কাঁদতে আসিনি ফাসির দাবি নিয়ে এসেছি
আমি একুশে ফেব্রুয়ারি দেখিনি, ঊনসত্তরের গণ অভ্যুত্থান দেখিনি, গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধ আমার দেখা হয়নি, নূর হোসেনের “গণতন্ত্র মুক্তিপাক” স্লোগানেও আমি শামিল হতে পারিনি। কিন্তু আজ আমি শাহবাগ স্কোয়ারে একটি দাবীতে বাংলার সব মানুষকে এক হতে দেখেছি। সব বয়সের নারী পুরুষ আজ এক দাবীতে রাস্তায় এসে দাঁড়িয়েছে। আজ আমি দেখেছি টুপি পাঞ্জাবী পড়া মৌলভী আর তিলক চন্দন সজ্জিত বৈষ্ণব পাশাপাশি দাঁড়িয়ে। না, আজ ওদের স্পর্শ ভয় নেই। মুষ্টিবদ্ধ হাত আজ এক দাবীতে স্লোগান মুখর রাজপথে।
ষোল কোটি প্রাণ একসাথে গর্জে উঠে। “কাঁদতে আসিনি ফাসির দাবি নিয়ে এসেছি”
লেখক অনিন্দ্য অন্তর অপু
- অনিন্দ্য অন্তর অপু -এর ব্লগ
- ৩৯ টি মন্তব্য
- ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
- মুক্তিযুদ্ধ
প্রিন্ট করুন
- ৩৯ টি মন্তব্য
-
শাহিদুল হক০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪২
আজ এই জাগরণের সব কৃতিত্ব ব্লগারদের। প্রথম দিকে তারা হয়তো ভাবতেও পারে নি যে শেষ পর্যন্ত এটা একটা গণজাগরণে পরিণত হবে। যারা এই চেতনার সাথে সহমত ব্যক্ত করে আন্দোলনকে বেগবান করছেন তাদের প্রত্যেকের জন্যই ধন্যবাদ আর শুভকামনা রইল। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৮
ঠিক বলেছেন শাহিদুল হক ভাই,
অনলাইন ব্লগ জনমত গঠনে কত শক্তিশালী হতে পারে তা বুঝা গেল। -
ঘাস ফুল০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৮
অপু ভাই, আপনার লেখা আমার গা শিহরিত হল। আবেগে ভরা প্রতিবাদী কথা। রাজাকারের ফাঁসি ভিন্ন নাই কোন কথা। স্যালুট অপু ভাই। অনেক দিন পর আপনার লেখা পেলাম। ভালো থাকবেন। -
লুৎফুন নাহার জেসমিন০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৭
আসুন আমরা ষোল কোটি প্রাণ একসাথে গর্জে উঠি ---“কাঁদতে আসিনি ফাসির দাবি নিয়ে এসেছি” -
ফেরদৌসা০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৯
ষোল কোটি প্রাণ একসাথে গর্জে উঠে। “কাঁদতে আসিনি ফাসির দাবি নিয়ে এসেছি”
দূরে থেকেও আপনাদের সাথেই আছি -
কবি মন০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৩
আজ সমসুরে বলতে ইচ্ছে করছে আমি বাঙ্গালি।আমি জাগতে জানি জাগাতে জানি।আমি জ্বলতে জানি জ্বালাতে জানি।আমি সর্বময় শ্রেষ্ঠকামি বাঙ্গালি। -
নুসরাত জাহান আজমি০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৮
শুধু একটাই দোয়া, এই আন্দোলন যেন সফল হয়। আমাদের চাওয়া যেন পাওয়াতে রুপান্তরিত হয়। -
কে এম আব্দুল মোমিন০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৪
জনতা জাগবে আবার উঠবে জোয়ার গর্বভরে
যেভাবে জেগেছে সব বায়ান্ন আর একাত্তরে।
রয়েছে রক্তে যাদের স্বদেশ প্রেমের মুক্তধারা
হৃদয়ে গর্বেভরা ইতিহাসের বইছে ধারা
সুন্দরের সাধক যারা, উৎসাহী উদ্যমী যারা
সাহসী দামাল যারা, সংগ্রামে উদ্দীপ্ত যারা
তাদের দেশে নোংরা খেলা, খেলছে কেরে?
দেশের ডাকে আবার তোরা মানুষ হ’’’ রে। -
মেজদা০৮ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩৫
আজ আমার ছোট বোনের শাশুড়ির মৃত্যু জনিত কারণে যেতে পারি নি। কাল সকালে দেখা হবে সকলের সাথে। ধন্যবাদ অপু।
-
সেলিনা ইসলাম০৮ ফেব্রুয়ারি ২০১৩, ০১:০৫
ষোল কোটি প্রাণ একসাথে গর্জে উঠে। “কাঁদতে আসিনি ফাসির দাবি নিয়ে এসেছি”
দূরে থেকেও আছি সাথে
একফোঁটা স্বস্তি নেই দিনে রাতে!
এবার যেভাবেই হোক মুছে দিতে হবে এই অধ্যায় নাহলে আগামী প্রজন্মকে অন্ধকারে রেখে যেতে হবে । তখন আমাদের সন্তানদেরকে আলো দেখাবার জন্য হয়ত আমরা থাকবনা ! -
মোঃ হাসান জাহিদ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ০২:১৩
ষোল কোটি প্রাণ একসাথে গর্জে উঠে। “কাঁদতে আসিনি ফাসির দাবি নিয়ে এসেছি”
আমাদের সবার দাবী রাজাকারদের ফাঁসি চাই । এর কোন বিকল্প নাই ।
অসংখ্য ধন্যবাদ অপু ভাই ।

-
কামাল উদ্দিন০৮ ফেব্রুয়ারি ২০১৩, ০৭:৫৮
কেবল এদের ফাঁসিতে ঝোলালে হবেনা।এদেশের মাটিতে জামাত শিবিরের সহিংশ রাজনীতি বন্ধ করতে হবে এখনই । এই জন্য আওয়াজ তুলুন এই মুহূর্তে ।আমাদের এত সুন্দর দেশটাকে আমরা আর একটা পাকিস্তান হতে দেখতে চাইনা । -
আহমেদ রব্বানী০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১১:১৫
ষোল কোটি প্রাণ একসাথে গর্জে উঠে। “কাঁদতে আসিনি ফাসির দাবি নিয়ে এসেছি”
এক দফা এক দাবী......রাজাকারের ফাঁসি চাই। -
তৌফিক মাসুদ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১২:৩৫
যার দেখা নাই তাকে দিল ফাসি, এ কেমন কথা। আমরা সব রাজাকারের ফাসি চাই, লোক দেখানো একজনের নয়।
ভাল থাকবি যেখানেই থাকিস।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
এ দেশে অপরাধীদের জায়গা নেই সে যেই হোক না কেন। যত বড় নেতা তারা হোক বা যত বড় হোক তার রাজনৈতিক বা বংশ পরিচয়। প্রকৃত অপরাধী একদিন ধরা পড়বেই---
বাংঙালীদের যুগে যুগে দমিয়ে রাখা যায়নি।
“ঐ তো আমি স্পষ্ট দেখছি দেশটি আবার জেগেছে প্রাণের আনন্দে,
৪১ বছর আগে যেখানটাই ভরে ছিল খুন আর ধর্ষনের গন্ধে।। ”
ধন্যবাদ