আজ বৃস্পতিবার-জোকস ১০। শিল্পপতি ও ভিক্ষুক
টাকা পয়সা বেশী হলে বা যারা সমাজে শিল্পপতি তারা প্রায়ই বিভিন্ন ক্লাবে, ডিসকোতে কিংবা নাইট ক্লাবে যায় জাতে উঠার জন্য। কেউ কেউ আবার মদ পান করে নিয়মিত। এমনি এক তথাকথিত নব্য ধনাট্য ব্যক্তি প্রতিদিন মদ্য পান করতে বারে যায়। মধ্যরাতে মাতাল হয়ে বাড়ি ফিরে। তার স্ত্রী কোনমতেই তারে ফিরাতে পারছে না। স্ত্রী প্রতিদিন বারণ করছে কিন্তু বউকে সে বুঝাতে পারছে না। মদ খাওয়ার কোন যুক্তি খুঁজে পাচ্ছে না।
একদিন মদ খেয়ে মাতাল হয়ে বার থেকে গাড়ীতে যেই উঠতে যাবে ঠিক তখন এক ভিক্ষুক বলছে, বাবা কয়ডা ট্যাকা দেন ভাত খামু।
মদ্যপ লোকটা বলছে, ভাত খাবি কেন, আয় তোকে আজ আমি মদ খাওয়াব।
ভিক্ষুক বলছে, না বাবা আমি মদ খামু না। জীবনে আমি মদ খাই নাই। নাওজুবিল্লাহ।
কি বলছিস! জীবনেও মদ খাস নি ?
না বাবা জীবনেও মদ খাই নাই।
সত্যি বলছিস তো।
আল্লাহর কসম বাবা, আমি জীবনেও মদ খাই নাই।
বেশ, তোকেই আমার দরকার। এই নে, তোকে আজ আমি অনেক টাকা দিলাম। উঠ আমার গাড়ীতে। আমার বাড়ীতে নিয়ে যাব। এই বলে ভিক্ষুক গাড়ীতে তুলে সোজা বাড়ীতে নিয়ে এসে তার বউকে ডেকে বলছে। দেখো, এই যে লোকটা জীবনেও মদ খায় নি। আর মদ খায় নি বলেই সে আজ ভিক্ষুক আর আমি মদ খাই বলে আমি বিরাট শিল্পপতি। এখন তোমাকে বেছে নিতে হবে তুমি কি শিল্পপতির বউ থাকবে নাকি ভিক্ষুকের বউ হবে। তুমি বললেই আজ থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিয়ে ভিক্ষুক হয়ে যাবো ?
এখন আপনারা বলুন মহিলা কি বলবে স্বামীকে। মদ খাওয়া ছেড়ে দিতে বলবে নাকি মদ খেতে বলবে ?
লেখক মেজদা
- মেজদা -এর ব্লগ
- ৬১ টি মন্তব্য
- ২২ নভেম্বর ২০১২, ২০:০৮
- রসরচনা
প্রিন্ট করুন
- ৬১ টি মন্তব্য
-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ২২ নভেম্বর ২০১২, ২০:১৩
গুরু, ভাব ছেড়ে বসে বেশী দেখা যাচ্ছে। আমি কি হক কথা কইলাম?
আপনার জন্য অবিরাম শুভকামনা। -
কামাল উদ্দিন২২ নভেম্বর ২০১২, ২০:৪৮
গো মূর্খ মানে সেটা যদি জানতাম তাহলে তো চালাকই হয়ে যেতাম । তালে না থাকলে বেতালেই চালিয়ে যান
-
কামাল উদ্দিন২৩ নভেম্বর ২০১২, ০৭:০৬
আমি কি তালে আছি না তাল গাছে আছি ঠিক বুঝতে পারতেছি না
ফেরদৌসা আপার আবার কি বিপদ হইলো
-
বালুচর২২ নভেম্বর ২০১২, ২০:২১
ভিক্ষাবৃত্তি নয়রে সোজা
কষ্টে যায়রে দিন
ভাল মন্দ যা-ই বলো
ব্যবসা তার স্বাধীন।
-------
ম-জাজা পেয়েছি । -
মুক্তমন৭৫২২ নভেম্বর ২০১২, ২০:২৩
আসসালামুয়ালাইকুম কোহিনূর ভাই। ক্যামন আছেন?
আমি আছি আরকি এক রকম।
যাহোক, ভাইয়ের বৃহস্পতিবারের এই জোকসটা অন্য বারে দিলে ক্যামন হয়?
বৃহস্পতিবার দিন ব্লগে শিশু-কিশোরদের নিয়ে লেখার দিন বলে অনেক অনেক ব্লগার মনে করে থাকে।
এইটা আমার মত মাত্র। বেয়াদবী নেবেন না যেন। ছোট ভাই হিসেবে মনে করবেন প্লিজ।
শুভকামনা জানবেন। ভালো থাকবেন। -
মুক্তমন৭৫২২ নভেম্বর ২০১২, ২০:৩৩
অনেক অনেক ধন্যবাদ কোহিনূর ভাইকে।
বুধবারের জোকস হিসেবে পেলে দারুণ হবে মনে হয়।
কি বলেন? -
রশীদ জামীল২২ নভেম্বর ২০১২, ২০:২৪
এই যে লোকটা জীবনেও মদ খায় নি। আর মদ খায় নি বলেই সে আজ ভিক্ষুক আর আমি মদ খাই বলে আমি বিরাট শিল্পপতি...........

-
ফেরদৌসা২২ নভেম্বর ২০১২, ২০:৪৩
এই বলে ভিক্ষুক গাড়ীতে তুলে সোজা বাড়ীতে নিয়ে এসে তার বউকে ডেকে বলছে। দেখো, এই যে লোকটা জীবনেও মদ খায় নি। আর মদ খায় নি বলেই সে আজ ভিক্ষুক আর আমি মদ খাই বলে আমি বিরাট শিল্পপতি। এখন তোমাকে বেছে নিতে হবে তুমি কি শিল্পপতির বউ থাকবে নাকি ভিক্ষুকের বউ হবে। তুমি বললেই আজ থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিয়ে ভিক্ষুক হয়ে যাবো ?

আমি কিচ্ছু জানিনা
-
ফেরদৌসা২২ নভেম্বর ২০১২, ২০:৫৬
আমার বর কিন্তু মদ পান করেনা। আমরা কিছুদিন পর পর অনেক ওয়াইন , শেম্পেইন এই সব গিফট পাই। সব দিয়ে দেয় যারা মদ পান করে তাদের।
এই দেশে পানির মতই সবাই মদ পান করে। -
মেঘনীল২২ নভেম্বর ২০১২, ২০:৫৪
















ইহা অতিব জটিল প্রশ্ন!!!
তয় শিল্পপতির বউ শিল্পপতির এটি এম কার্ডটা লইয়া চইলা যাইতে পারে ভিক্ষুকের লগে






কোহিনূর ভাই


। -
মেঘনীল২২ নভেম্বর ২০১২, ২১:১২
চুরি করবো কি লাইগ্যা।শিল্পপতি প্রশ্নের আলোকে কম্প্রোমাইজের মাধ্যমে উত্তরটা দিবো।নাইলে এটা কইতে পারে-এবার থেইকা মদের বোতল বাসায় লইয়া আইসো একলগে বইয়া খামু।তোমার একটা প্রেস্টিছ আছে না। -
মো: আওয়াল হোসেন টুটুল২২ নভেম্বর ২০১২, ২১:১৩
অনেক মজা পেলাম। আপনার fun শুনে funউস হয়ে উড়তে ইচ্ছে করছে।

-
আলম পিডাব্লিউডি২২ নভেম্বর ২০১২, ২১:১৮
ব্যাপারটা এ রকম, একজন প্রশ্ন করলো হ্যারে, তোর বাপ কি এখনো চুরি করে?
ধন্যবাদ। কোহিনুর ভাই। ভাল থাকবেন। -
মাইনুল আমিন২২ নভেম্বর ২০১২, ২১:৫৮
প্রিয় কোহিনুর ভাই
চমত্কার গল্পো শোনালেন আবার । মাঝে মাঝে রস ও লাগে বই কি ! মদ পান না করেও কিন্তু মদের আড্ডা চলে গুরু । আমার বউ আবার মদ বিষয়ক গল্পো শুনতে নারাজ ! সে বলবে অন্য কথা ................। পাঁচ বেলা নামাজ পড়ে । আমি মাগরিব আর জুমা চাষ করি মন দিয়ে ।
যাক অনেক মজা পেলাম কোহিনুর ভাই ।
আপনার জন্যে অবিরাম শুভকামনা রইলো প্রিয় ভাই । ভালো থাকুন সবসময় ---------------------------
-
রব্বানী চৌধুরী২২ নভেম্বর ২০১২, ২২:০৪
দারুন লাগলো জোকস !! কিন্তু অনেক সময় বড় লোক হওয়ার থেকে ভিক্ষুক হওয়াটা আর অনেক কষ্টের, দূর্নীতি করেও অনেক সময় ভিক্ষুক হওয়া যায় না।
ভালো থাকবেন কোহিনূর ভাই। -
রব্বানী চৌধুরী২২ নভেম্বর ২০১২, ২২:১৯
কোহিনূর ভাই ভাবার কিছু নেই, সহজ হিসাব যেমন আমি এক জোড়া ছেড়া জুতা ইচ্ছা করলেই পড়তে পারছি না !! কিম্বা একটি ময়লা ছেড়া সার্ট !! -
মাঈনউদ্দিন মইনুল২২ নভেম্বর ২০১২, ২৩:২৪
“চালাইছি তো, মাঝে মাঝে উলটাইয়া পইরা থাকি।”
এহেত কথা বলিয়া আপনি আমাদিগকে কী বিষয়ে ইঙ্গিত করিতেছেন, সেবিষয়ে কি একটু ইশা করিবেন, জনাব?
-
মাঈনউদ্দিন মইনুল২২ নভেম্বর ২০১২, ২৩:২৬
আপনি তো একজন শিল্পপতি, তাই না, গীতিকার ভাই?
কেমন জান লাগতেছে, হাহাহা

-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক