পরমাণু গল্প
সব আবুল এক নয়ঃ
২১শে নভেম্বর সকাল
সদ্যজাত সন্তানের সামনে দাড়িয়ে পিতা তার সন্তানের নাম ‘আবুল’ রাখার ইচ্ছে পোষন করেছিলেন। কিন্তু জনৈক বন্ধু এই পরামর্শ দিল যে এই নামে সরকারদলীয় এক মন্ত্রী গাছ হওয়ার আগেই ফল খেতে চাওয়ার অপরাধে পদত্যগ করেছেন, তাই এই নাম রাখলে সকলে তার ছেলেকে সকলে জ্বালাতন করবে।
২১শে নভেম্বর বিকাল
সদ্য জাত সন্তানের পিতাকে জনৈক বন্ধুর চুল ধরে টানা হেঁচড়া করতে দেখা গেল। কারন ঠিক তখনই খেলোয়ার ‘আবুল’ ১০০ রান করে সকলের বাহবা নিচ্ছে।
পরমাণুপদেশ: কর্মেই পরিচয়, নামে পরিচয় নয়।
পরমাণুহস্য গল্পঃ
শিপনকে তার মা বাজার থেকে পেঁপে আনতে পাঠালেন। সে খুব নাদুস নুদুস একটা পাকা পেঁপে সস্তায় কিনে বাড়িতে নিয়ে আসল। কিন্তু বাড়িতে এসে আর পেঁপের হদিশ পায়না। থলের নিচে শুধু পেঁপের চর্ম পরে আছে। রহস্যের শুরু এখানেই। পেঁপে খেল কে। সে বাড়ির ইনেসপেক্টরের কাছে এই ঘটনা খুলে বলল। সাথে সাথেই তার গালের উপর এক ঘা বসিয়ে দিয়ে ইনেসপেক্টর (তার মা) বলল, “গাধা কোথাকার! দেইখা কিনতে পারছ নাই, ক্যামিকেল দেওয়া পেঁপে আনতে আনতে গইলা পইরা গেছে”।
পরমাণুমর্শঃ যাদের হাতে লেখার সময় খুব কম তারা আমার মত পরমাণু গল্প লিখতে পারেন।

লেখক তৌফিক মাসুদ
- তৌফিক মাসুদ -এর ব্লগ
- ২০ টি মন্তব্য
- ২৪ নভেম্বর ২০১২, ১৭:১৭
- রসরচনা
প্রিন্ট করুন
- ২০ টি মন্তব্য
-
মাইনুল আমিন২৪ নভেম্বর ২০১২, ১৮:৪৭
প্রথম গল্পটি ব্যঙ্গ মনে হয়েছে বেশী । দ্বিতীয়টি বেশ ভালো হয়েছে ।
একেবারে ফরমালিন মুক্ত পরমানু গল্প চাই । সুন্দরভাবে অতি অল্পকথায় গল্পটি(পরমাণুহস্য গল্পঃ) ফুটিয়ে তুলবার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় তৌফিক মাসুদ ভাই ।
ফরমালিন দেখে দেখে খাবেন এবং সুস্থ থাকবেন সবসময় -----------------------------
-
ফেরদৌসা২৪ নভেম্বর ২০১২, ১৯:০৩
“গাধা কোথাকার! দেইখা কিনতে পারছ নাই, ক্যামিকেল দেওয়া পেঁপে আনতে আনতে গইলা পইরা গেছে”।
এই চিন্তায় থাকি সব সময়,সব কিছুতেই রঙ চং -
মাটিরময়না২৯ নভেম্বর ২০১২, ০৮:৩৫
দুটাতেই মজা পেলাম অনেক--
প্রথমটায় টক টক সাদ। তারপরের টায় মিষ্টি , ফরমালিন মিষ্টি।
চরম হইছে। ধন্যবাদ আর এক বুক ভালোবাসা ভাইয়ের জন্য।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
ধন্যবাদ মাসুদ।