শুরু করে দিলেন মনে হয় আলো ব্লগে কত রুচিশীল মানুষ আসে তাদের কথা একটু মগজে রাইখেন। -
ফৈরা দার্শনিক২৫ জানুয়ারি ২০১৩, ২০:৩৯
ঠিক বলেছেন।
সমকামীদের মতো আরো কত ধরনের পাগল পৃথিবীতে আছে। তাড়াও যদি অধিকার দাবি করে (বিশেষ করে ইন্সেস্টে বিশ্বাসীরা) তাহলে সমাজ বলে তো কিছুই থাকবে না। -
অরিত্র অন্বয়২৫ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
নতুন একখান শব্দু বঙ্গ সাহিত্যে ঢুকাইবার চাই। ভুট দেন..
এই পুশটে আমরা যে লেখক কে খোড়ল থেকে বের করার কাজ করে যাচ্ছি, এই প্রকারের কার্য্য কে বলে বিদোনদ...





-
অরিত্র অন্বয়২৫ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
জাতিসঙ্ঘের ধুয়া তুলে কি লাভ? আমেরিকা আর পশ্চিমারা শুধু তাদের সার্থের বিষয় গুলিই মানে।
সমকামিতা মানসিক বিকৃতি, ওতে হিউম্যান বিইং এর জন্য শুধু অমঙ্গলই নিহিত.. -
ফৈরা দার্শনিক২৫ জানুয়ারি ২০১৩, ২০:৪০
সমকামিতা মানসিক বিকৃতি, ওতে হিউম্যান বিইং এর জন্য শুধু অমঙ্গলই নিহিত..
-
ভূতের আছড় ২৫ জানুয়ারি ২০১৩, ২১:০১
আরে চ্রি কীসের-- তয় এরম ফুস্ট দু একটা মাঝে মাইধ্যে আসিলে বিন্যদন হয় বৈকি?

-
ভূতের আছড় ২৫ জানুয়ারি ২০১৩, ২১:২৪
বিদোনদ হল গিয়ে বিদোনদ..নো কুশ্চেন
আল্লাহ্ গো মুই মইর্যাই গেলাম ।
বাংলা সাহিত্য চিৎকার করে কান্তাছে
চেক করেন -
ভূতের আছড় ২৫ জানুয়ারি ২০১৩, ২০:৪৩
আমরা কি আপনার সু চিকিৎসা দাবী করতে পারি?/?? অনুমতি দিলে? ( প্লিজ মাইণ্ড কইরেন না) -
ভূতের আছড় ২৫ জানুয়ারি ২০১৩, ২০:৫০
আমরা তিন জনে খয়রাত করে ( একটা হরিণ বান্ধা ছিলো গাছেরই তলায়) যদি খরচ দেই কেমন হয়?
-
অরিত্র অন্বয়২৫ জানুয়ারি ২০১৩, ২০:৫১
আমি সিরিয়াসলি ভাবছি, লেখক লিখেই কেন খালাশ হবেন? তিনি তার সুস্থ আর পরিস্কার লজিক নিয়ে সামনে আসুন।
পিঠটান মারলে তো চলবেনা।
-
ফৈরা দার্শনিক২৫ জানুয়ারি ২০১৩, ২১:০১
কোন ডাক্তার চেনেন কি
আচ্ছা ভুত ভাই তো কিছুদিন @#! দের চিকিতসা করেছেন। তিনি কি পারবেন না 
-
অরিত্র অন্বয়২৫ জানুয়ারি ২০১৩, ২১:১১
জিগান, জলদি জিগান।
তয় আমার সন্দেহ হচ্ছে, লেখক অধীক হিট পাইবার লাগি একখান ট্রিক মারলো নাতো?


-
ফৈরা দার্শনিক২৫ জানুয়ারি ২০১৩, ২১:১৫
লেখক অধীক হিট পাইবার লাগি একখান ট্রিক মারলো নাতো?
লেখক তো লেখক না, পোষ্ট গুলো দেখুন
-
লুৎফুন নাহার জেসমিন২৫ জানুয়ারি ২০১৩, ২০:৫৩
আরও কত কি যে দেখতে হবে । খোদা দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে যাও । -
অরিত্র অন্বয়২৫ জানুয়ারি ২০১৩, ২১:১০
কঠোর ভাবে্ একমত...
কিছু মানুষ পশ্চিমাদের সবচেয়ে শ্লীল আর পুজনীয় ভাবে। কিন্তু পশুবৃত্তি পশ্চিমাদের মাঝেই বেশি বিদ্যমান। ওদের পোশাকটা একজন বিবেক সম্পন্ন মানুষের ধরতে পারা উচিত...মানবাধিকারের ধুয়া তুলে বিকৃতি কে পজিটিভ ভাবার কোন অবকাশ নেই.... -
মা - রে - মা তর ছেলে আর মানুষ হল না২৫ জানুয়ারি ২০১৩, ২১:১৮
প্রেমিক - পেমিকার রোম ডেটিং আইন করে বৈধ্য করা যেতে পারে.....
কিন্তু ইহা কি বলিতে চাহিতেছেন আপনি.......!!! -
মনিরুল ইসলাম (মনির)২৫ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
একজন সুস্থ মানুষ এই দাবি করতে পারেনা। খুব ভয় পাইতেছি, এই বিষয়টা আগে মানুষ চিন্তাই করতে পারতনা, আর এখন এটা দাবি হিসেবে ব্লগে স্থান পেয়েছে, আর কয়দিন পরে হয়ত এই দাবি নিয়ে রাস্তায় নামবে। তার পর......... সৃষ্টিকর্তা রক্ষাকর। -
শাহিদুল হক২৬ জানুয়ারি ২০১৩, ০০:৪০
আপনার মা কিংবা বাবা যদি দুজনের কেউ একজন সমকামী হতো তবে তো আপনার জন্মই হতো না। আমার মনে হয় আপনাকে এখন সবাই চিনতে পেরেছে যে আপনি কেন নিকের আড়ালে লেখালেখি করেন। তবে আপনার বিবেক যদি বাক্সতেও থাকতো তবে তো কথাই হতো না, মনে হচ্ছে আপনার বিবেক বলতেই নেই। মানুষ শুধু বিকৃতভাবে যৌন সম্ভোগের জন্যই জন্ম নেই নি, তার আরো কাজ সংসারে আছে। প্রকৃত জ্ঞানী আর বিবেকবান কখনো বিকৃত চেতনাকে অধিকার হিসেবে দেখতে পারে না। বিকৃত চেতনাধারীদের ধ্বংস অনিবার্য। হবেই হবে। যে দেশে এই বিকৃত কাজ চলছে তারাতো আত্মঘাতী হয়ে পড়েছে। তারা প্রাকৃতিক কারণেই ধ্বংস হবে। আপনার মতো বিকৃতকামীকে বোঝানোটা অসম্ভব। তবে আগাছা অঙ্কুরে বিনষ্ট না করলে যে বড্ড দেরি হয়ে যাবে। দেশটাকে ওরা অন্ধকারের দিকে টেনে নেবে। তাই ব্লগ সঞ্চালকের প্রতি অনুরোধ আপনি দয়া করে এ ধরণের পোস্ট ছাড় করবেন না। -
ভূতের আছড় ২৬ জানুয়ারি ২০১৩, ০০:৪৪
আপনার মা কিংবা বাবা যদি দুজনের কেউ একজন সমকামী হতো তবে তো আপনার জন্মই হতো না


-
কামরুন্নাহার ২৭ জানুয়ারি ২০১৩, ১৬:২০
শহীদুল ভাই, আল্লাহ্ আপনার মঙ্গল করুন !!!! শুধু দেশ থেকেই নয় পৃথিবী থেকে এইসব ঘৃনীত মানুষ ও তাদের ধৃনীত চিন্তা-ভাবনা দূর হোক !!! -
মোঃ হাসান জাহিদ২৬ জানুয়ারি ২০১৩, ০১:৫১
এটা কিছুতেই হতে দেয়া যায় না । আমরা খারাপ জানি । কিন্তু এখনো পঁচে যায়নি । -
নিঃশব্দ নিশাচর২৭ জানুয়ারি ২০১৩, ০০:১২
সমকামিতা একটা মানসিক রোগ। এর উপযুক্ত চিকিৎসা দরকার। ব্যস।
কেউ যদি বলেন , এর পেছনে জিনগত কারণ থাকতে পারে, তো তাদেরকে বলি, আরও শখানেক রোগ আছে যাদের পেছনে জিন দায়ী।
পশ্চিমা বিশ্বের কথা যদি বলেন তো বলব, মিডিয়ার খবর দরকার, রাজনীতিবিদদের ভোট দরকার, আর এক শ্রেণীর লোকের এর মাঝখানে ব্যবসা করা দরকার। বাকি সব ভুলে যান। -
মোঃ সহিদুজ্জামান সুমন২৭ জানুয়ারি ২০১৩, ০০:৪১
এর মা বাবা কি সমকামী ছিল ? সমাজ , ধর্ম ,রাষ্ট্র সব বাদ দিলেও তো ব্যক্তিগত রুচির দিক থেকে দেখতে গেলেও এটা একটা মানসিক রোগ ছাড়া আর কিছই না । বাক্সবন্দি সহ এদের চিকিৎসা দরকার । ভালো সাইকোলজিস্ট থাকলে পোস্টে দিয়েন ।
এব্যাটা আসলে রাতারাতি তারকা ক্ষ্যাতি পাওয়ার জন্য এটা দিয়েছে বলে আমার ধারনা । এটা যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা উচিৎ । তা না হলে সমাজে এর কু প্রভাব পড়তে পারে । অবশ্য উপরোক্ত মন্তব্য বিশ্লেষন করলে দেখাযায় এ পাগলের পাল্লায় কেউ পড়বে বলে মনে হয় না । -
তৌফিক মাসুদ২৭ জানুয়ারি ২০১৩, ০২:১৭
ইতা কি পাগল নাহি অ্যাঁই! মোরা কি মইরা গেছি।
*****************
আরে মিয়া মইরা যাবার আগেও পরিবারেকে বইলা যামু এই সমকামীগো দেখলে থুতু দিবি। -
জমির আলি১০ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৩৩
ᑩই কইতািস েবশငার দালালী কর, টাকা পােব। বাংলােদেশ সমকামীেদর দালালী করে লাভ হেব না৷
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক