গণ জাগরণের মঞ্চের সারি
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেহের ভিতর
হৃদপিণ্ড কোথায় ছিল
বুঝিনি
চারটি দশক কেটে গেল আনমনে
কোন এক চোতনাহীনতায় যেন
খুঁজিনি
এক মাঘের শিশির এসে কপোল ছুঁয়ে
বুকের উপর গলে জ্বলছিল
বেদনায়
বুঝি ফাগুন হাওয়ার স্নিগ্ধতার খোঁজে
লুকানো ছিলো তা এক চেতনার ভাঁজে
যাতনায়
আজ বুঝেছি সেই হৃদপিণ্ড ওই শাহাবাগ
যা প্রকম্পিত যত কথা ছিলো
না বলা
তাই রক্তের ধারা সাগরের জোয়ার হয়ে
বইছে ব-দ্বীপের বুকে, তাই স্বদেশ
সুজলা
তাই হৃদপিণ্ড থেকে ধমনীর ভাঁজে ভাঁজে
আর ধমনীর গলি থেকে শিরায় শিরায়
শিহরণ
লাল পতাকার ওই রক্তের কণা টলমল করে
শাহাবাগ থেকে চট্টগ্রাম, আর সিলেটেরে সুরে
বহমান
প্রতিটি প্রত্যঙ্গ আজ শিহরিত হয়ে গড়ে
গণ জাগরণের মঞ্চের সারি
উঠনে
নিঃশ্চিহ্ন হয়ে যাবে যদি আবার খামছে ধরতে চায়
আমার মানচিত্র সেই পুরোনো
শকুনে
আমরা যুদ্ধ দেখিনি ঠিক একাত্তরে,
কিন্তু চেতনা একাত্তর আজ বাংলার বুকে
জাগ্রত
শুধু শুনে রাখ সব রাজাকারের দল
তোদের রক্ষা নাই আর, আজ করতে এসেছি তোদের
ক্ষত-বিক্ষত
হৃদপিণ্ড কোথায় ছিল
বুঝিনি
চারটি দশক কেটে গেল আনমনে
কোন এক চোতনাহীনতায় যেন
খুঁজিনি
এক মাঘের শিশির এসে কপোল ছুঁয়ে
বুকের উপর গলে জ্বলছিল
বেদনায়
বুঝি ফাগুন হাওয়ার স্নিগ্ধতার খোঁজে
লুকানো ছিলো তা এক চেতনার ভাঁজে
যাতনায়
আজ বুঝেছি সেই হৃদপিণ্ড ওই শাহাবাগ
যা প্রকম্পিত যত কথা ছিলো
না বলা
তাই রক্তের ধারা সাগরের জোয়ার হয়ে
বইছে ব-দ্বীপের বুকে, তাই স্বদেশ
সুজলা
তাই হৃদপিণ্ড থেকে ধমনীর ভাঁজে ভাঁজে
আর ধমনীর গলি থেকে শিরায় শিরায়
শিহরণ
লাল পতাকার ওই রক্তের কণা টলমল করে
শাহাবাগ থেকে চট্টগ্রাম, আর সিলেটেরে সুরে
বহমান
প্রতিটি প্রত্যঙ্গ আজ শিহরিত হয়ে গড়ে
গণ জাগরণের মঞ্চের সারি
উঠনে
নিঃশ্চিহ্ন হয়ে যাবে যদি আবার খামছে ধরতে চায়
আমার মানচিত্র সেই পুরোনো
শকুনে
আমরা যুদ্ধ দেখিনি ঠিক একাত্তরে,
কিন্তু চেতনা একাত্তর আজ বাংলার বুকে
জাগ্রত
শুধু শুনে রাখ সব রাজাকারের দল
তোদের রক্ষা নাই আর, আজ করতে এসেছি তোদের
ক্ষত-বিক্ষত
লেখক মোকতার হোসেন
- মোকতার হোসেন -এর ব্লগ
- ২ টি মন্তব্য
- ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫১
- কবিতা
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক