কবিতা ০০৪৪
সই লো, কুলোমান ক্ষোয়াইলাম আমি আর না যাবো ঘাঁটেতে,
মন আনচান করে গো সই ভরা কলসি লই গো আমি কাঁখেতে।
সই লো, ও সই মুই অবলা উদাসিনী হইছি ঘরে না পারি রইতে,
সোনা বন্ধে বাঁশি বাজায় গো কুলহারা করার লাগি নিশা রাইতে।
গত কাল ৪০ টা কবিতা (যদি হয়) লিখছিলাম।
কবিতার ই-বই লিংক
মন আনচান করে গো সই ভরা কলসি লই গো আমি কাঁখেতে।
সই লো, ও সই মুই অবলা উদাসিনী হইছি ঘরে না পারি রইতে,
সোনা বন্ধে বাঁশি বাজায় গো কুলহারা করার লাগি নিশা রাইতে।
গত কাল ৪০ টা কবিতা (যদি হয়) লিখছিলাম।
কবিতার ই-বই লিংক
লেখক পলাশমিঞা
- পলাশমিঞা -এর ব্লগ
- ৬৯ টি মন্তব্য
- ০৬ নভেম্বর ২০১২, ২১:২৫
- কবিতা
প্রিন্ট করুন
- ৬৯ টি মন্তব্য
-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৬ নভেম্বর ২০১২, ২১:৩৪
পলাশ ভাইজান,
নিচে বাংলায় অনুবাদ থাকলে বুঝতে শুবিধা হতো।
আপনার জন্য অবিরাম শুভকামনা। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৬ নভেম্বর ২০১২, ২১:৩৭
পলাশ ভাইজান,
কপিরাইট কি বেশী কড়া। কবিতার ই-বুকের একটা কপি নিতে ইচ্ছা করছে।
আপনার জন্য অবিরাম শুভকামনা। -
বালুচর০৬ নভেম্বর ২০১২, ২১:৩৭
চাঁদনী ঘাটে বান্দা আছে আমার সোনার নাও
মন পবনে উড়াল দিয়া ওরে, তারে লইয়া যাও ।
-----
এটা ৪১নং কবিতা (যদি হয়) ।
অনেক অনেক ধন্যবাদ পলাশ ভাই । -
বালুচর০৬ নভেম্বর ২০১২, ২২:০৮
ব্রিকলেনেতে সন্ধ্যা রাতে বাঙালী সব ঘুরে
পোলাপাইন যে হইবে পাগল দেখতে পাইলে তরে।
শেষ রাইতেতে আনবো তোরে লিমুজিন চালাইয়া
কেমনে থাকিস পরাণের বন্ধু আমারে ভুলিয়া ।
---
শেষ ৪ লাইন (যদি হয়), লিখে দিলাম । -
অনিরুদ্ধ আনজির০৬ নভেম্বর ২০১২, ২১:৪৫
সই গো আমি আর থাকতে পারি নারে সই
মনের জ্বালা কী করে- কেমনে তারে কই!

-
অনিরুদ্ধ আনজির০৬ নভেম্বর ২০১২, ২২:৫২
আমার জীবন বৃথাই হইল- বন্ধু দিল ফাঁকি
বাসা রেখে কোন পরাণে- উড়ে গেল পাখি। -
অনিরুদ্ধ আনজির০৬ নভেম্বর ২০১২, ২৩:১৩
আখির পানে চেয়ে দেখি- এ যে আমার নয়
বন্ধুর আশায় সই গো আমার- আখি হল ক্ষয়! -
আশরাফুল কবীর০৬ নভেম্বর ২০১২, ২১:৪৯
#লেখা সব বোল্ড হয়ে যাচ্ছে বিরক্তিকর! আপনার পুরো লেখাটি পড়লাম, সত্যি কথা কি আমার কাছে বেশ ভাল লেগেছে, কিন্তু সমস্যা হচ্ছে সেখান থেকে পড়ে এসে মন্তব্য করা যাচ্ছেনা...সরাসরি ব্লগে দিলেই ভাল হতো অথবা আপনার ব্যক্তিগত ব্লগে, অভারঅল আপনি যে লেখা কন্টিনিউ করছেন এটা আশার কথা, ভাল থাকুন
-
আশরাফুল কবীর০৬ নভেম্বর ২০১২, ২২:৫৭
#লেখা সেভ করেছি, তবে একটি কথা ভেবে আশ্চর্য হচ্ছি আপনি এতো লেখা জমা করে রেখেছেন সিন্দুকে, সত্যি আশ্চর্যকর...এবার ডালা খুলে দিন:


-
নুমান০৬ নভেম্বর ২০১২, ২৩:১১
আমারে ভাগাইরা না কিতা?
আপনার বাড়িত আইয়া আমি লেখলে মানষে আমারে কিতা কইবা
আর আমি তো ফু দেয়াত আছিউ -
ছায়েদা আলী ।০৬ নভেম্বর ২০১২, ২২:৩১
ভালো আছি
যিনি জীবনে ১ লাইন ও কবিতা লেখে নাই তারাই আমার আই ডল
কুবিতা নিয়ে ব্যাপক চিন্তায় আছি
মুনি ঋষি রা পিছে পড়ছে
তাহাদের কাছ থিকা কুবিতা শিখতে হইবে
-
রশীদ জামীল০৭ নভেম্বর ২০১২, ০০:৪৫
একহাজার পূর্তি দিবসে আমি একটা পার্টি দেবো।
কবে শেষ হবে লেখা
ই পির থাকইন কই
-
চাতক পাখ ।০৬ নভেম্বর ২০১২, ২৩:৩৩
সালাম দাদা ভাই । কেমন আছেন? কবিতা বুজি না , তায় কবিতার কথা কিছু কইলাম না । -
তৌফিক মাসুদ০৭ নভেম্বর ২০১২, ১৫:২৯
পলাশ ভাই এটা কি লোক গান না বাউল গান।
###########************
ধন্যবাদ। -
কামাল উদ্দিন০৮ নভেম্বর ২০১২, ১৯:০৯
হায় আল্লাহ, গতকাল এই পোষ্ট খুইজা হয়রান হইয়া গেছিলাম । আইজকা দেহি আবার উপস্থিত
-
নুমান২৫ নভেম্বর ২০১২, ০০:৪৪
আমরার ভাইসাব ১০০০ কবিতা পূর্ণ না করিয়া কই গেলা............
আল্লাহ, আমরার ভাইসাবরে বার করিয়া দেউকা........আমনি
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
#প্রিয় পলাশ ভাই, আপনি আপনার ব্লগ সাইটের নাম সহ লিংক দিন, একদিনে ৪০ টি কবিতা! বলেন কি? আমার শুনেইতো মাথা ঘুরছে, ভাল লেগেছে শেষ লাইনটি, ভাল থাকুন