বৃহস্পতিবার ২০ জুন ২০১৩, ৬ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


‍যেখানে সূ‍‍‍র্যের অস্ত ‍নেই

মানুষের জম্ম আর মৃত্যুর ব্যবধান
পাপ, আমি মানি না
এমনকি আমি বিশ্বাসও করিনা।

পাপ-পাপ বলে যে ধ্বণি উত্ত‍র-দক্ষিণে
তা আমি ‍শুনিনি,
বিশ্বাস করিনা সে উত্তর-দক্ষিণও।

মানুষের শুধু জম্ম হয়
উত্তারাধিকারের সে মানুষ,
মানুষের মৃত্যু নেই
কর্মধারার সে মানুষ ।

মানুষের আছে শুধু ইতিহাস
ঘুরে ফিরে আসে, শুধু পরিহাস
করে বিচার ঘুরে শাসক-‍শোসিতে
ইতিহাস-উত্তারাধিকার চলকে।
১ টি মন্তব্য
pathharaek পথহারাএক১৯ নভেম্বর ২০১২, ১৮:৫৪
ভাল লাগল, উপলব্ধির বিষয় ও ধরণ দুটোই সুন্দর।কিন্তু অর্থহীন, মানব জীবনকে অর্থপূর্ণ করার প্রয়াস করে কি লাভ ? না করেও বা উপায় কি ?