বৃহস্পতিবার ২৩ মে ২০১৩, ৯ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


রস চুরি



রস চুরি

খেজুরের কাঁচা রসে
নেশা ধরা গন্ধ
গাছে গাছে মৌমাছি
গানে আনে ছন্দ।
পাখপাখি নলে বসে
মজা করে রস খায়
নিচে থেকে দুষ্টুরা
করে শুধু হায় হায়।
গাছি ভেবে পেরেশান
রস যদি চুরি হয়
ধুতরার গোটা দিলে
ছেলেরাও পাবে ভয়।
তাই নাকি হতে পারে
এতে করে ভয় নেই
চুরি করে রস খেতে
রাত জাগে অনেকেই।
৩৩ টি মন্তব্য
Numan75 নুমান২৪ ডিসেম্বর ২০১২, ০১:১৬
Numan75 নুমান২৪ ডিসেম্বর ২০১২, ০১:১৭
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০০:৫৩
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল।
KohiNoor মেজদা২৪ ডিসেম্বর ২০১২, ০১:১৯
এই কাজ কতবার করেছি তার গুনাগাথা নাই। আর কিছু করেছি।
Numan75 নুমান২৪ ডিসেম্বর ২০১২, ০১:২১
monakash71 মনের আকাশ২৪ ডিসেম্বর ২০১২, ০২:২০
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০০:৫৪


গোপন কথা ফাঁস।

শুভেচ্ছা রইল।
lnjesmin লুৎফুন নাহার জেসমিন২৪ ডিসেম্বর ২০১২, ০১:২৬
অনেক আগে আমার খালার দেবররা গভীর রাতে রস, নারিকেল চুরি করে পায়েস রেঁধেছিল । ভাগ পেয়েছিলাম মনে আছে ।
শুভেচ্ছা ।
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০০:৫৪
শুভেচ্ছা সতত।

sopnerdin45 অরিত্র অন্বয়২৪ ডিসেম্বর ২০১২, ০১:৩২
আহা, রস চুরি!! কত কি মনে পড়ে গেল।

শুভকামনা শাহিদুল হক ভাই।
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০০:৫৫
ধন্যবাদ আর শুভকামনা
fardousha ফেরদৌসা২৪ ডিসেম্বর ২০১২, ০৩:৪১
চুরি করে রস খেতে
রাত জাগে অনেকেই।


আমি চুরি করে খায়নি
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০০:৫৬
সে তো আমরা জানিই
FARIHA ফারিহা তাবাসসুম২৪ ডিসেম্বর ২০১২, ০৬:১৪
আমি চুরি করা রস খাইনি , তবে রসের পায়েস খেয়েছি। দুষ্টু ছোট ভাই কোথা থেকে যেন রস পেড়ে এনে নিজেই পায়েস রান্না করেছে বন্ধু বান্ধব নিয়ে। আমিও একটু চেখে দেখেছি আর কি।
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০০:৫৭


ধন্যবাদ।
kamaluddin কামাল উদ্দিন২৪ ডিসেম্বর ২০১২, ০৮:১১
চুরি করে রস খাওয়ার কতো যে মজার অভিজ্ঞতা রয়েছে তার ইয়ত্তা নেই
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০০:৫৮
কিছু কিছু চুরির মধ্যে অনেক ভিটামিন আছে। ধন্যবাদ।
Jolrashi নুসরাত জাহান আজমি২৪ ডিসেম্বর ২০১২, ০৯:৪৮
অনেকের কাছেই শুনি এই অভিজ্ঞতার কথা, নিজে দেখিনি কখনও..

ইস আমিও যদি এমন করতে পারতাম.
KohiNoor মেজদা২৬ ডিসেম্বর ২০১২, ০০:৫৭
একেবারে ভদ্র লোক(নারী)
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০০:৫৯
রসের চুরি আর রস চুরি কিন্তু এক না। তাই কত রকম চুরি যে আছে তা এক দিন লিখব।
শুভেচ্ছা রইল।
asl5sl আলমগীর সরকার২৪ ডিসেম্বর ২০১২, ১০:৫৭
সুপ্রিয়

কেমন আছেন,অসুস্থ ছিলেন এখন কি ভাল হয়েছেন,
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০১:০০
প্রিয় আলমগীর ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমি বেশ ভালো আছি। যথেষ্ঠ সুস্থ। আপনার জন্যও শুভকামনা রইল।
mmi007 মনিরুল ইসলাম (মনির)২৪ ডিসেম্বর ২০১২, ১১:৫১
পাখপাখি নলে বসে
মজা করে রস খায়
নিচে থেকে দুষ্টুরা
করে শুধু হায় হায়।

চমৎকার এবং বাস্তব ছড়া।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০১:০১
প্রিয় মনির ভাইয়ের জন্যও ধন্যবাদ আর শুভকামনা রইল।
WAHIDUDDIN ওয়াহিদ উদ্দিন২৪ ডিসেম্বর ২০১২, ১৩:১৬
খুব ভাল লাগল।

চুরি করে রস খেতে
রাত জাগে অনেকেই।

আবার মান কচু মেশানো রস খেয়ে
ঠকে যায় অনেকেই।

শুভকামনা।
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০১:০২
তবে ধুৎরার বীজ দিলে সেটা অনেক মারাত্মক হয় বলে জানি। ধন্যবাদ।
arefinfathin1 ফাতিন আরেফিন২৪ ডিসেম্বর ২০১২, ১৪:২৩
বেশ।
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০১:০২
ধন্যবাদ।
MatirMoyna মাটিরময়না২৪ ডিসেম্বর ২০১২, ১৪:৪৯
ছবিটা মারাত্তক সুন্দর হইছে--

অনেক কিউট--
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০১:০৩
pramanik99 শ‍হীদুল ইসলাম প্রামানিক২৪ ডিসেম্বর ২০১২, ২৩:০৪
‍িমতা চু‍ির করে রস খাোয়ার মজা তো আলাদা। ধন্যবাদ
shahidulhaque77 শাহিদুল হক২৬ ডিসেম্বর ২০১২, ০১:০৩
কিছু কিছু চুরি বয়সের দোষে হয়। ধন্যবাদ আর শুভকামনা মিতা।
klantoratdin ধুসর রাজকন্যা১০ জানুয়ারি ২০১৩, ১৫:১৭
রস চুরির দুর্দান্ত এক অভিগ্গতা আছে । মনে পড়ে গেল ।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment