রবিবার ১৯ মে ২০১৩, ৫ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


শোক সংবাদ

http://www.uttarannews.net
* গত ৪ অক্টোবর ইন্তেকাল করেছেন বঙ্গবন্ধুর স্নেহধন্য বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল রাকিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
* গত ১৪ অক্টোবর ইন্তেকাল করেছেন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বদর আহম্মদের পিতা, মুক্তাগাছার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী জালাল উদ্দিন আহম্মদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
* গত ১৬ অক্টোবর মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ বেলায়েত হোসেন ঢালী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
* গত ১৭ অক্টোবর বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবী মোসাম্মৎ রাহতুন্নেসা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি মরহুমা মোসাম্মৎ রাহতুন্নেসা ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদের মাতা।
* গত ২২ অক্টোবর গাইবান্ধা জেলার পৌর এলাকার বাংলাবাজারের বাসিন্দা সমাজসেবক নূর-উল হোসেন সরকার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি মরহুম নূর-উল হোসেন সরকার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের পিতা।
* গত ২৬ অক্টোবর ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাউল গবেষক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পূবালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান শেখ ওয়াহিদুর রহমান ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
* মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ মতিউর রহমান গত ২৬ অক্টোবর পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। উল্লেখ্য, মরহুম মতিউর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী মরহুম তাজউদ্দিন আহমেদের একান্ত সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান মরহুম লে. জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমানের ভ্রাতা ছিলেন। উল্লেখিত দেশবরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। তিনি স্ব-স্ব ক্ষেত্রে উল্লেখিত ব্যক্তিবর্গের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
০ টি মন্তব্য

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment