বালুচরের গান-১৯
নিভে গেলে দেহের বাতি কে দিবে জ্বালাইয়া
কোন সাহসে ঘুমিয়ে আছিস তাহারে ভুলিয়া।
আপন আপন করছিস ভবে
আপনজন তোর কেরে তবে
দেখ না একবার ভাবিয়া
কোন সাহসে ঘুমিয়ে আছিস তাহারে ভুলিয়া(২)।
তোর কারিগর সবই জানে
চলিস সদাই তাহার পানে
পারবেনা বাঁচিতে লুকাইয়া
কোন সাহসে ঘুমিয়ে আছিস তাহারে ভুলিয়া(২)।
তাহার কাজটি আগে করো
ঈমান বাজীর সঙ্গ ধরো
থাকিসনে তাহারে হেরিয়া
কোন সাহসে ঘুমিয়ে আছিস তাহারে ভুলিয়া(২)।
বালুচরের আউলা মন
সদাই খুঁজে তাহার দর্শন
সময় গেলো শুধুই খেলিয়া--

লেখক বালুচর
- বালুচর -এর ব্লগ
- ২১ টি মন্তব্য
- ২০ নভেম্বর ২০১২, ১৭:০৮
- সংগীত
প্রিন্ট করুন
- ২১ টি মন্তব্য
-
কামাল উদ্দিন২০ নভেম্বর ২০১২, ২০:১৪
বয়স হয়েছে তো, এখন আধ্যাতিক ধরণের গান গুলো বেশ ভালো লাগে, ধন্যবাদ । -
মেজদা২০ নভেম্বর ২০১২, ২০:৪০
এমন সুন্দর গানের বচন
মন-আনন্দে নাচে ভুবন
নাচবো জনে জনে মিলিয়া--
কোন সাহসে ঘুমিয়ে আছিস তাহারে ভুলিয়া(২)।
খুব সুন্দর গানের বাণী।
শুভেচ্ছা জানাচ্ছি।

-
আরমানউজ্জামান২০ নভেম্বর ২০১২, ২০:৫৬
তাহার কাজটি আগে করো
ঈমান বাজীর সঙ্গ ধরো
থাকিসনে তাহারে হেরিয়া
কোন সাহসে ঘুমিয়ে আছিস তাহারে ভুলিয়া
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক