আজ সকালের ঝকঝকে আলোতে সাজানো শাহ বাগ স্কয়ারে

আজ সকালের ঝকঝকে আলোতে সাজানো শাহ বাগ স্কয়ারে উপস্থিত থেকে নিজেকে বড় গর্বিত মনে হল। ফাঁসির দাবির প্রতি সকলে এখন এক ও অভিন্ন।
আংগুল উঁচিয়ে উঁচিয়ে সমাবেশ কাঁপানো সংগীতের ঝংকারে মেতেছে শাহ বাগ স্কয়ার।




সকলেই এক দাবিতে, এক সারিতে, এক লক্ষ্যে।
ক্যামেরা ম্যানের ছবি তোলার ঝুঁকিতে উঠেছে অনেক উঁচুতে।

ইতিহাস হয়ে থাকলো শাহ বাগ স্কয়ার নূতন প্রজন্মের কাছে।

জনতা আবারও উঠেছে জেগে............., চাই সত্যের জয়। শক্তিশালি হোক সত্যের হাত। মিথ্যার হোক পরাজয়।
দেশের প্রয়োজনে আবার জেগেছে দেশ।
লেখক রব্বানী চৌধুরী
- রব্বানী চৌধুরী -এর ব্লগ
- ৩৮ টি মন্তব্য
- ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৮
- মুক্তিযুদ্ধ
প্রিন্ট করুন
- ৩৮ টি মন্তব্য
-
ঘাস ফুল০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৪
রব্বানী ভাই, অসংখ্য ধন্যবাদ শাহবাগ স্কয়ারের ছবি তুলে আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য। সত্যিই বলেছেন, দেশের প্রয়োজনে আবার জেগে উঠেছে বাংলার দামাল ছেলেরা। শুভেচ্ছা আপনাকে। -
মাঈনউদ্দিন মইনুল০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪০
এ বিপ্লবকে বিজয় অবধি টিকিয়ে রাখতে হবে।
ব্লগারদের আন্দোলনে সহব্লগারদের অংশগ্রহণ জরুরি।
রব্বানী চৌধুরী ভাইকে সংগ্রামী শুভেচ্ছা!
-
ফেরদৌসা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৮
আমি দূরে থেকেও টিভিতে দেখছি।
আর আফসোস হচ্ছে যে দেশে থাকলে আমিও এই ইতিহাসের অংশ হতে পারতাম
-
ফেরদৌসা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
ভাল খুব ভাল।
এই ফাঁকে বাচ্চাদের রাজাকারের ইতিহাস বুঝতে ও জানতে অনেক সুবিধা হবে। -
মেজদা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
ধন্যবাদ রব্বানী ভাই, একটা ফোন দিলেই দেখা হতো। আমার সাথে শাহিদুল ভাই আর কামাল ভাই ছিল। অনেকটা সময় একসাথে ছিলাম। -
মেজদা১০ ফেব্রুয়ারি ২০১৩, ০১:০০
আমার একটা কাজ থাকাতে বাসায় ফিরে যেতে হয়েছে যা শাহিদুল ভাই জানে, নাহলে দেখা হতো আর এই ছবিতে আমিও থাকতে পারতাম। ধন্যবাদ -
লুৎফুন নাহার জেসমিন০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫১
আপনাদের চোখ দিয়েই আমরা শাহবাগ থেকে ঘুরে এলাম । এই আন্দোলন সফল হতেই হবে সকল অন্যায়ের প্রতিবাদে ।
ধন্যবাদ রব্বানি ভাইকে । -
ফেরদৌসা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৪
বই মেলা থেকে আপনি কি কি বই কিনলেন আর বাসরাকে কি কি বই কিনে দিলেন তাই বলেন । -
অনিন্দ্য অন্তর অপু০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৪
জনতা আবারও উঠেছে জেগে............., চাই সত্যের জয়। শক্তিশালি হোক সত্যের হাত। মিথ্যার হোক পরাজয়।
সহস্র বাঙালি আজ পরিবর্তনের ডাক দিয়েছে। তারুণ্যের হাত ধরে দেশমাতা আবার ফিরে পাবে তার হৃত সম্মান। এ ছবি গুলোতে যে প্রাণের জোয়ার দেখছি তা কিছুতেই দমিয়ে রাখা যাবে না। -
নীল সাধু১০ ফেব্রুয়ারি ২০১৩, ০০:১৬
শুভেচ্ছা রব্বানী ভাই
ভালো থাকবেন।
মামনির জন্য আদর রইলো।
সুন্দর হোক বাংলাদেশের আগামী
-
মোঃ হাসান জাহিদ১০ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৪৯
সালাম জানাই এই প্রজন্মকে যারা এই মহান দায়িত্ব কাধে তুলে নিয়েছে । আসুন আমরাও এগিয়ে আসি, কাধে মিলাই ওদের সাথে । আমরা মেরুদন্ডহীন জাতী নই তা আগে বহুবার প্রমান করেছি । আবার সময় এসেছে তা প্রমান করবার । আসুন এগিয়ে আসি । বুকের ভেতরের আগুনটাকে বের করে দেই । ঐসব নরপশুদেরকে আর ছাড় দেওয়া যাবে না । এখনি সময় দাঁত ভাঙ্গা জবাব দেবার ।
বাসরার জন্য আদর । অসংখ্য ধন্যবাদ প্রিয় রব্বানী ভাই । শ্রদ্ধা এবং ভালবাসা জানবেন ।

-
ফেরদৌসী বেগম (শিল্পী)১০ ফেব্রুয়ারি ২০১৩, ০৬:১৭
ভীষণ ভাল লাগলো রব্বানী ভাই আপনার অসাধারণ ছবিগুলো আর সবার অংশগ্রহন। সেই সাথে দেখলাম মা'মনিটাকে আর ভাবীকেও। তাই ভাবিকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর মা'মনি ফেরদৌসের জন্য অনেক অনেক আদর। সবশেষে ধন্যবাদ আপনাকে। -
কামরুন্নাহার ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:১৪
ভালো লাগলো আপনার সুন্দর ছবি। ধন্যবাদ আপনাকে শাহবাগে উপস্থিত হবার জন্য। এগিয়ে যাক এ প্রজন্ম লক্ষ্য অর্জনে। সুন্দ হোক আগামী বাংলাদেশ।
শুভেচ্ছা রইলো ভাবী আর ছোট্টমণি ফেরদৌসকে !!!!
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক